Indian Army: যুদ্ধের আবহে শক্তি বাড়ল ভারতীয় সেনার, পুতিনের দেশ পাঠাল ভয়ংকর Igla-S ক্ষেপণাস্ত্র

Indian Army Gets Igla-S Missiles: ভারত-পাক যুদ্ধের আবহে ভারতীয় সেনা পেল ভয়ংকর ক্ষেপণাস্ত্র। পুতিনের দেশ থেকে এল রাশিয়ার তৈরি ইগলা-এস...

শুভপম সাহা | Updated By: May 4, 2025, 03:07 PM IST
Indian Army: যুদ্ধের আবহে শক্তি বাড়ল ভারতীয় সেনার, পুতিনের দেশ পাঠাল ভয়ংকর Igla-S ক্ষেপণাস্ত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও কাণ্ডের (Pahalgam Terror Attack) পর পাক মাটিতে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেছেন, পহেলগাঁওতে ষড়যন্ত্রী ও জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেবেন তিনি। দিন দুয়েক আগেই বায়ুসেনা আকাশ এবং মাটিতে আস্ফালন দেখিয়েছে। রাফাল-সুখোই-জাগুয়ারের মতো যুদ্ধবিমানগুলি, উত্তর প্রদেশের শাহজাহানপুরের গঙ্গা এক্সপ্রেসওয়েতে তৈরি ভারতের প্রথম নৈশকালীন অবতরণ স্ট্রিপে অবতরণ এবং উড়ান সারছে জেটবিমানগুলি। আর ভারত-পাক যুদ্ধের আবহে (India Pakistan Tension) ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডার আরও সমৃদ্ধ হল। পুতিনের দেশ থেকে চলে 'ইগলা-এস মিসাইল' (Igla-S Missiles)।

Add Zee News as a Preferred Source

'ইগলা-এস মিসাইল' 

ভারতীয় সেনার হাতে এসেছে রাশিয়ার তৈরি ইগলা-এস ক্ষেপণাস্ত্র। যা ভারতীয় সেনার ক্ষমতা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করল। অতি স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভিএসএইচওআরএডিএস (VSHORADS), সেনার বিমান প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সরকার কর্তৃক সেনাবাহিনীকে প্রদত্ত জরুরি ক্রয় ক্ষমতার অধীনে, স্বাক্ষরিত চুক্তির অংশ হিসাবেই ইগলা-এস সরবরাহ করা হয়েছে। প্রতিরক্ষা সূত্রের এই খবরের রিপোর্ট করেছে সংবাদ সংস্থা এএনআই। কয়েক সপ্তাহ আগে ভারতীয় সেনা ইগলা এস পেয়েছে। সীমান্তে প্রতিপক্ষের যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোন আক্রমণের মোকাবিলায় ইগলার কোনও জুড়ি নেই। 

'ইগলা-এস মিসাইল'; ভারত-রাশিয়ার চুক্তি 

ইগলা-এস সরবরাহের জন্য রাশিয়ার সঙ্গে ভারতের ২৬০ কোটির চুক্তি হয়েছে।  বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় সেক্টরে ভারতীয় সেনার প্রতিরক্ষা ক্ষমতা বাড়াবে ইগলা-এস। ভারতীয় বিমানবাহিনীও ইনফ্রা রেড সেন্সর ভিত্তিক ভিএসএইচওআরএডিএস বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বেছে নিয়েছে। সাম্প্রতিক অতীতে ভারতীয় সেনা জরুরি এবং দ্রুত ক্রয়ের মাধ্যমে তাদের মজুদ শক্তিশালী করছে। বিশেষত উচ্চ-গতির অভিযানের সময় তাদের নৌবহরের অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার জন্য খুচরা যন্ত্রাংশ এবং অন্যান্য সরঞ্জামের কেনার দিকেই ফোকাসড। ইগলা-এস ক্ষেপণাস্ত্র সরবরাহ ছাড়াও, ভারতীয় সেনা আরও ৪৮টি লঞ্চার এবং প্রায় ৯০টি ভিএসএইচওআরএডিএস (আইআর) ক্ষেপণাস্ত্র কেনার দরপত্র দিয়েছে। ভারত দ্রুত লেজার বিম-রাইডিং ভিএসএইচওআরএডিএসের নতুন সংস্করণও পাওয়ার চেষ্টা করছে।

ইগলা ক্ষেপণাস্ত্রেরই উন্নত সংস্করণ 

ইগলা-এস, ইগলা ক্ষেপণাস্ত্রেরই উন্নত সংস্করণ, যা ১৯৯০ সাল থেকে পরিষেবায়। এই ক্ষেপণাস্ত্রগুলির পুরোনো সংস্করণগুলি স্থানীয় ভাবে এক ভারতীয় সংস্থা সংস্কার করছে। ভারতীয় সেনার বিরাট আকারে ক্ষেপণাস্ত্র মজুদ করার পাশাপাশি উন্নত ড্রোন সনাক্তকরণ এবং ধ্বংসের জন্য উল্লেখযোগ্য চাহিদা রয়েছে, বিশেষ করে পশ্চিম সীমান্তে পাক সেনার দ্বারা ব্যবহৃত বিভিন্ন ধরণের মনুষ্যবিহীন বিমানবাহী যানের বাড়বাড়ন্ত রুখে দেওয়া। ভারতীয় সেনা, দেশীয় ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম মার্ক ১ মোতায়েন করেছে। এই সিস্টেম ৮ কিলোমিটারের বেশি দূরত্ব থেকে ড্রোন সনাক্ত, জ্যাম, স্পুফিং এবং নিষ্ক্রিয় করতে সক্ষম। এই সিস্টেমটিতে যে লেজার রয়েছে, তা ড্রোন পুড়িয়ে ধ্বংস করতে পারে। সেনার বিমান প্রতিরক্ষা ইউনিটগুলি সম্প্রতি জম্মু অঞ্চলের ১৬ কর্পস এলাকার বিপরীতে একই সিস্টেম ব্যবহার করে পাক সেনার এক ড্রোন মাটিতে নামিয়েছিল।


 
ডিআরডিও 

দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও, এক দূর পাল্লার, উচ্চ-ক্ষমতাসম্পন্ন প্রত্যক্ষ শক্তি অস্ত্রও তৈরি করেছে যা বৃহৎ ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিমানকে টার্গেট করে নিষ্ক্রিয় করতে সক্ষম। তাছাড়া সেনা নিম্ন-স্তরের পরিবহণযোগ্য ব়্যাডারের কাজ করছে, যাতে কম উচ্চতায় পরিচালিত শত্রু ড্রোন এবং বিমান দ্রুত সনাক্তকরণ এবং ধ্বংস করা যায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.