Bride Asks Money: বন্ধুর বিয়ের ভোজ খেয়ে খসাতে হল গ্যাঁটের কড়ি! মাথাপিছু কত করে দিতে হল জানেন?

Bride asks Money: এক বিয়ের উত্‍সবে অংশ নিয়ে হয়রানির শিকার হতে হল সকল অতিথিদের। নৈশভোজের পুরো খরচ যখন কনে তাঁদের দিতে বলেন...

Updated By: Apr 22, 2025, 02:55 PM IST
Bride Asks Money: বন্ধুর বিয়ের ভোজ খেয়ে খসাতে হল গ্যাঁটের কড়ি! মাথাপিছু কত করে দিতে হল জানেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক বিয়ের উত্‍সবে অংশ নিয়ে হয়রানির শিকার হতে হল সকল অতিথিদের। তাজ্জব হয়ে যান সকলে। এমন পরিস্থিতিতে পড়লে যে কেউই হতবাক হয়ে যাবেন। ঠিক কী ঘটেছিল সেখানে জানতে চোখ রাখুন।

Add Zee News as a Preferred Source

এক বিয়ের উত্‍সবে যোগ দিতে এসে অতিথিদের গাটের কড়ি খরচ করতে হল, তাতেই রীতিমতো ক্ষুব্ধ বিয়েবাড়ির সকল অতিথিরা। নৈশভোজের পুরো খরচ যখন কনে তাঁদের দিতে বলেন তখন আমন্ত্রিত সকল অতিথি রীতিমতো হতবাক হয়ে যান। কনের এক বন্ধু রেডিটে (Reddit) শেয়ার করেন তাঁর ভয়ংকর এই অভিজ্ঞতার কথা। এই নিয়েই রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন: Vande Bharat: হাওড়া থেকেই এবার বন্দে ভারত স্লিপার! মিলতে চলেছে দারুণ সুবিধা! জেনে নিন রুট-টাইম-ফেয়ার...

তাঁর পোস্টে বন্ধুটি লিখেছেন, হবু কনের বিয়ের উত্‍সবের অংশ হিসাবে হাজির হয়েছিলেন একদল বন্ধু। তাঁদের সকলকে হবু কনে এক নামী রেস্তোরাঁয় নিয়ে গিয়েছিলেন। যদিও সেখানে মেহেন্দি বা হলদির মতো কোনও বড় অনুষ্ঠান ছিল না। এইদিন সকল ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ করেছিলেন তিনি। পুরো সন্ধ্যেটা সেখানে কাটানোর পর পুরো বিলটা মিটিয়ে দিতে বলেন হবু কনে। 

সেই বিলের পরিমাণ এতটাই হয় যে পুরো বিলটা মেটাতে তাঁদের প্রত্যকের পকেট থেকে ১৫ হাজার করে টাকা চলে যায়। হবু কনের এই বিল মেটানোর অনুরোধেই চরম অস্বস্তির মধ্যে পড়ে যান তাঁরা। প্রথম থেকে তাঁদের কাউকে টাকা মেটাবার কথা বলেননি। হুট করে টাকা চাওয়ায় তাঁরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যান। 

কনের এক বন্ধু কটাক্ষ করে বলেছেন, 'একটি খুবই চিন্তাহীন সন্ধ্যা' ('A very thoughtless evening')। হবু কনের সকল বন্ধুরাই তাঁর এই ব্যবহারে রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান। 

সেদিনের রাতের মেনুতে ছিল, বিভিন্ন রকমের খাবার ও পানীয়। পানীয়গুলির মধ্যে ছিল দামি মদ এবং দামি অনেক শ্যাম্পেন। রাতের খাবারের শেষে যিনি পার্টি রাখলেন তিনিই বললেন, এবার সকলে মিলে ভাগ করে বিলটা দিয়ে দিন। 

রেডিট (Reddit) পোস্টে  বান্ধবীটি বলেছেন, তাঁর কাছে এত টাকা সেই মুহূর্তে ছিল না। তিনি সেই মুহূর্তে খুবই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছিলেন। যদিও সবাই মিলে তাঁর বিলটি ভাগ করে দেয়। তাও এই ঘটনাটা তাঁর মনে দাগ ফেলে গেছে। 

এই কথাগুলোর সঙ্গে তিনি আরও বলেছেন, 'কিছু লোক তাঁদের পাত্তাও দিত না। এমন টাকা দিতে হতে পারে বলে কিছু লোক আশাও করেছিলেন। আবার কিছু লোক এই টাকা দেবার কথা শুনে রীতি মতো কাশতে শুরু করেছিলেন। এমন পরিস্থিততে পড়ার পর সকলেই হতবাক হয়ে গেছেন।' 

সেদিনের সন্ধ্যের খাবারের কথা ভাবলেই তাঁর মনে পড়ছে সেই বিব্রতকর পরিস্থিতির কথা। তিনি বলেছেন, 'আমি এখনও ভাবতে পারছি না, ভয়ংকর পরিস্থিতি হয়েছিল সেদিন।' তিনি প্রশ্ন করেছেন, 'যদি আমাদেরই সব টাকা দিতে হয়, তাহলে আমাদের পছন্দ মতো খাবার কেন দেওয়া হয়নি। ওরা ওদের পছন্দ মতো খাবার অর্ডার করে। সেই খাবারের দাম অনেক বেশি হওয়ায় প্রচুর টাকা বিল হয়ে যায়।' এরই সঙ্গে তিনি জুড়ে দেন, 'এমন টাকা দিতে হবে জানলে আমি কখনওই এই বিয়ের অনুষ্ঠানে অংশ নিতাম না।'

আরও পড়ুন: UP Horror | Women Auto-Driver sexually assault : মেয়েকে স্কুলে ভর্তির টোপ ফেলে হোটেলে নিয়ে মহিলা অটোচালককে ২ 'জওয়ান' আঁচড়েকামড়ে...

একজন রেডিট ব্যবহারকারী বলেছেন, 'এমন ঘটনা আমি আগে কখনও শুনিনি।' অন্য একজন বলেছেন, 'খুবই অদ্ভুত তোমার বন্ধু।' অন্য একজন রেডিট ব্যবহারকারী বলেছেন, 'অতিথিদের থেকে যে টাকা চেয়েছিল, তা সব মানুষের কাছে থাকার কথাও না।' অন্য একজন ব্যবহারকারী বলেছেন, '১৫ হাজার টাকা দেওয়া কি অপরাধ?' 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.