)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এদিন লালকেল্লায় পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। এবারের স্বাধীনতা দিবসের থিম রাখা হয়েছে নতুন ভারত। সেই সঙ্গে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনেও শামিল দেশবাসী। লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের (79th Independence Day 2025) ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে (Pakistan) কঠোর বার্তা দেন, বহু দশক ধরে আমাদের দেশ সন্ত্রাসবাদ সহ্য করেছে। ঘোষণা করেন যে ভারত আর পারমাণবিক হুমকি সহ্য করবে না।
প্রধানমন্ত্রী এবার স্পষ্ট করে দেন, নিউক্লিয়ার ব্ল্যাকমেইল বহুদিন ধরে চলছে। আর সহ্য করা হবে না। এখন আমরা নিউ নর্মাল তৈরি করেছি। সন্ত্রাসবাদী ও তাদের পোষণ করে যারা, তাদের আলাদা করে দেখব না। সিন্ধু জলচুক্তি নিয়েও পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মোদী। পাকিস্তানের উদ্দেশে প্রধানমন্ত্রীর কড়া বার্তা, 'রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। একতরফা সিন্ধু চুক্তি আমরা কোনওভাবেই সহ্য করব না। বর্তমানে সিন্ধু চুক্তির যে শর্ত রয়েছে, সেই শর্ত আমরা মানব না। কৃষকদের হীতের জন্য, দেশের হীতের জন্য আমরা এই সমঝোতা কোনওভাবেই মানা হবে না।'
প্রধানমন্ত্রী সিন্ধু জলবন্টন চুক্তিকে “অন্যায্য ও অযৌক্তিক” বলে সমালোচনা করেন এবং ইঙ্গিত দেন যে, পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন করা চালিয়ে গেলে ভারত এই চুক্তির অধীনে নিজের দায়বদ্ধতা পুনর্বিবেচনা করতে পারে। প্রধানমন্ত্রী মোদীর ভাষণ ‘নয়া ভারত’-এর বিস্তৃত ভাবনাকেও ছুঁয়ে যায়, যেখানে তিনি ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারত – ‘বিকসিত ভারত’-এর স্বপ্ন পুনর্ব্যক্ত করেন। মোদী জোর দিয়ে বলেন, ভারতের ধৈর্যকে দুর্বলতা ভেবে ভুল করা উচিত নয়। তিনি বলেন, “ভারত ঠিক করেছে, আর পারমাণবিক হুমকির ফাঁদে পা দেবে না। আমাদের সশস্ত্র বাহিনী সন্ত্রাসের মাস্টারদের এমন শাস্তি দিয়েছে যা তারা কল্পনাও করতে পারেনি।” — এখানে তিনি অপারেশন সিন্দুরের অংশ হিসেবে পরিচালিত গভীর হামলার প্রসঙ্গ উল্লেখ করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)