IndiGo Flights Cancellations: কলকাতা-দিল্লি ৬ হাজারি উড়ানের টিকিটের দাম ৭২ হাজার টাকা! এরা কোম্পানি না ডাকাত?

IndiGo Flights Cancellations: কলকাতা-দিল্লি ৬ হাজারি উড়ানের টিকিটের দাম এখন ৭২ হাজার! কোম্পানিগুলি রীতিমতো ডাকাতি করছে যাত্রীদের দুঃসময়ে। এবার কড়া পদক্ষেপ কেন্দ্রের  

শুভপম সাহা | Updated By: Dec 6, 2025, 02:22 PM IST
IndiGo Flights Cancellations: কলকাতা-দিল্লি ৬ হাজারি উড়ানের টিকিটের দাম ৭২ হাজার টাকা! এরা কোম্পানি না ডাকাত?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডিগো ফ্লাইটের সাংঘাতিক বিপর্যয় (Indigo Flight Cancellation) চতুর্থ দিনে পা রেখেছে শনিবার। ৬ ডিসেম্বর, ভারতের বৃহত্তম বিমান সংস্থার কার্যক্রমে চূড়ান্ত বিঘ্ন। দেশব্যাপী প্রধান বিমানবন্দরগুলিতে বহু ফ্লাইট বাতিল হয়েছে। শুধুমাত্র শুক্রবারই ১০০০-এরও বেশি বিমান বন্ধ রাখা হয়েছে। তার আগের দিনে ৫৫০ টিরও বেশি বিমান বাতিলের খবর পাওয়া গিয়েছে।

Add Zee News as a Preferred Source

ভাড়া বেড়েছে ১০ থেকে ১২ গুণ!

এদিন দিল্লি বিমানবন্দর জানিয়েছে যে, ইন্ডিগোর কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ইন্ডিগোর সিইও পিটার এলবার্স আশাবাদী যে, ১৫ ডিসেম্বরের মধ্যে বিমান পরিষেবা স্বাভাবিক হবে। বিমান সংস্থা আগেই স্বীকার করেছে যে, 'ফ্লাইট ডিউটি ​​টাইম লিমিটেশন' (FDTL) নিয়মের দ্বিতীয় ধাপ বাস্তবায়নের সময়ে ভুল গণনা এবং পরিকল্পনার ত্রুটিই চলতি বিশৃঙ্খলার কারণ। ইন্ডিগোর কারণে চরম যাত্রী হয়রানি কলকাতা বিমানবন্দরেও। ইন্ডিগো বিমান পরিষেবা নিয়ে ক্ষুব্দ যাত্রীরা। বিদেশ থেকে বহু যাত্রী আসার পর কানেক্টিং ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছে তারপরে চূড়ান্ত দুর্ভাগের মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। কোনও কোনও যাত্রীর অভিযোগ, যে বিমানের টিকিট ৮ থেকে ১০ হাজার টাকা, সেই টিকিটই এখন ১০ থেকে ১২ গুণ বেড়েছে। যার মানে কলকাতা-দিল্লি ৬ হাজারি উড়ানের টিকিটের দাম ৭২ হাজার!

আরও পড়ুন: বিরাট উড়ান বিপর্যয়, হাজার ফ্লাইট বাতিলে চরম ভোগান্তি, হয়েছেটা কী? জানুন আসল কারণ...

কী বলছে মন্ত্রক?

প্রশ্ন উঠছে কোম্পানি না ডাকাত? বেসরকারি এয়ারলাইন্সগুলির এই 'চান্স পে ডান্স'-এর মঞ্চ কেড়ে নিচ্ছে কেন্দ্র। দামা বৃদ্ধির মূল কারণগুলি চিহ্নিত করতে এবং দায়ী পক্ষগুলিকে জবাবদিহি করার জন্য একটি উচ্চ-স্তরের তদন্তের নির্দেশ দিয়েছে। বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে,'বেশ কিছু বিমান সংস্থা অস্বাভাবিক ভাবে বেশি ভাড়া আদায় করছে বলে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় নোট করেছে। যে কোনও ধরণের সুবিধাবাদী মূল্য নির্ধারণ থেকে যাত্রীদের রক্ষা করার জন্য মন্ত্রণালয় সমস্ত প্রভাবিত রুটে ন্যায্য এবং যুক্তিসঙ্গত ভাড়া নিশ্চিত করার জন্য তার নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করেছে। সমস্ত বিমান সংস্থাকে একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে এখন নির্ধারিত ভাড়ার সীমা কঠোর ভাবে মেনে চলতে বাধ্য করা হয়। পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই সীমা বলবৎ থাকবে। এই নির্দেশিকার উদ্দেশ্য হল বাজারমূল্য নির্ধারণের শৃঙ্খলা বজায় রাখা, দুর্দশাগ্রস্ত যাত্রীদের শোষণ রোধ করা এবং নিশ্চিত করা যে, জরুরিভাবে ভ্রমণের প্রয়োজন এমন নাগরিকরা - যার মধ্যে বয়স্ক নাগরিক, শিক্ষার্থী এবং রোগীরাও রয়েছেন - এই সময়ের মধ্যে আর্থিক কষ্টের সম্মুখীন না হন। মন্ত্রণালয় রিয়েল-টাইম ডেটা এবং বিমান সংস্থা এবং অনলাইন ভ্রমণ প্ল্যাটফর্মগুলির সাথে সক্রিয় সমন্বয়ের মাধ্যমে ভাড়ার স্তর নিবিড় ভাবে পর্যবেক্ষণ করবে। নির্ধারিত নিয়ম থেকে যেকোনো বিচ্যুতি বৃহত্তর জনস্বার্থে তাৎক্ষণিক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করবে।' 

দেখা যাক এবার কত তাড়াতাড়ি ভাড়া স্বাভাবিক হয়...

আরও পড়ুন: বিবাহ বিপর্যয়! ইন্ডিগো বিমান বিভ্রাটে পৌঁছতেই পারলেন না নবদম্পতি...মাথায় হাত, অতঃপর?

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.