Infosys Crisis: ব্রেকফাস্টে বাদ অমলেট, রাঁধলেই চাপ: ইনফোসিসের মতো কোম্পানিও বলে দিল বাড়ি থেকে চিঁড়ে-মুড়ি বেঁধে আনো

Bring food from home: 'বাড়ি থেকে খাবার নিয়ে আসতে হবে' নির্দেশ ইনফোসিসের। সারা ভারতে বাণিজ্যিক এলপিজি (LPG) ঘাটতির জেরেই এমন নির্দেশ?

রজত মণ্ডল | Updated By: Mar 12, 2026, 07:59 PM IST
Infosys Crisis: ব্রেকফাস্টে বাদ অমলেট, রাঁধলেই চাপ: ইনফোসিসের মতো কোম্পানিও বলে দিল বাড়ি থেকে চিঁড়ে-মুড়ি বেঁধে আনো
হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বড় নির্দেশ ইনফোসিসের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিম এশিয়ায় (West Asia Crisis) চলছে ভয়াবহ যুদ্ধ। যুদ্ধের জেরে দেশের কোণায় কোণায় দেখা দিয়েছে গ্যাসের সংকট। এরই মাঝে, বিখ্যাত আইটি কোম্পানি, ইনফোসিস (Infosys) তাদের পুণে, বেঙ্গালুরু ও চেন্নাইয়ের বিভিন্ন ক্যাম্পাসের কর্মীদের জানিয়েছে, পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় সারা ভারতে বাণিজ্যিক এলপিজি (LPG) ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে তাদের ক্যাম্পাসগুলিতে ফুড কোর্ট পরিষেবায় সাময়িক বাধা ঘটতে পারে।

Add Zee News as a Preferred Source

কর্মীদেরকে পাঠানো ইমেল অনুসারে, অফিসের ক্যান্টিন মেনু সীমিত হয়ে যাবে। এলপিজি (LPG) ঘাটতির কারণে বাইরে থেকে খাবার আনা হবে। এছাড়াও বলা হয়েছে, দোসা ও অমলেটের মতো লাইভ কুকিং ক্যাউন্টারগুলিও পরবর্তী নোটিস না পাওয়া পর্যন্ত সামরিকভাবে বন্ধ থাকবে। 

তাছাড়াও, কর্মীদেরকে বাড়ি থেকে খাবার নিয়ে আসার পরামর্শও দেওয়া হয়েছে। তার সাথেই টিমগুলিকে যেসব অনুষ্ঠানে ক্যাটারিং লাগে সেগুলি আয়োজন না করতে বলা হয়েছে। 

আরও পড়ুন: LPG Crisis: গোটা দেশে রান্নার গ্যাস ও তেলের তীব্র সংকট: কেন্দ্রীয় মন্ত্রীর বড় দাবি, দিল্লি থেকে বিগব্রেক

আরও পড়ুন: LPG Crisis: ভয়ংকর দুঃসংবাদ: ঘরে ঘরে অরন্ধনের প্রস্তুতি, বুক করলে ৪৫ দিনের আগে নয় সিলিন্ডার

চেন্নাই ক্যাম্পাসে, কিছু খাবার সামরিকভাবে পাওয়া যাচ্ছে না অথবা সীমিত পরিমানে পাওয়া যাবে। এর পরে, ফোরাম ফর আইটি এমপ্লয়িজ (Forum for IT Employees) মহারাষ্ট্র এক্সে জানায়, কোম্পানিগুলিকে কর্মীদের জন্য কিছু নমনীয় বিকল্প নেওয়া উচিত, যেমন- ওয়ার্ক ফ্রম হোম। 

আইটি এমপ্লয়িজ ফোরাম লিখেছেন, 'যদিও পরিস্থিতি কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে, তার সত্ত্বেও হাজার হাজার কর্মী এখনও রিটার্ন-টু-অফিস নীতির ফলে অফিসে উপস্থিত থাকতে বাধ্য। এমন পরিস্থিতিতে, কোম্পানিগুলিকে কর্মীদের অসুবিধা কমানোর জন্য ওয়ার্ক ফ্রম হোমের মতো নমনীয় বিকল্প বিবেচনা করা উচিত।'

আমেরিকা-ইরান-ইজরায়েল যুদ্ধের মাঝে এলপিজির ব্যবহার নিয়ে সরকারি নির্দেশিকার মাঝেই এমন ঘোষণা। বুধবার সরকারি কর্মকর্তারা বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য হুমকি-উত্তেজনা থাকার সত্ত্বেও ভারতের অপরিশোধিত তেল সরবরাহ নিরাপদ রয়েছে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Rajat Mondal

বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More

.