Rajasthan Jet Crash: প্রস্তুতি নিচ্ছিলেন ছেলের বিয়ের... মণ্ডপের বদলে সাজালেন সন্তানের চিতা! চোখের জল বাঁধ মানছে না ঋষিরাজের বাবা-মায়ের...

Jaguar Crash: NDA থেকে সাড়ে ৩ বছরের প্রশিক্ষণ শেষ করার পর,২০২৩ সালে তিনি ভারতীয় বায়ুসেনায় ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে যোগদান করেন ঋষিরাজ।

সুদেষ্ণা পাল | Updated By: Jul 10, 2025, 07:46 PM IST
Rajasthan Jet Crash: প্রস্তুতি নিচ্ছিলেন ছেলের বিয়ের... মণ্ডপের বদলে সাজালেন সন্তানের চিতা! চোখের জল বাঁধ মানছে না ঋষিরাজের বাবা-মায়ের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিকে একজন সবেমাত্র বাবা হয়েছেন। আরেকদিকে আরেকজনের বাবা-মা তাঁর বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু অদৃষ্টের লিখলে ছেলের বিয়ের মণ্ডপ সাজানোর বদলে আজ সেই হাতেই  ফ্লাইট লেফটেন্যান্ট ঋষিরাজ সিং দেওরার (Rishiraj Singh Deora) চিতা সাজালেন হতভাগ্য বাবা-মা। বুধবার রাজস্থানের চুরুতে ভারতীয় যুদ্ধবিমান জাগুয়ার ভেঙে পড়ে (Rajasthan Jet Crash)। রুটিন পরীক্ষার সময়ই ভেঙে পড়ে যুদ্ধবিমানটি (Jaguar Crash)। শহিদ হন জাগুয়ারের পাইলট স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র সিংহ সিন্ধু ও সহ-পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট ঋষিরাজ সিং দেওরা (flight lieutenant Rishiraj Singh Deora)। 

Add Zee News as a Preferred Source

ঋষিরাজ-ই পরিবারের বড় ছেলে
আজ ঋষিরাজের জন্মস্থান খিওয়ান্ডিতেই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। শোকস্তব্ধ পরিবার। চোখের জল বাঁধ মানছে না বাবা-মায়ের। দুই ভাইয়ের মধ্যে ঋষিরাজ-ই ছিলেন বড় ও অবিবাহিত। তাই বড় ছেলের বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঋষিরাজের বাবা-মা। ২০২৩ সালে ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেন ঋষিরাজ। সুরতগড় বিমান ঘাঁটিতে কর্মরত ছিলেন তিনি।

মাত্র ২ বছর বায়ুসেনায় ঋষিরাজ
ছোটবেলা থেকেই ঋষিরাজ একজন প্রতিশ্রুতিমান ছাত্র ছিলেন। যোধপুর থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর, ঋষিরাজ পুনের জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে ভর্তি হন। NDA থেকে সাড়ে ৩ বছরের প্রশিক্ষণ শেষ করার পর,২০২৩ সালে তিনি ভারতীয় বায়ুসেনায় ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে যোগদান করেন। পরিবারের কেউ দুঃস্বপ্নেও কল্পনা করেননি, মাত্র ২ বছরেরই থেমে যাবে ঋষিরাজের  উড়ান।

কেন ভেঙে পড়ে জাগুয়ার
বুধবার ২ আসনের জাগুয়ার যুদ্ধবিমান নিয়ে রুটিন মহড়া দিচ্ছিলেন লোকেন্দ্র  ও ঋষিরাজ। বছর ৪৪-এর অভিজ্ঞ স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র-ই যুদ্ধবিমানটি চালাচ্ছিলেন। সহ-পাইলট হিসাবে ছিলেন বায়ুসেনার তরুণ লেফ্‌টেন্যান্ট ঋষিরাজ। মহড়া চলাকালীনই রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামে ভেঙে পড়ে জাগুার যুদ্ধবিমানটি। কেন যুদ্ধবিমানটি ভেঙে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই ভেঙে পড়ে জাগুয়ারটি।

আরও পড়ুন, Haryana Shocker: হাড়হিম হরিয়ানা! চলন্ত ট্রেনের কামরাতেই চলল গণধ*র্ষ*ণ, লাইনে ছুঁড়ে ফেলতেই মৃত্যুর চেয়েও ভয়ংকর নারকীয় যন্ত্রণা নির্যাতিতার...

আরও পড়ুন, Russia shot down flight MH17: আকাশেই 'জীবন্তদ*গ্ধ' মৃ*ত ২৯৮! মিসাইল ছুড়ে ধ্বংস করা হয় বিমান... ১১ বছর পর বেরল ভয়ংকর সত্যি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.