জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমান যাত্রীদের ভোগান্তির শেষ নেই। সে এয়ার ইন্ডিয়া হোক বা স্পাইসজেট (SpiceJet flight)। কখনও খাবার, কখনও টেকনিক্যাল গ্লিচ। বিমানে যাত্রীদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ নতুন নয়। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার আবহে তা আরও একবার মাথাচাড়া দিল। ফ্লাইট দেরি করার ফলে পুনে বিমানবন্দরে স্পাইসজেটের তরফে যাত্রীদের খাবারের প্যাকেট দেওয়া হয়। সেই খাবারের মান নিয়েই এবার বিক্ষোভ।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন, Air India Plane: সব প্লেনেই ক্রটি? অভাবের কারণে আমদাবাদ-লন্ডন ফ্লাইটই বাতিল করল এয়ার ইন্ডিয়া...
এক ভাইরাল ভিডিয়োয় স্পাইসজেট কর্মচারীকে ঘিরে উত্তেজিত যাত্রীদের ভিড়। ফ্লাইট দেরি হওয়ার পর পুনে বিমানবন্দরে তাদের প্যাকেটবন্দী খাবার দেওয়া হয়। যার মান নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই ভিডিয়োতে, যাত্রীদের দাবি যে গ্রাউন্ড কর্মীরা তাদের দেওয়া একই খাবার খান। এয়ারলাইন কর্মচারীকে ভিড়ের সামনে খাবারটি জোর করে খাওয়াতেও দেখা যায়।
তবে, বিমান সংস্থাটি খাবারের গুণমান নিয়ে যাত্রীদের অভিযোগ অস্বীকার করেছে। ভিডিয়োটি যদিও দুই সপ্তাহেরও বেশি বয়সী, সম্প্রতি জাগ্রত নামক একটি অ্যাকাউন্টে প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করার পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিমান সংস্থা জানায়, এই অভিযোগ মিথ্যে। যাত্রীদের পরিবেশন করা খাবার তাজা এবং ভাল মানের ছিল। এমন এক সংস্থা থেকে খাবার সরবরাহ হয় যা অত্যন্ত উন্নতমানের এবং বিমান সংস্থাকেগুলিতে এই সংস্থাই খাবার দেয়।"
আরও পড়ুন, Kedarnath Chopper Crash: একরত্তি যমজ সন্তান খুঁজছে বাবাকে, নিহত পাইলট রাজবীরকে মিছিল করে সত্কার করতে চললেন সেনা অফিসার স্ত্রী...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)