Jhantu Ali Shaikh killed in Udhampur: কাশ্মীরের আগুনে কাঁদছে বাংলা! উধমপুরে জঙ্গিদের গুলিতে নিহত নদীয়ার ঝন্টু! শহিদ সেনা জওয়ানের...

Udhampur Encounter After Pahalgam Terror Attack: বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের উধমপুরে চলছিল সেনা-জঙ্গির গুলির লড়াই। সেই সংঘর্ষেই শহিদ হন নদিয়ার তেহট্টের বাসিন্দা ঝন্টু আলি শেখ। তাঁর শোকার্ত পরিবারের সঙ্গে ফোনে কথাও হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সৌমিত্র সেন | Updated By: Apr 24, 2025, 04:50 PM IST
Jhantu Ali Shaikh killed in Udhampur: কাশ্মীরের আগুনে কাঁদছে বাংলা! উধমপুরে জঙ্গিদের গুলিতে নিহত নদীয়ার ঝন্টু! শহিদ সেনা জওয়ানের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ের পরে এবার উধমপুর! ভূস্বর্গ ফের রক্তাক্ত হল, ফের কাঁদল বাংলা। জম্মু ও কাশ্মীরের উধমপুরে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে শহিদ হলেন ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলি শেখ (Jhantu Ali Sheikhe)। 

Add Zee News as a Preferred Source

বৃহস্পতিবার সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের উধমপুরে চলছিল সেনা-জঙ্গির লড়াই। সেই সংঘর্ষেই শহিদ হন নদিয়ার তেহট্টের বাসিন্দা ঝন্টু। ঝন্টুর পরিবারের সঙ্গে ফোনে কথাও হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ঝন্টুর নিহত হওয়ার খবর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও।

আরও পড়ুন: Pahalgam Terror Attack | INS Surat: বদলা? পহেলগাঁওয়ে রক্তঝরার প্রতিশোধ? পাকিস্তানকে জবাব? INS Surat ছুড়ল ভয়ংকর 'গাইডেড মিসাইল'...

আরও পড়ুন: Mosque's Prayer After Pahalgam Attack: 'সন্ত্রাসীর কোনও ধর্ম নেই'! জঙ্গিহানায় নিহতদের শোকে কেঁদে উঠল দেশের সাড়ে ৫ লাখ মসজিদ! আগামী শুক্রবার জুম্মার প্রার্থনায়...

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। এরপর থেকেই উপত্যকায় চলছে চিরুনি তল্লাশি। জঙ্গি নিকেশ অভিযানে নেমেছে সেনা (Indian Army) ও পুলিস। সেই অভিযানেই সামিল হয়েছিলেন ঝন্টু। 

নদীয়ার তেহট্টের পাথরঘাটায় বাড়ি ঝন্টু আলি শেখের। নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রামের কৃষিজীবী পরিবারের তিন ভাইয়ের মধ্যে ছোটো ভাই এই ঝন্টু। তাঁর বড় ভাইও ভারতীয় সেনায় কর্মরত। বছরছত্রিশের ঝন্টু ভারতীয় সেনাবাহিনীর ৬ প্যারাস্যুট, স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন। ১০ বছর ভারতীয় সেনায় কর্মরত। এই মুহূর্তে আগ্রায় পোস্টিং ছিল তাঁর। সেখান থেকে অপারেশনের জন্য কাশ্মীরে পাঠানো হয় তাঁকে। ঝন্টুর দুই সন্তান-- ১২ বছরের পুত্র ও ৮ বছরের কন্যা। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.