Kabaddi Player Death: চাকরির প্রতিশ্রুতিতে বিয়ে! 'প্রতারক' স্বামী! আর্থিক সংকটে আত্মঘাতী জাতীয় স্তরের নামী খেলোয়াড়......

Kabaddi Player Death:  মৃতের নাম  কিরণ সুরজ ধারে। ২০২০ সালে  স্বপ্নিল জয়দেব লামঘারে নামে এক ব্যক্তিকে সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের আগে নাকি কিরণ ও তাঁর ভাইকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বপ্নিল! কিন্তু বিয়ে হওয়ার পর তিনি বেঁকে বসেন বলে অভিযোগ। 

তনুময় ঘোষাল | Updated By: Dec 9, 2025, 06:28 PM IST
Kabaddi Player Death: চাকরির প্রতিশ্রুতিতে বিয়ে! 'প্রতারক' স্বামী! আর্থিক সংকটে আত্মঘাতী জাতীয় স্তরের নামী খেলোয়াড়......

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বামী-ই প্রতারক? পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। চাকরি না পেয়ে শেষে আত্মহত্যা করলেন জাতীয় স্তরের এক কবাডি খেলোয়াড়। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  UP Shocker: ১০-এর মেয়েকে পাশবিক সম্ভোগ... লালসা মিটিয়ে নিজেই নিজেকে মেরে ফেলল ধর্ষক! কেন...

পুলিস সূত্রে খবর, মৃতের নাম  কিরণ সুরজ ধারে। ২০২০ সালে  স্বপ্নিল জয়দেব লামঘারে নামে এক ব্যক্তিকে সঙ্গে বিয়ে হয় তাঁর। কিরণ পারিবারিক অবস্থা ভালো নয়। বিয়ের আগে নাকি কিরণ ও তাঁর ভাইকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বপ্নিল! কিন্তু বিয়ে হওয়ার পর তিনি বেঁকে বসেন বলে অভিযোগ। কিরণ বুঝতে পারেন, তাঁর সঙ্গে প্রতারণা করেছেন স্বপ্নিল। 

কিরণের পরিবারের দাবি, বিয়ের পর থেকে চাকরি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত।  কিরণকে নানা ভাবে হেনস্থা এবং শারীরিক নির্যাতন করতে থাকেন স্বপ্নিল। পরিস্থিতি এমন জায়গা পৌঁছয় যে, স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে যান কিরণ। তারপরেও তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হত। বিবাহবিচ্ছেদের মামলাও দায়ের করেছিলেন কিরণ।  গত ৪ ডিসেম্বর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন কিরণ। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। তিন দিন চিকিত্‍সাধীন থাকার পর, সোমবার মৃত্যু হয় ওই কবাডি খেলোয়াড়ে। স্বামী জয়দেব লামঘারে পলাতক।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

আরও পড়ুন:  Kalyan Banerjee: 'রোহিঙ্গা দেগে দেশ থেকে বাঙালিদের বের করে দিচ্ছে সরকার', সংসদে কল্যাণ-বোমা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.