)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভিন জাতে বিয়ে করেছিল মেয়ে (daughter intercaste marriage)। তাই নিজেকেই শেষ করে দিলেন বাবা (Karnataka man ends life)। এই ঘটনায় পুলিসের দিকে অভিযোগের আঙুল তুলেছে মৃতের পরিবার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিত্রদুর্গা জেলায় (Karnataka Shocking Incident)। মৃতের অভিযোগ, তাঁর মেয়ে ভিন জাতে বিয়ের পর পুলিস তাঁর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে দেরি করে। যা এলাকায় বিক্ষোভ ও ক্ষোভের জন্ম দেয়।
চিত্রদুর্গা জেলার গিলাকেনাহাল্লির বাসিন্দা অজ্জয় (৫০) হোলালকেরে থানার সামনে বিষ পান করে আত্মঘাতী হন। এই ঘটনায় থানার বাইরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা তাঁর মৃতদেহ থানার সামনে রেখে যান চলাচল বন্ধ করে দেন। পুলিস সূত্রে খবর, অজ্জয় তাঁর মেয়ের মিসিং ডায়েরিতে দাবি করেছিলেন যে, সে নাবালিকা এবং পালিয়ে গেছে।
কিন্তু পুলিস জানিয়েছে, মেয়ের আধার ও স্কুলের রেকর্ড, দু' জায়গাতেই তার বয়স ১৯ বছর দেখানো হয়েছে। ফলে সে সাবালিকা। পুলিস আরও জানিয়েছে, এক সপ্তাহ পরে অজ্জয়ের মেয়ে তার সঙ্গী, তফশিলি জাতিভুক্ত ভোবি সম্প্রদায়ের এক ছেলের সঙ্গে ফিরে আসার পর, সে-ও তার বয়স নিশ্চিত করে। পাশাপাশি লিঙ্গায়াত সম্প্রদায়ের অজ্জয়ের মেয়ে ভোবি সম্প্রদায়ের ওই ছেলেটির সঙ্গেই থাকার ইচ্ছাপ্রকাশ করে। এরপরই পুলিস সাবালিকা মেয়ের বক্তব্যের ভিত্তিতে নিখোঁজ অভিযোগের তদন্ত বন্ধ করে।
যদিও এরপরেও অজ্জয়ের পরিবার মেয়ের বয়স ১৮ বছরের কম দাবি করে আরও একটি প্রমাণ জমা দেয়। একইসঙ্গে পকসো আইনে মামলা দায়েরের দাবি জানায়। সেই নতুন নথির সত্যতা যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বাবা আত্মঘাতী হন বলে জানিয়েছেন পুলিস সুপার। একইসঙ্গে উড়িয়ে দিয়েছেন পুলিসের দিক থেকে কোনওরকম অবহেলা বা গাফিলতির অভিযোগ। বর্তমানে পুলিস আত্মহত্যায় প্ররোচনা মামলা দায়ের করে ফের তদন্ত শুরু করেছে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)