Karnataka Incident: হোটেলের ঘরে তুমুল পরকীয়া, তারপরই ঝগড়া! রাগে যুবতীর মুখ জিলেটিন স্টিকে ওড়াল প্রেমিক...

Karnataka Incident: পুলিস সূত্রের  খবর, মৃতের নাম রক্ষিতা। তিনি বিবাহিত।  স্বামীর পেশায় দিনমজুর। সম্পর্কে আত্মীয়  সিদ্দারাজুর সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। পরিণতি হল মর্মান্তিক।

তনুময় ঘোষাল | Updated By: Aug 25, 2025, 08:37 PM IST
Karnataka Incident: হোটেলের ঘরে তুমুল পরকীয়া, তারপরই ঝগড়া! রাগে যুবতীর মুখ জিলেটিন স্টিকে ওড়াল প্রেমিক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরকীয়ার মর্মান্তিক পরিণতি। মুখে জিলেটিন স্টিক ফাটিয়ে গৃহবধূকে খুন করল তাঁর প্রেমিকই! পালাতে দিয়ে হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত। তাঁকে পুলিসের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। কর্নাটকের মাইসুরুর ঘটনা।  

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Woman Kills Self & 2 Children: গুটখা খাব, পয়সা দাও! স্ত্রীয়ের আবদারে 'না' স্বামীর, তাই ২ সন্তানকে মেরে নিজেও... ইনিও 'মা'...

পুলিস সূত্রের  খবর, মৃতের নাম রক্ষিতা।  হুনসুর তালুকের গেরাসনাহল্লি বাসিন্দা ছিলেন তিনি। প্রেমিক সিদ্দারাজুর সঙ্গে স্থানীয় ভেড়িয়া গ্রামে লজে উঠেছিলেন রক্ষিতা। সেই লজ থেকে ওই গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। একটি ভিডিয়ো-ও ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। যে ভিডিয়োতে দেখা হচ্ছে, বিছানায় উপরে পড়ে রয়েছেদেহ। মুখে নিচের অংশ আর কিছুই অবশিষ্ট নেই। রক্তে ভেসে যাচ্ছে মেঝে।

পুলিস জানিয়েছে, লজে থাকাকালীন  রক্ষিতা ও সিদ্দারাজুর মধ্যে তুমুল বচসা হয়। প্রেমিকার মুখে নাকি জিলেটিন স্টিক গুঁজে দেন সিদ্দারাজুর! এরপর  তাতে বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় রক্ষিতার। শেষে নিজেকে বাঁচাতে সিদ্দারাজু দাবি করেন যে, মোবাইল বিস্ফোরণের মৃত্যু হয়েছে এই গৃহবধূর। যদিও পালানোর চেষ্টা করলে তাঁকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, রক্ষিতা বিবাহিত। তাঁর স্বামীর পেশায় দিনমজুর। সম্পর্কে আত্মীয়  সিদ্দারাজুর সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি।  সিদ্দারাজু এখন পুলিসে হেফাজতে। তদন্ত চলছে।

আরও পড়ুন:  Maharashtra Couple Kidney Trasplant death: ভালোবেসে কিডনি দান স্বামীকে, সার্জারির পর একসঙ্গেই দুজনে ঢলে পড়লেন মৃত্যুর কোলে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.