)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কর্ণাটকে ঘটল চাঞ্চল্যকর ঘটনা (Karnataka Shocker)। গাড়িতে এক মহিলাকে বসিয়ে সেই গাড়ি সোজা গিয়ে হ্রদে ডুবিয়ে দিলেন (Man Drives Car With Woman Sitting Inside Into Lake) এক ব্যক্তি। খুনের দায়ে পরে গ্রেফতারও হন তিনি। বছরবত্রিশের তরুণীকে গাড়িতে বসিয়ে ওই পুরুষ গাড়িটি চন্দনাহাল্লি এলাকার একটি হ্রদে (lake in Chandanahalli area) ডুবিয়ে দেন। উদ্দেশ্য কী ছিল?
উদ্দেশ্য?
প্রোপোজ করেছিলেন। সেই প্রেমের প্রস্তাবে সাড়া দেননি তরুণী। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে খেপে গিয়ে মেয়েটিকে জলে ডুবিয়ে দিলেন ওই পাগল প্রেমিক। তারপর নিজে সাঁতার কেটে বেরিয়ে এলেন। মারা গেলেন তরুণী।
তুমি বরকে ছাড়ো, আমি বউকে ছেড়ে দিচ্ছি
কর্ণাটকের ঘটনা। অভিযুক্তের নাম রবি। বিবাহিত। তিনি প্রেম নিবেদন করলেন বিবাহিতা শ্বেতাকে। কিন্তু নানা ভাবে প্রলুব্ধ করলেও রবির গার্লফ্রেন্ড হতে অস্বীকার করেন শ্বেতা। রবি এ-ও বলেছিল, আমি আমার বউকে ছেড়ে দেব, তুমি বরকে ছেড়ে এসো।
শ্বেতার 'না'
শ্বেতা কিন্তু রবির সঙ্গে এই সম্পর্কে ঢুকতে চাইছিল না। যেটা রবিকে ক্রমশ রাগিয়ে তুলছিল। আর সেই রাগেরই বহিঃপ্রকাশ এই ঘটনা। প্রত্যাখ্যাত হয়েই সে ভিতরে ভিতরে শ্বেতাকে খুনের পরিকল্পনা করে ফেলে।
দরজা খুলে বেরিয়ে আসে রবি
একদিন সে লং ড্রাইভে যাবে বলে ডাকে শ্বেতাকে। কোনও কিছু সন্দেহ না করেই রবির সঙ্গে তিনি বেরিয়ে পড়েন। কিন্তু আসে সেই ভয়ংকর মুহূর্ত। রবি গাড়ি নিয়ে সোজা নেমে যায় রাস্তার পাশের হ্রদে। সড়কের পাশেই ছিল চন্দনাহাল্লি লেক। লেকের জলে গাড়ি নেমে গেলে রবি দরজা খুলে সাঁতার খুলে বেরিয়ে আসে, কিন্তু শ্বেতা বেরোতে পারে না। পরে অভিযোগ পেয়ে পুলিস গ্রেফতার করে রবিকে। তদন্ত চলছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)