Khajuraho Food Poisoning: খতরনাক খাজুরাহো! হোটেলে এলোমেলো পড়ে ৪ জনের লাশ, মুখ দিয়ে গ্যাঁজলা...

Food Poisoning Death: মধ্যপ্রদেশের খাজুরাহো শহরের গৌতম রিসটের  খাবার খাওয়ার পর চারজন কর্মীর মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার রাতে কর্মীরা একসঙ্গে খাবার খাওয়ার পর থেকেই অসুস্থতা শুরু হয়, তারপর সোমবার চারজনের মৃত্যু হয়। 

রজত মণ্ডল | Updated By: Dec 10, 2025, 05:24 PM IST
Khajuraho Food Poisoning: খতরনাক খাজুরাহো! হোটেলে এলোমেলো পড়ে ৪ জনের লাশ, মুখ দিয়ে গ্যাঁজলা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রদেশের খাজুরাহোয়  শহরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি নামী হোটেলের কর্মীদের জন্য নির্ধারিত স্টাফ কোয়ার্টারে খাবার খাওয়ার পর চারজন কর্মীর মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

Add Zee News as a Preferred Source

সূত্রের খবর অনুযায়ী, মৃতরা হলেন গৌতম রিসটের কর্মী। শনিবার রাতে স্টাফ কোয়ার্টারে একসঙ্গে খাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তাঁরা। সোমবারে চারজনের মৃত্যু হয় এবং বাকি পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- OYO Booking BIG UPDATE: কাপলদের জন্য দারুণ খুশির খবর! OYO রুমে 'একান্ত' হতে আর 'দেখাতে হবে না' আধার...

স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে খাবারে বিষক্রিয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ইতিমধ্যেই ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। খাবারের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

খাজুরাহোর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, 'ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করেছি। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং হাসপাতালে ভর্তি থাকা কর্মীদের চিকিৎসা চলছে। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।'

হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, 'এই ঘটনা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি এবং আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব আমরা নিচ্ছি।'

এর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, হোটেলের স্টাফ কোয়ার্টারে দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। খাবার তৈরির সময় পরিচ্ছন্নতার অভাব ছিল বলেও অভিযোগ উঠেছে। যদিও হোটেল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

তরে এই ঘটনার পর খাজুরাহো শহরের অন্যান্য হোটেলগুলিতেও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসন বিশেষ দল গঠন করেছে। পর্যটন কেন্দ্র হিসেবে খাজুরাহোর গুরুত্ব বিবেচনা করে প্রশাসন চাইছে যাতে ভবিষ্যতে এমন কোনও ঘটনা না ঘটে।

আরও পড়ুন- Tirupati Dupatta Scam: ঘি-হীন লাড্ডুর পর এবার প্রসাদী পোশাক! সিল্ক বলে পলিয়েস্টারের মাল বেচে তিরুপতিতে কোটি কোটির স্ক্যাম...

মধ্যপ্রদেশ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। রিপোর্ট হাতে এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Rajat Mondal

বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More

.