Abhijit Gangopadhyay: অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় এখন কেমন আছেন? দিল্লি থেকে বড় আপডেট...

Abhijit Gangopadhyay: শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতা থেকে দিল্লি আনা হয় অভিজিৎকে। তাঁকে এইমসের আইসিইউতে রাখা হয়েছিল।

নবনীতা সরকার | Updated By: Jun 22, 2025, 05:05 PM IST
Abhijit Gangopadhyay: অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় এখন কেমন আছেন? দিল্লি থেকে বড় আপডেট...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বাস্থ্যের উন্নতি হচ্ছে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay)। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIMS)-এ চিকিৎসাধীন তিনি। সূত্রের খবর, শনিবার রাতে তাঁকে আইসিইউ (ICU) থেকে সরিয়ে সাধারণ বেডে (General Bed) স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন অভিজিতের ভাই ও ভাইয়ের স্ত্রী।

Add Zee News as a Preferred Source

এছাড়াও দিল্লিতে রয়েছেন অভিজিতের ভাইপো এবং তাঁর ব্যক্তিগত সহায়ক । সব রকম সহযোগিতার জন্য প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীকে দিল্লিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Abhijit Gangopadhyay Health Updates: সংকটে Ex জাস্টিস অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়, তমলুকের সাংসদকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি...

শারীরিক অবস্থার উন্নতি:

তাঁর স্বাস্থ্যের কথা জানতে দিল্লিতে থাকা আত্মীয়পরিজন তথা বিজেপি নেতৃত্বের কাছে কলকাতা থেকে ঘনঘন ফোন আসছে। দিল্লি এইমসের চিকিৎসায় সাড়া দিয়েছেন তমলুকের বিজেপি সাংসদ। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেই জানাচ্ছেন বিজেপি নেতৃত্বের একটি সূত্র। শনিবার রাতে তাঁকে আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়া হয়েছে বলে খবর। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন অভিজিতের পরিবারকে। ইতিমধ্যে কলকাতা থেকে অভিজিতের ভাই, ভাইয়ের স্ত্রী দিল্লিতে পৌঁছে গিয়েছেন। তাঁদের সহায়তা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীকে।

এইমসের আইসিইউতে:

শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতা থেকে দিল্লি আনা হয় অভিজিৎকে। তাঁকে এইমসের আইসিইউতে রাখা হয়েছিল। একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। প্রাক্তন বিচারপতিকে চিকিৎসকেরা সর্বদা পর্যবেক্ষণে রাখছেন। ভর্তি হওয়ার পর তাঁর শরীর থেকে ফ্লুইড বার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও কলকাতার বেসরকারি হাসপাতালেও তাঁর শরীর থেকে ফ্লুইড বার করা হয়েছিল। তাতেই অভিজিতের শারীরিক অবস্থার খানিক উন্নতি হয়েছে বলেই মনে করছেন চিকিৎসকেরা। 

তবে পরিবার ও বিজেপি নেতৃত্বকে হাসপাতাল থেকে জানানো হয়েছে, অভিজিতের শারীরিক অবস্থা আগে থেকে ভাল হলেও এখনই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে না। দীর্ঘ চিকিৎসাপ্রক্রিয়ার মধ্যে দিয়ে তাঁকে যেতে হবে। সে ক্ষেত্রে আগামী কয়েক মাস তাঁকে হাসপাতালেই থাকতে হতে পারে।

আরও পড়ুন: Abhijit Gangopadhyay Hospitalized: বিপদ এখনও কাটেনি! গুরুতর শ্বাসকষ্টের সমস্যায় নন-ইনভেসিভ ভেন্টিলেশনে অভিজিত্‍...

প্যানক্রিয়াসে সমস্যা:

গত সপ্তাহে প্যানক্রিয়াসে সমস্যা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিজিৎকে। সেখানে কিছু দিন তাঁর চিকিৎসা চলার পর তাঁর পরিবারের সদস্য ও বিজেপি নেতৃত্ব একযোগে সাংসদকে দিল্লির এমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে চাপিয়ে অভিজিৎকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিরন রিজিজু তমলুক সাংসদের শারীরিক বিষয়টির দেখভাল করছেন। পাশাপাশি স্পিকার ওম বিড়লার তরফ থেকেও প্রতিদিন রিপোর্ট নেওয়া হচ্ছে। 

লোকসভার সচিবালয়ও এইমস হাসপাতালের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। প্রাক্তন সাংসদ দিব‍্যেন্দুকে সব রকম সহায়তার জন্য দিল্লিতে থাকতে বলা হয়েছে। এ ছাড়াও অভিজিতের ভাইপো এবং আপ্ত সহায়ক দিল্লিতে রয়েছেন। 

শুক্রবার রাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমসের চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলেছেন। প্রাক্তন সাংসদ দিব্যেন্দু বলছেন, 'আগের থেকে অনেকটাই ভাল আছেন অভিজিৎবাবু। তাঁর পরিবার এবং আমরা সবাই দিল্লিতে রয়েছি। চিকিৎসকেরা আমাদের তাঁর শারীরিক অবস্থার কথা নিয়মিত জানাচ্ছেন।'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.