Lalu Daughter Rohini Quiting Politics: হারের পর লালু পরিবারে বড় ধাক্কা, রাজনীতি ছাড়লেন মেয়ে রোহিনী, সম্পর্কও চোকালেন পরিবারের সঙ্গে

Lalu Daughter Rohini Quiting Politics:  বিহার ভোটের আগে থেকেই লালু পরিবারে অশান্তি দেখা দিয়েছিল। কেন্দ্রবিন্দু লালুর বড় ছেলে তেজপ্রতাপ। তাঁর বেপরোয়া বয়ানবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছিল যাদব পরিবার

সিকান্দর আবু জ়াফর | Updated By: Nov 15, 2025, 11:52 PM IST
Lalu Daughter Rohini Quiting Politics: হারের পর লালু পরিবারে বড় ধাক্কা, রাজনীতি ছাড়লেন মেয়ে রোহিনী, সম্পর্কও চোকালেন পরিবারের সঙ্গে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহার বিধানসভা ভোটে শোচনীয় পরাজয় হয়েছে রাষ্ট্রীয় জনতা দলের। এর মধ্যেই লালু পরিবারে বড় ধাক্কা। রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন লালু প্রসাদ যাদবের মেয়ে রোহিনী আচার্য। শুধু তাই নয়, পরিবারের সঙ্গেও সম্পর্ক ত্যাগ করার কথা ঘোষণা করেছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় ওই ঘোষণা করেছেন রোহিনী। তার পরই বিহারের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।

Add Zee News as a Preferred Source

সংবাদমাধ্যমে রোহিনী জানিয়েছেন তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন আরজেডির বাগী নেতা সঞ্জয় যাদব ও রামিজ আলমের পরামর্শে। খুব ছোট একটি মেসেজে রোহিনী লিখেছেন, 'রাজনীতি ছাড়ছি। পরিবার ছাড়ছি। সব দোষ মাথা পেতে নিচ্ছি। সঞ্জয় যাদব ও রামিজ আলমের এটাই আমাকে করতে বলেছেন।' প্রাক্তন আরজেডি নেতা ও পেশায় চিকিত্সক রোহিনী আচার্য ২০২৪ সালে সারাং আসন থেকে লড়াই করেছিলেন। কিন্তু বিজেপির রাজীব প্রতাপ রুডির কাছে হেরে যান।  তিনিই লালুপ্রসাদকে কিডনি দিয়ে বাঁচিয়েছিলেন।

উল্লেখ্য, বিহার ভোটের আগে থেকেই লালু পরিবারে অশান্তি দেখা দিয়েছিল। কেন্দ্রবিন্দু লালুর বড় ছেলে তেজপ্রতাপ। তাঁর বেপরোয়া বয়ানবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছিল যাদব পরিবার। তার আঁচ লাগছিল আরজেডিতেও। ফলে বাধ্য হয়েই লালুপ্রসাদ তেজপ্রতাপের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেন। এখানেই শেষ নয়, তেজপ্রতাপ সোশ্যাল মিডিয়ায় লেখেন অনুষ্কা যাদব নামে এক তরুণীর সঙ্গে তাঁর ১২ বছর ধরে সম্পর্ক রয়েছে। এনিয়ে তোলপাড় হয় বিহারের রাজনীতি।

আরও পড়ুন-ফের সাগরে ঘনিয়েছে ঘূর্ণাবর্ত! উধাও শীত? রবি থেকেই হাওয়া বদল...

আরও পড়ুন-নীতীশকে ছাড়াই কি বিহারে সরকার গঠন করতে পারে বিজেপি? অংক কী বলছে!

তেজপ্রতাপের সঙ্গে তার স্ত্রীর বিবাহবিচ্ছেদের মামলা চলছে। তার মধ্যেই তেজপ্রতাপ ঘোষণা করেন ১২ বছর ধরে তার সঙ্গে অনুষ্কার সম্পর্ক রয়েছে। এতেই কোণঠাসা হয়ে পড়ে আরজেডি। তেজপ্রতাপ অবশ্য ঘোষণা করেন যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে কেউ এরকম রটিয়েছে। লালু তনয় এসব কথা বললেও যা ক্ষতি হওয়ার ততক্ষণে তা হয়ে গিয়েছে। বাধ্য হয়েই তেজপ্রতাপকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেন লালু প্রসাদ। ঘোষণা করেন, তেজপ্রতাপের আচরণ বেপরোয়া। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.