Vaishno Devi landslide: নাগাড়ে বৃষ্টি, ভয়াবহ ধস! বৈষ্ণো দেবী যাত্রাশুরুর পথেই বাধা...গুরুতর আহত...

Landslide in Vaishno Devi: সোমবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। কাটরায় বৈষ্ণো দেবী যাত্রায় ভূমিধস। স্তূপের নিচে আটকে একাধিক তীর্থযাত্রী।

সৌমিতা খাঁ | Updated By: Jul 21, 2025, 11:26 AM IST
Vaishno Devi landslide: নাগাড়ে বৃষ্টি, ভয়াবহ ধস! বৈষ্ণো দেবী যাত্রাশুরুর পথেই বাধা...গুরুতর আহত...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২১ জুলাই শ্রাবণের প্রথম সোমবার। এদিন বড়সড় অঘটন। ভারী বৃষ্টিপাতের জেরে সোমবার সকালেই বৈষ্ণো দেবী যাত্রাপথে কাটরায় ভয়াবহ ধস নামে।

Add Zee News as a Preferred Source

ভূমিধসটি সকাল ৮টার দিকে বঙ্গঙ্গা এলাকায় ঘটে। যেখান দিয়ে বৈষ্ণো দেবী মন্দিরে যাত্রার শুরু। এই এলাকায় সাধারণত ঘোড়ায় চড়ে যাত্রা করা তীর্থযাত্রীরা জড়ো হন, বিশেষ করে পুরনো পথ ধরে যাত্রা করার সময়। দুর্ঘটনায় অনেক তীর্থযাত্রী ধ্বংসস্তুপের নিচে আটকে পড়েন এবং অনেকেই আহত হন। 

আরও পড়ুন:Martyrs Day Celebration 2025: মমতার ক্রেজ়! দলনেত্রীর সাজে সেজে ধর্মতলার উদ্দেশ্যে এক মহিলাকর্মী...

স্থানীয় সূত্রের খবর, কাটরা থেকে ভবান যাওয়ার পুরনো যাত্রাপথে অবস্থিত বঙ্গঙ্গা এলাকায় হঠাৎ পাহাড় থেকে বড় বড় পাথর ও মাটি খসে পড়ে, যার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উদ্ধার অভিযান:
পিট্টু বাহক, পালকি পরিষেবা, শ্রাইন বোর্ডের কর্মচারী এবং পুলিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং তীর্থযাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান চালানো হয়। এবং ইতোমধ্যেই
ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া চারজন তীর্থযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:Major Earthquake: সপ্তাহে দ্বিতীয়বার ভয়াবহ কম্পনে কেঁপে উঠল আলাস্কা! এবার কি সুনামি?

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, যাত্রাপথের পাশে তৈরি অনেক অস্থায়ী আশ্রয়স্থানও ধসের কারণে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উদ্ধার দলের দ্রুত তত্‍পরতার ফলে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

দুর্ঘটনাস্থলটি বৈষ্ণো দেবীর দর্শনে যাওয়া সবচেয়ে পুরনো ও ব্যস্ত পথগুলোর একটি, যেখানে প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী হেঁটে যাত্রা করেন। ঘটনার পর, এই পথ ধরে চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ধসে সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.