Legal Notice to Mamata Banerjee: মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, 'আপনারা নিজেদের সার্ভিস ব্রেক করবেন না... কারও চাকরি যাবে না।'
রাজীব চক্রবর্তী: এসএসসি চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে এবার আইনি নোটিস। আইনি নোটিস পাঠালেন দিল্লির এক আইনজীবী। সিদ্ধার্থ দত্ত নামের ওই আইনজীবী নোটিসে লিখেছেন, দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তা মেনে নেওয়া সকলের কর্তব্য। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি এখনই এই রায় কার্যকর করবেন না। তাই মুখ্যমন্ত্রী তাঁর নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে যদি ক্ষমা না চান, তবে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শোনেন চাকরিহারাদের কথা, তাঁদের দাবিদাওয়া। পাশাপাশি সরকার যে এই পরিস্থিতিতে সমস্ত চাকরিহারাদের পাশে রয়েছেন তেমন আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়ের পর রাতারাতি চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী। তাঁদের উদ্দেশেই বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, 'আমরা প্রথমে পরিষ্কার করে তদন্ত করব। দু'মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করব। আপনারা নিজেদের সার্ভিস ব্রেক করবেন না।'
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আরও জানান,'কারও চাকরি যাবে না। আগে রাজ্য সরকারের তরফে রায়ের ব্যাখ্যা চাওয়া হবে সুপ্রিম কোর্টের কাছে। যদি সেইভাবে সঠিক উত্তর না মেলে, তাহলে সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের জন্য অন্য কোনও বিকল্প ব্যবস্থা করে দেবে। যত দিন না সরকারের পক্ষ থেকে চাকরি থেকে বরখাস্তের নোটিস পাচ্ছেন, তত দিন স্কুলে গিয়ে ভলান্টারি সার্ভিস দিতে পারেন আপনারা।' যদিও এই ভলান্টিয়ার সার্ভিস দিতে রাজি নন চাকরিহারারা।
তাঁদের সাফ বক্তব্য, 'আমাদের এখন যা অবস্থা, তাতে স্কুলে গিয়ে ভলান্টিয়ার সার্ভিস দিতে পারব না। ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য কি এতদিন পড়াশোনা করলাম? এখন উনি বলবেন সিভি টিচার হতে, সেটা সম্ভব?' উল্লেখ্য, এরপর সেদিন-ই টাস্কফোর্স গঠন করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যসচিবের নেতৃত্বে টাস্ক ফোর্সে আছেন শিক্ষাসচিব, আইনি উপদেষ্টা, শিক্ষকদের প্রতিনিধি। আইনি প্রক্রিয়ায় যাতে কোনও বিলম্ব না হয় সেই উদ্দেশ্যেই টাস্কফোর্স।
আরও পড়ুন, SSC Case | SC: অবশেষে কি নিয়োগ? সুপ্রিম কোর্টের নির্দেশে এবার আশায় যোগ্য চাকরিপ্রার্থীরা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
MAS
(20 ov) 140/7
|
VS |
BRN
106(18.5 ov)
|
| Malaysia beat Bahrain by 34 runs | ||
| Full Scorecard → | ||
|
IND
(20 ov) 253/7
|
VS |
ENG
246/7(20 ov)
|
| India beat England by 7 runs | ||
| Full Scorecard → | ||
|
SA
(20 ov) 169/8
|
VS |
NZ
173/1(12.5 ov)
|
| New Zealand beat South Africa by 9 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.