10 May 2025, 23:00 PM
India Pakistan War: সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, মেনে নিল বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বিদেশ সচিব প্রেস ব্রিফিংয়ে বলেন, 'পারলে পাকিস্তান এখনও নিজেদের সংযত করুক। নইলে ভারতীয় সেনাকে নির্দেশ দেওয়া আছে কঠোর পদক্ষেপ নিতে পারে'।
10 May 2025, 21:30 PM
India Pakistan Ceasefire Violation: বিকেল পাঁচটা নাগাদ সংঘর্ষবিরতি হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। আর রাত নটা নাগাদ বিস্ফোরণে শব্দ শোনা গেল শ্রীনগরে। এনিয়ে ওমর আবদুল্লা ট্যুইট করেন, কী চলছে? এটা সংঘর্ষবিরতি! বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে শ্রীনগরে।
10 May 2025, 20:00 PM
India Pakistan Conflict: ভারত পাকিস্তান সংঘর্ষবিরতিতে রাজি হলেও, পাকিস্তানকে জল দেবেনা ভারত। সরকারি সূত্রের খবর, দুই দেশের মধ্যে সামরিক অভিযান বন্ধ হয়েছে আপাতত কিন্তু সিন্ধুর জল ভারত এখনও পাকিস্তানকে দিতে রাজি নয়।
10 May 2025, 19:00 PM
Big meeting at Prime Minister's Residence: প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে উপস্থিত আছেন এনএসএ অজিত দোভাল। বৈঠকে উপস্থিত আছেন সিডিএস অনিল চৌহান, সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, বিমানবাহিনী প্রধান এপি সিং, নৌবাহিনী প্রধান ডি কে ত্রিপাঠীও।
10 May 2025, 18:00 PM
India Pakistan War: পাকিস্তান চেয়েছে তাই সংঘর্ষ বিরতি, সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি।
10 May 2025, 17:30 PM
সাংবাদিকে বৈঠকের আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, অবিলম্বে সংঘর্ষবিরতিতে রাজি ভারত-পাকিস্তান।
— Donald J. Trump (@realDonaldTrump) May 10, 2025
10 May 2025, 16:45 PM
India Pakistan War Live Update: রেলবোর্ডের এক্সজিকিউটিভ অফিসার দিলীপ কুমার বলেন, 'আমরা বিশেষ ট্রেন চালু করেছি। গতকাল আমরা জম্মু, উধমপুর ও ফিরোজপুর থেকে ছয়টি ট্রেন চালিয়েছি। আজও ছয়টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে অমৃতসর থেকে ছাপড়া, চণ্ডীগড় থেকে লখনউ, ফিরোজপুর থেকে পাটনা, উধমপুর থেকে নয়াদিল্লি এবং জম্মু থেকে নয়াদিল্লিগামী বিশেষ ট্রেন। আমাদের চেষ্টা যতটা সম্ভব বেশি ট্রেন দিনে চালানো।'
#WATCH | Delhi: Dilip Kumar, Executive Director, Information and Publicity Department, Railway Board says, "Trains are being operated in border areas in coordination with the local administration. We have started operating special trains. Yesterday, we ran six trains from Jammu,… pic.twitter.com/iebYjaae4M
— ANI (@ANI) May 10, 2025
10 May 2025, 16:30 PM
India Pakistan War Live Update: ভারত ও পাকিস্তানের (India and Pakistan) মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে, এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (AIMIM chief Asaduddin Owaisi) শনিবার সন্ত্রাসবাদের (terrorism) বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদ শেষ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
10 May 2025, 16:15 PM
India Pakistan War Live Update: ডিআরডিওর (DRDO) তৈরি অ্যান্টি-ড্রোন (Anti-Drone System) সিস্টেম পাকিস্তানের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে।
10 May 2025, 16:00 PM
India Pakistan War Live Update: সন্ত্রাসবাদ মোকাবিলায় বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত। পাকিস্তান ভারতে ফের হামলার চেষ্টা করলে তাকে যুদ্ধ হিসাবেই দেখবে ভারত। সূত্রের খবর এমনই। প্রথা ভেঙে ৬টায় যৌথ সাংবাদিক বৈঠকে আসতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশমন্ত্রক।
10 May 2025, 16:00 PM
India Pakistan Conflict: প্রথাভেঙে দিনে দ্বিতীয়বার সাংবাদিক বৈঠকে বসবেন বিদেশমন্ত্রক। সন্ধ্যে ছ'টায় বড় ঘোষণা ভারতের তরফে?
10 May 2025, 16:00 PM
India Pakistan War Live Update: 'ভবিষ্যতে কোনো সন্ত্রাসী হামলা হলে, সেটাকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখানো হবে,' সরকারি সূত্র জানিয়েছে।
India has decided that any future act of terror will be considered an Act of War against India and will be responded accordingly: Top GoI sources pic.twitter.com/zZSAXzu3o6
— ANI (@ANI) May 10, 2025
10 May 2025, 16:00 PM
India Pakistan War Live Update: শ্রীনগরের ডাল লেকে মিসাইল পড়েছে, শ্রীনগর এয়ারফিল্ডে ড্রোন পড়েছে। শ্রীনগর ও জম্মুতে একাধিক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে। সবাই চিন্তিত হয়ে পড়েছে। পাকিস্তানের দিক থেকে নির্বিচারে গুলিবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন।
10 May 2025, 15:30 PM
India Pakistan Tension: জওয়ানদের মঙ্গল কামনায় দোয়া মসজিদে... শুক্রবার আলিপুরদুয়ার-২ (Alipurduar) ব্লকের পারোকাটা গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দাদের এই উদ্যোগের পিছনে কিন্তু কোনও রাজনৈতিক রং নেই। রয়েছে নিপাট শ্রদ্ধা ও দেশাত্মবোধ। জওয়ানদের মঙ্গলকামনার পাশাপাশি পহলগামে জঙ্গিহানায় মৃতদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তাঁরা। শ্রদ্ধা জানিয়েছেন পারোকাটা ওল্ড মসজিদের ইমাম মহম্মদ শামসুল হক।
10 May 2025, 15:15 PM
India Pakistan War: জওয়ানদের মঙ্গল কামনায় দোয়া মসজিদে। শুক্রবার আলিপুরদুয়ার-২ (Alipurduar) ব্লকের পারোকাটা গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দাদের এই উদ্যোগের পিছনে কিন্তু কোনও রাজনৈতিক রং নেই। রয়েছে নিপাট শ্রদ্ধা ও দেশাত্মবোধ। জওয়ানদের মঙ্গলকামনার পাশাপাশি পহলগামে জঙ্গিহানায় মৃতদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তাঁরা। শ্রদ্ধা জানিয়েছেন পারোকাটা ওল্ড মসজিদের ইমাম মহম্মদ শামসুল হক।
10 May 2025, 14:15 PM
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi holds a meeting with Defence Minister Rajnath Singh, NSA Ajit Doval, CDS and Chiefs of all three Services, at 7, LKM. pic.twitter.com/EUA1uekOA3
— ANI (@ANI) May 10, 2025
10 May 2025, 14:00 PM
India Pakistan War: ভারত আর আক্রমণ না করলে উত্তেজনা কমানোর কথা বিবেচনা করব। ভারতের প্রত্যাঘাতে ভীত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার মন্তব্য।
10 May 2025, 14:00 PM
India Pakistan War: ভারত-পাক সংঘর্ষের মধ্যেই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও ৩ সেনাপ্রধান।
10 May 2025, 13:15 PM
India Pakistan War Live updates: রাজনাথ সিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক।
10 May 2025, 13:15 PM
India Pakistan War Live updates: ভারত-পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জয়পুরের সিএমওতে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা একটি সর্বদলীয় বৈঠকের সভাপতিত্ব করছেন।
10 May 2025, 13:00 PM
India Pakistan War Live updates: ভারতীয় সেনা হামলার একটি ভিডিয়ো শেয়ার করেছে।
OPERATION SINDOOR
Indian Army Pulverizes Terrorist Launchpads
As a response to Pakistan's misadventures of attempted drone strikes on the night of 08 and 09 May 2025 in multiple cities of Jammu & Kashmir and Punjab, the #Indian Army conducted a coordinated fire assault on… pic.twitter.com/2i5xa3K7uk
— ADG PI - INDIAN ARMY (@adgpi) May 10, 2025
10 May 2025, 12:15 PM
India Pakistan War Live updates: পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইএএম জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। সচিব রুবিও জোর দিয়ে বলেছেন যে কীভাবে ভারত পাকিস্তান মধ্যে উত্তেজনা প্রশমন করা সম্ভব ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান তা চিহ্নিত করতে হবে দুপক্ষকেই।
10 May 2025, 12:15 PM
India Pakistan War Live updates: ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাসীদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছে। ২০২৫ সালের ৮ ও ৯ মে রাতে জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবের একাধিক শহরে পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টার জবাবে, #ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাসীদের লঞ্চপ্যাডগুলিতে সমন্বিত গুলি চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দিয়েছে এবং ধ্বংস করে দিয়েছে। নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত সন্ত্রাসী লঞ্চপ্যাডগুলি অতীতে ভারতীয় বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নের একটি কেন্দ্র ছিল। ভারতীয় সেনাবাহিনীর দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ সন্ত্রাসীদের অবকাঠামো এবং সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে আঘাত করেছে।
10 May 2025, 11:15 AM
India Pakistan War Live updates: লংরেঞ্জ যুদ্ধবিমান ব্যবহার করেছে ভারত।
10 May 2025, 11:15 AM
India Pakistan War Live updates: সাংবাদিক বৈঠকে বিক্রম মিসরি জানিয়েছেন, 'আখনুর, রাজৌরিতে মর্টার শেলিং চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের ৪ বায়ুসেনা ঘাঁটিতে পালটা প্রত্যাঘাত ভারতের।'
10 May 2025, 11:15 AM
India Pakistan War Live Update: ভারতীয় সেনা ও বিদেশমন্ত্রকের সাংবাদিক বৈঠক।
10 May 2025, 11:15 AM
India Pakistan War Live Update: 'যুদ্ধবিমান লং রেঞ্জ ড্রোন ব্যাবহার পাকিস্তানের।'
10 May 2025, 11:15 AM
India Pakistan War Live Update: পাকিস্তান মিডিয়ার দাবি ভুয়ো। পশ্চিম ভারতে লাগাতার আঘাত হেনেছে পাক ড্রোন।প্রত্যাঘাতে পিছিয়ে নেই ভারতও। তবে পাক দাবি মিথ্যে বলে এদিন বিক্রম মিসরি বলেন, সামান্য কিছু ক্ষয়ক্ষতি হলেও ভারতের সেভাবে কোনও বড় আঘাত হানতে পারেনি। পাকিস্তানের দাবি ওড়ালো ভারত।
10 May 2025, 11:15 AM
India Pakistan War Live Update: 'ক্রমাগত প্ররোচনা দিচ্ছে পাকিস্তান।'
10 May 2025, 11:00 AM
India Pakistan War Live Update: 'ভারতের কোনও সামরিক ক্ষতি হয়নি, সব দাবি উড়িয়ে দিল ভারত।'
10 May 2025, 11:00 AM
India Pakistan War Live Update: 'প্রত্যাঘাতে ভারত পিছিয়ে নেই।'
10 May 2025, 10:15 AM
India Pakistan War: একজন ভারতীয় মহিলা বিমানবাহিনীর পাইলটকে আটক করা হয়েছে—এই দাবি সম্পূর্ণ ভুয়ো। প্রো-পাকিস্তান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি দাবি করছে যে স্কোয়াড্রন লিডার শিবানী সিং পাকিস্তানে ধরা পড়েছেন। PIB ফ্যাক্ট চেক জানিয়েছে, এই দাবি মিথ্যে!
Indian Female Air Force pilot has NOT been captured. Pro-Pakistan social media handles claim that an Indian Female Air Force pilot, Squadron Leader Shivani Singh, has been captured in Pakistan. This claim is FAKE!: PIB Fact Check pic.twitter.com/NSRsWl6q6I
— ANI (@ANI) May 10, 2025
10 May 2025, 10:00 AM
India Pakistan War: আখনূরের উল্টোদিকে পাকিস্তানের শিয়ালকোট জেলার লুনি এলাকায় থাকা জঙ্গিদের লঞ্চপ্যাড সম্পূর্ণ ধ্বংস করেছে বিএসএফ।
#WATCH | The terrorist launch pad at Looni, district Sialkot, Pakistan, opposite Akhnoor area, was completely destroyed by the BSF.
(Source - BSF) pic.twitter.com/TEuS7ZwgAm
— ANI (@ANI) May 10, 2025
10 May 2025, 09:15 AM
India Pakistan War: যুদ্ধের আবহে ওড়িশা সরকার RDC, কালেক্টর এবং DM-দের সমস্ত ছুটি বাতিল করার ঘোষণা করেছে। তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন দ্রুত হেডকোয়ার্টারে ফিরে এসে কাজে যোগ দেন। এই সময়ে আর কোনও ছুটি অনুমোদন করা হবে না।
10 May 2025, 08:30 AM
India Pakistan War: 'ভারতের এই পদক্ষেপ জরুরি ছিল', পাকিস্তানকে তীব্র সমালোচনা করে দিল্লির পাশে শীর্ষস্থানীয় মধ্যপ্রাচ্য বিশ্লেষক।
#WATCH via ANI Multimedia | “India’s actions necessary…” Top Middle East analyst backs New Delhi, blasts Pakistan#JonathanSpyer #Terrorism #Pakistanhttps://t.co/BdIPonJa0V
— ANI (@ANI) May 10, 2025
10 May 2025, 08:30 AM
India Pakistan War: পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (MoD) আজ সকাল ১০:৩০টায় সাংবাদিক বৈঠকে বসবে।
10 May 2025, 07:45 AM
India Pakistan War: পঞ্জাবের ভাটিন্ডায় জারি লাল সতর্কতা। জেলার সব বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে, সবাই বাড়ির ভিতরে থাকুন এবং নিজের সুরক্ষার ব্যবস্থা নিন। বিদ্যুৎ বন্ধ করা হবে না, তবে বাকি সব সতর্কতা জারি থাকবে।
10 May 2025, 07:45 AM
India Pakistan War: সকাল ১০ টায় ভারতীয় সেনার সাংবাদিক বৈঠক।
10 May 2025, 07:30 AM
India Pakistan War: জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী পঙ্কজ কুমার সিং সমস্ত মেডিক্যাল সুপারিনটেনডেন্টদের সঙ্গে একটি বৈঠক করছেন।
#WATCH | Delhi | CM Rekha Gupta and state Health Minister Pankaj Kumar Singh conduct a meeting with all medical superintendents at the secretariat to prepare for emergency situations (09/05) pic.twitter.com/7YxJ5k7UCG
— ANI (@ANI) May 10, 2025
10 May 2025, 07:30 AM
India Pakistan War: পাক গোলাবর্ষণে নিহত কাশ্মীরের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার ঠাক্কা, X হ্যান্ডেলে শোকপ্রকাশ জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার।
Devastating news from Rajouri. We have lost a dedicated officer of the J&K Administration Services. Just yesterday he was accompanying the Deputy CM around the district & attended the online meeting I chaired. Today the residence of the officer was hit by Pak shelling as they…
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025
10 May 2025, 07:30 AM
India Pakistan War: সেনা সূত্রে খবর, পাকিস্তানি পোস্ট এবং জঙ্গি লঞ্চ প্যাডগুলি, যেখান থেকে টিউব লঞ্চ এবং ড্রোন ছোঁড়া করা হচ্ছিল। ভারতীয় সেনা সেগুলি ধ্বংস করেছে।
#WATCH | Pakistani Posts and Terrorist Launch Pads from where Tube Launched Drones were also being launched, have been destroyed by the Indian Army positioned near Jammu: Defence Sources
(Source - Defence Sources) pic.twitter.com/7j9YVgmxWw
— ANI (@ANI) May 10, 2025
10 May 2025, 07:30 AM
India Pakistan War: ভারতে পাকিস্তানি যুদ্ধবিমানকে গুড়িয়ে দিল। ইতোমধ্যেই সেই বিমানের পাইলটদের খোঁজার জন্য সার্চ টিম পাঠানো হয়েছে।
India Pakistan tensions
India shoots down Pakistan fighter jets between Baramulla- Budgam - Srinagar; Search parties are out to locate the pilots.
— Sidhant Sibal (@sidhant) May 10, 2025
