11 May 2025, 19:00 PM
অপারেশন সিঁদুরের টার্গেট ছিলেন শুধুমাত্র জঙ্গিরাই। তিনবাহিনীর তরফে যৌথ সাংবাদিক সম্মেলনে সাফ জানানো হল, 'পহেলগাঁও হামলায় জঘন্য নৃশংসতা দেখেছি আমরা। পরিবারের যন্ত্রণা অপরিসীম। সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্তদের শাস্তি দিতেই এবং সন্ত্রাসের পরিকাঠামো ধ্বংস করতেই অপারেশন সিদুঁরের পরিকল্পনা করা হয়েছিল। পাক-সেনাকে আক্রমণ করিনি, শুধুমাত্র জঙ্গিদের টার্গেট করেছি। অন্তত ১০০ জঙ্গি খতম হয়েছে'।
11 May 2025, 14:00 PM
ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি হয়েছে। শনিবার ওই সংঘর্ষবিরতি হওয়ার পর থেকে সীমান্তে গোলগুলি অনেকটাই কমেছে। ভারত বারবার সতর্ক করে দিয়েছে যে ওইকরম সাহস যদি পাকিস্তান ফের দেখায় তাহলে ভারত তার কড়া জবাব দেবে। এর মধ্য়েই ভারতীয় বায়ুসেনার তরফে জানিয়ে দেওয়া হল, পাক জঙ্গি দমনে ভারতের 'অপারেশন সিঁদুর' এখনও শেষ হয়নি।
11 May 2025, 11:00 AM
India Pakistan War: তিন সেনাবাহিনীর প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সিডিএস প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন।
11 May 2025, 10:45 AM
11 May 2025, 10:45 AM
India Pakistan Ceasefire: ভারত নাকি পহেলগাঁওকাণ্ডকে 'অজুহাত' বানিয়ে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে। এমনটাই দাবি পাক প্রধানমন্ত্রীর। সংঘর্ষবিরতি ঘোষণার পরই সাংবাদিক বৈঠকে শেহবাজ শরীফ সেটিকে তাদের 'ঐতিহাসিক জয়' বলে ঘোষণা করেছেন।
11 May 2025, 05:15 AM
Amitabh Bachchan on Operation Sindoor: ২২ এপ্রিল থেকে নীরব ছিলেন অমিতাভ বচ্চন। একের পর এক পোস্টে শুধু পোস্ট নম্বর লিখতেন। অথচ একটা শব্দও লিখতেন না। কী হল কিংবদন্তির? প্রশ্ন উঠছিল সকলের মনে। রবিবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ নীরবতা ভাঙলেন অভিনেতা। তিনি লেখেন....
"ছুটির দিনগুলি উদযাপন করার সময়, সেই রাক্ষসটি নিরীহ দম্পতিকে টেনে বাইরে নিয়ে যায়, স্বামীকে উলঙ্গ করে, এবং তার কর্তব্য পালনের পরে, তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, এমনকি স্ত্রী হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে তার স্বামীকে হত্যা না করার অনুরোধ করার পরেও; সেই কাপুরুষ দানব তার স্বামীকে নির্মমভাবে গুলি করে, স্ত্রীকে বিধবা করে।
যখন স্ত্রী বলল "আমাকেও মেরে ফেলো"!!
তাই রাক্ষস বলল, “না!
তুমি গিয়ে বলো “…..”!
মেয়ের মানসিক অবস্থা সম্পর্কে, আমার পূজনীয় বাবুজির একটি কবিতার লাইন মনে পড়ল:
ধরো, সেই মেয়ে "...." এর কাছে গিয়ে বলল:
"আমার হাতে চিতার ছাই, পৃথিবী সিঁদুর চাইছে".. (বাবুজির লাইন)
তাহলে "..."
আমি তোমাকে সিঁদুর দিয়েছি!!!
অপারেশন সিঁদুর!!!
জয় হিন্দ
জয় হিন্দের সেনাবাহিনী
তুমি কখনো থামবে না; তুমি কখনো পিছু হটবে না; তুমি কখনো মাথা নত করবে না।
শপথ নাও, শপথ নাও, শপথ নাও!
অগ্নি পথ! অগ্নি পথ! অগ্নি পথ!!!"
T 5375 -
छुट्टियाँ मानते हुए, उस राक्षस ने, निर्दोष पति पत्नी को बाहर खींच कर, पति को नग्न कर, उसके धर्म की पूर्ति करने के बाद , उसे जब गोली मारने लगा, तो पत्नी ने, घुटने पे गिर कर, रो रो अनुरोध करने के बाद भी, की उसके पति को न मारो ; उसके पति को उस बुज़दिल राक्षस ने, बेहद…— Amitabh Bachchan (@SrBachchan) May 10, 2025
11 May 2025, 05:15 AM
India Pakistan War: রবিবারের সকালই অমৃতসরে শোনা গেল সাইরেনের শব্দ। সারারাত ব্ল্যাক আউট ছিল অমৃতসরে। সকাল হতেই এল বিদ্যুত্। তবে অমৃতসরের প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে।
11 May 2025, 00:45 AM
Operation Sindoor Update: শান্তি চুক্তির অব্যাহত লঙ্ঘনের তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে ভারত
#OperationSindoor Update: India responds strongly to continued breaches of the peace accord pic.twitter.com/9n2rj21fVI
— MyGovIndia (@mygovindia) May 10, 2025
11 May 2025, 00:15 AM
India Pakistan War: শনিবার মধ্যরাতে সাংবাদিক বৈঠকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ভারতের সঙ্গে কথা বলতে চায় পাকিস্তান। কথা বলেই সমস্যার সমাধান চায়।
