West Bengal News LIVE Update: আজ দীঘার জগন্নাথ মন্দিরে যজ্ঞ! বুধেই খুলে যাবে মন্দিরের দ্বার, নজরদারিতে পুলিস...

Bengal News LIVE Update: কাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। আজ যজ্ঞের পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী।

Last Updated: Tuesday, April 29, 2025 - 16:14
West Bengal News LIVE Update: আজ দীঘার জগন্নাথ মন্দিরে যজ্ঞ! বুধেই খুলে যাবে মন্দিরের দ্বার, নজরদারিতে পুলিস...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধেই দীঘায় খুলে যাবে জগন্নাথ মন্দির। রাজ্য পাচ্ছে এক নতুন ধর্মস্থান। এক নতুন ধর্মক্ষেত্র, পর্যটনের অন্য মাত্রা। কালে কালে তা কলেবরে বাড়বে আরও। বঙ্গেও বাড়বে জগন্নাথ আবেগ, ভক্তি। কাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। চলছে মহাযজ্ঞ, অপেক্ষা প্রাণ প্রতিষ্ঠার। দুই কুইন্টাল ঘি-তে আহুতি। কাল সকাল থেকে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। প্রাণ প্রতিষ্ঠা রুদ্ধদ্বার গর্ভগৃহে। হবে রাধাকৃষ্ণের মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা। প্রাণ প্রতিষ্ঠার পর ৫৬ ভোগ নিবেদন। ভোগ নিবেদনের পর আরতি করবেন মুখ্যমন্ত্রী। দীঘা জুড়ে সাজো সাজো রব।

29 April 2025, 16:15 PM

Basanti Highway Accident: বাসন্তী হাইওয়েতে চলন্ত বাস থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু, তদন্তে ভাঙ্গড় থানার পুলিস। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক বামনঘাটা থেকে SD 24 যাত্রীবাহী বাসে ওঠেন এবং তাঁর গন্তব্য ছিল ঘুসিঘাটা। তবে অভিযোগ, বাসে উঠেও সিটে না বসে গেটের কাছে দাঁড়িয়েছিলেন তিনি। চন্ডিপুর এলাকায় পৌঁছানোর আগেই চলন্ত বাসের গেট থেকে আচমকা পড়ে যান যুবকটি এবং মুহূর্তেই বাসের চাকার তলায় পিষ্ট হন।

29 April 2025, 16:15 PM

Kanthi BJP: কাঁথিতে সনাতনী সম্মেলনের অনুমতি মহামান্য হাইকোর্টের, প্রস্তুতিতে উৎসবমুখর পরিবেশ বিজেপি শিবিরে। কাঁথিতে ৩,০০০ সনাতনী ধর্মাবলম্বীর উপস্থিতিতে সনাতনী সম্মেলন আয়োজনের অনুমতি দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ের পরেই ব্যাপক উল্লাস ছড়িয়েছে কাঁথি ও আশপাশের এলাকায় সনাতনী সমাজ এবং বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।

29 April 2025, 16:15 PM

Durgapur Barrage: সোমবার রাজ্যের সেচ মন্ত্রী দামোদরের দুর্গাপুর ব্যারেজের নিম্ন অববাহিকায় বিকল্প রাস্তার কাজ পরিদর্শন করার পর, মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া সেই রাস্তা, খুলে দেওয়া হল ফের দুর্গাপুর ব্যারেজের মূল রাস্তা। সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার বিরোধীদের অভিযোগ, ভিত্তিহীন পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের।

29 April 2025, 16:15 PM

Burdhaman Incident: বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ডেপুটেশন ঘিরে উত্তেজনা বর্ধমানে। মিছিল সহকারে জেলাশাসককে ডেপুটেশন দিতে যাওয়ার সময় পুলিস ব্যারিকেড করে মিছিল আটকায়। মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মঠ, মন্দিরে হামলা, দেবতার মূর্তি ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের।

29 April 2025, 16:00 PM

Jagannath Temple: জগন্নাথ মন্দির। সরকারি দপ্তরেও জায়েন্ট স্ক্রিন। পাড়া কিংবা মহল্লার পর এবার সরকারি দফতর। জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে জলপাইগুড়ি শহরের সর্বত্র লাগিয়ে দেওয়া হয়েছে জায়েন্ট স্ক্রিন। অফিসগুলিতে যারা কাজকর্ম সারতে এসেছেন তারাও এবার জগন্নাথ দর্শন সারতে ব্যাস্ত। তেমনই ছবি ধরা পড়লো জলপাইগুড়ি সদর মহকুমাশাসকের দপ্তর ও জেলা শাসকের দপ্তরে। প্রশাসনের এহেন পদক্ষেপে খুশি সাধারন মানুষ।

29 April 2025, 16:00 PM

India on Pakistan: গত বাইশে এপ্রিল ভূস্বর্গ কাশ্মীরে পাহেলগাঁও হিন্দু পর্যটকদের উপরে যেভাবে নৃশংসভাবে গুলি চালিয়ে ২৬ জন পর্যটকের মৃত্যু ঘটে। পাকিস্তানের মদতপুষ্ঠ উগ্রপন্থীরা বারবার কাশ্মীর সহ ভারতে বিভিন্ন জায়গায় যে উগ্রপন্থী আক্রমণ এবং নৃশংস ঘটনা ঘটালো পাকিস্তানের মদতপুষ্ট উগ্রপন্থীরা যে আক্রমণ চালিয়ে ছাব্বিশ জনকে বেছে বেছে হিন্দুদেরকে মারা হয়। তার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ঘেন্না জানিয়ে পাকিস্তানের পতাকা পুড়িয়ে পাকিস্তানের পতাকা উপরে ঝাঁটা এবং পা দিয়ে পিষ আগুন ধরিয়ে পাকিস্তানের পতাকাকে পুড়িয়ে দেওয়া কর্মসূচি পালন করলো বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের কর্মীরা।

29 April 2025, 16:00 PM

Howrah Tea Garden: হাওড়ায় টি গার্ডেন। ভাবতে অবাক লাগলেও সত্যি। শিবপুর আচার্য্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যানে তৈরি হচ্ছে চা বাগান। খুশি পর্যটকরা। এরাজ্যে চা বাগান দেখতে যাবার ভাবলেই প্রথমে মনে পড়ে উত্তরবঙ্গের কথা। সেখানে পাহাড় কিংবা পাহাড়ের পাদদেশে রয়েছে বহু চা বাগান। যা পর্যটকদের আকর্ষণ করে।এবার দক্ষিণবঙ্গে দেখা মিলবে চা বাগানের।

29 April 2025, 16:00 PM

Habra Jagannath Puja: হাবরা চাল বাজারে অবস্থিত দূর্গা মন্দিরে হাবরা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজর পক্ষ থেকে জগন্নাথ দেবের পুজোর আয়োজন করা হয়। পুজোর পাশাপাশি হোম যজ্ঞের আয়োজন করা হয়। হাবড়াবাসীর মঙ্গল কামনায় এই পুজো ও হোম যজ্ঞ এমনটাই জানালেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। পূজোর পাশাপাশি কীর্তনের আয়োজন করা হয় সেই কীর্তনে খোল বাজাতে দেখা যায় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে। 

29 April 2025, 16:00 PM

Howrah Tea Garden: হাওড়ায় টি গার্ডেন।ভাবতে অবাক লাগলেও সত্যি।শিবপুর আচার্য্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যানে তৈরি হচ্ছে চা বাগান। খুশী পর্যটকরা। এরাজ্যে চা বাগান দেখতে যাবার ভাবলেই প্রথমে মনে পড়ে উত্তরবঙ্গের কথা। সেখানে পাহাড় কিংবা পাহাড়ের পাদদেশে রয়েছে বহু চা বাগান।যা পর্যটকদের আকর্ষণ করে। এবার দক্ষিণবঙ্গে দেখা মিলবে চা বাগানের। হাওড়ার শিবপুর আচার্য্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যানে বিজ্ঞানীরা সেই কাজ শুরু করে দিয়েছেন।

29 April 2025, 16:00 PM

TMC: পানীয় জলের দাবীতে তৃণমূল পরিচালিত পুরনিগমে তৃণমূলের বিক্ষোভ। বিক্ষোভ দেখালেন ততকালীন কুলটি পৌরসভা প্রাক্তন ভাইস চেয়ারম্যান পূর্ণেন্দু রায়ের নেতৃত্বে। তার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে আসানসোলের কুলটিতে পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়। সেই কাজ শেষ হবার পরও পানীয় জল থেকে বঞ্চিত এলাকাবাসী। একাধিক ওয়ার্ডে তীব্র পানীয় জলের সংকট। তাই এবার তৃণমূল প্রচলিত পৌরসভাতে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখালেন কুলটি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা তৃনমুল কংগ্রেসের জেলার নেতা পূর্ণেন্দু রায়। আসানসোল পৌরসভার মহানগরীক বিধান উপাধ্যায় কে পানীয় জলের সমস্যার কথা জানিয়ে স্মারকলিপি তুলে দেন তিনি। 

29 April 2025, 16:00 PM

Asansol Incident: বৃদ্ধাকে ভুল বুঝিয়ে সোনার অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। আসানসোলের রানীগঞ্জ এলাকার এক প্রতিষ্ঠিত মন্দিরে ঘটলো এই ঘটনা। সোনার গহনা পড়ে মন্দিরে আসা বৃদ্ধাকে পুলিসের নিয়ম কানুন বুঝিয়ে পড়ে থাকা গায়ের গহনা খুলে রেখে দিতে বলে। পরে বৃদ্ধা ওই গহনা খুলতে না পারায় দুষ্কৃতীরা গহনা খোলাতে সাহায্য করে। তারপরে নকল গহনা একটি কাগজে মুড়ে হাতে ধরিয়ে আসল গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। 

29 April 2025, 16:00 PM

Nadia Incident: নদিয়ার তেহট্ট নাটনা পঞ্চায়েতের অধীন গোপালপুর ৬৮ নম্বর ICDS সেন্টারে রান্না করা খাবার নিম্নমানের অভিযোগ অভিভাবকদের ক্ষোভ অভিভাবক দের আজ।আইসিডিএস কর্মীকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ,এই বিষয়ে বি ডিও, সিডিপিও দের ভূমিকায় ক্ষুব্ধ অভিভাবকরা অভিযোগ এই ব্যাপারে সবাই জেনেশুনে চুপ জানালেন অভিভাকদের পক্ষে একজন। আইসিডিএস কর্মী জানালেন আমি রান্না করিনা আমার হেল্পার করে,আমি আজ প্রথম করেছি,খিচুড়ি পাতলা হয়েছে বলে অভিভাবক রা বলছেন।

29 April 2025, 15:45 PM

Krishnanagar Incident: ৫০ বছর ধরে রাস্তার পাশে সরকারি জায়গায় বাসস্থান,একই সঙ্গে একার একমাত্র চায়ের দোকান গীতা রানী বিশ্বাসের, তা আদালতের নির্দেশে ভেঙে দিলো প্রশাসন, ভাঙতে গিয়ে স্থানীয় লোকজনের বাধা দেয়, প্রশাসন তাদেরকে সরিয়ে ভেঙে দেয় আদালতের নির্দেশ মানতেই হবে বলে। 

29 April 2025, 15:45 PM

Siliguri Incident: সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের বেঙ্গাইজোত এলাকায় অভিযান চালায় এসএসবি। এরপর সেখানে একটি বাইকে থাকা দুজনকে আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মরফিন। এরপরেই ওই দুই যুবককে আটক করে নকশালবাড়ি থানার পুলিসের হাতে তুলে দেয় তারা। 

29 April 2025, 15:45 PM

Mednipur Incident: ১১ হাজার ভোল্টের ইলেকট্রিক তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ভর্তি করা হল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আহতের নাম সাগর রাউত, বাড়ি মকরামপুর এলাকার বিড়বিড়া গ্রামে। এদিন সকালে ওই যুবক একটি নতুন দোকানের ফুল সাজানোর কাজ করছিল। হঠাৎই মাথার উপরে থাকা ১১ হাজার ভোল্টের একটি তার ছিড়ে তার গায়ে পড়ে। সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে ভর্তি করা হয় মেডিকেল কলেজ হাসপাতালে। 

29 April 2025, 15:45 PM

Bishnupur Incident: বিষ্ণুপুর থানার অন্তর্গত সামালি মোল্লা পাড়ায় এসডিপিও ও আইসি যৌথ তল্লাশিতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট এলাকা থেকে উদ্ধার করে ও ৬ জনকে গ্রেফতার করে ও আজকে আলিপুর কোর্টে তোলে। দুই নলা বন্দুক ৪ টি , ও দুটি সেভেন এম এম, ৩ টি কাটারি ,একটি ভজালি , ওয়ান সাটার ১ টি , দুই নলা বন্দুকের কার্তুজ ১৩ টি ও সেভেন এম এম কার্তুজ ১২ টি ,এছাড়াও ওয়ান সাটার কার্তুজ ১ টি ।

29 April 2025, 15:45 PM

India on Pakistan: কাশ্মীরে নৃশংস জঙ্গি হামলার প্রতিবাদে এবার পথে নামল বিশ্ব হিন্দু সুরক্ষা মঞ্চ। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার এসবি মোড়ে পাকিস্তানের জাতীয় পতাকা রাস্তার মধ্যে গুলিবিদ্ধ করা হয়। তারপরেই ২৬ টি পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে এই বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। 

29 April 2025, 15:45 PM

Durgapur Incident: সোমবার রাজ্যের সেচ মন্ত্রী দামোদরের দুর্গাপুর ব্যারেজের নিম্ন অববাহিকায় বিকল্প রাস্তার কাজ পরিদর্শন করার পর, মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া সেই রাস্তা, খুলে দেওয়া হল ফের দুর্গাপুর ব্যারেজের মূল রাস্তা। সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার বিরোধীদের অভিযোগ, ভিত্তিহীন পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের।

29 April 2025, 15:45 PM

Bardhaman Incident: বোরো ধান তোলার হারভেস্টার ও ট্রাক্টরের দাপটে অতিষ্ঠ বিভিন্ন এলাকার গ্রামবাসীরা। শস্যগোলা পূর্ব বর্ধমানের বিভিন্ন গ্রামীণ রাস্তায় এই সমস্ত যানের তোলা কাদায় বিরাট সমস্যা তৈরি হচ্ছে। ভাতার, রায়না, খণ্ডঘোষের নানা এলাকায় এই সমস্যা প্রকট। গ্রামবাসীরা জানান, মাঠে ধান কাটার জন্য হারভেস্টার মেশিন আনা নেওয়া করার সময় মাঠের পুরু কাদা রাস্তায় চলে আসছে। আবার ট্রাক্টরে চাপিয়ে ধান নিয়ে বাড়িতে আসার সময়ও রাস্তায় কাদা হচ্ছে।

29 April 2025, 15:45 PM

Jagannath Temple Digha: দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখতে পাবে মন্দির নগরীর শহর বিষ্ণুপুরের মানুষ পৌরসভা প্রাঙ্গনে, চলছে প্রস্তুতি লাগানো হয়েছে জায়েন্ট স্ক্রিন,উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে। রাত পেরোলেই দীঘায় জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা করা হবে জগন্নাথ দেবের। উদ্বোধনী সেই অনুষ্ঠান সরাসরি টেলিকাস্ট এর ব্যবস্থা বিষ্ণুপুর পৌরসভা প্রাঙ্গনে। আজ থেকেই পৌরসভা প্রাঙ্গনে লাইভ টেলিকাস্ট শুরু হয়েছে জায়েন্ট স্ক্রিনের মধ্য দিয়ে। বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে পৌরসভা প্রাঙ্গণে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন, সেখানেই মন্দির নগরী বিষ্ণুপুর শহরবাসীর জন্য দীঘার জগন্নাথ ধামের সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

29 April 2025, 15:45 PM

Liluah Fir Incident: হাওড়া লিলুয়ার স্টেশন রোড সংলগ্ন শান্তিনগরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক মহিলার। নাম অমৃতা জেঠাণী (৪০)।নামের এক গুজরাটি মহিলা। ভোরবেলা রান্না করার সময় আগুন লেগে যায় বলে অনুমান। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তারাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

29 April 2025, 15:45 PM

Jagannath Mandir Digha: দীঘায় জগন্নাথ মন্দির গড়ে তোলায় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে প্রাচীন মায়াপুর থেকে শহরজুড়ে সংকীর্তন সহযোগে পদযাত্রা গৌড়ীয় বৈষ্ণব সমাজের। মঙ্গলবার সকালে প্রাচীনমায়াপুর জন্মস্থান মন্দিরের সামনে থেকে রবীন্দ্র সংস্কৃতি মঞ্চ অসংখ্য বৈষ্ণব ধর্মালম্বী মানুষদের নিয়ে শহর জুড়ে পদযাত্রার আয়োজন করে নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ,আগামীকাল বুধবার শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে ভগবান জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা আনুষ্ঠান হতে চলেছে। 

29 April 2025, 15:45 PM

Suvendu Adhikari: নদিয়ার তেহট্ট জিৎপুর মোড়ে, মাতৃভূমি রক্ষার্থে,আর বীর সৈনিকদের আত্ম বলিদান এর স্মরণে শ্রদ্ধাঞ্জলি সভা, প্রধান বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রস্তুতি চলছে। 

29 April 2025, 15:30 PM

Jalpaiguri Incident: শিলাবৃষ্টিতে ফুটো হয়েছে ক্লাসরুমের চাল, সামান্য বৃষ্টিতেই এবার জল থৈ থৈ ক্লাসরুম! জলপাইগুড়ির একটি ছোট্ট খুদেদের স্কুলে নাজেহাল পড়ুয়ারা।

29 April 2025, 15:30 PM

India on Pakistan: কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল এসইউসিআই -এর। এদিন পুরুলিয়া শহরে ব্যানার পোস্টার হাতে নিয়ে মিছিল করেন তারা । পরে পুরুলিয়া শহরের হাটের মোড় এলাকায় শোকবেদীতে নিহতদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

29 April 2025, 15:30 PM

BJP: পাকিস্তানের পতাকা আগুনে পুড়িয়ে ও পায়ে মাড়িয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা। প্রকাশ্য রাস্তায় আজ সকালে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের পাবড়া মোড়ে এই বিক্ষোভ কর্মসূচী পালন করে বিজেপি। বিজেপি কর্মী সমর্থকদের হুঙ্কার প্রয়োজনে তাঁরাও যুদ্ধক্ষেত্রে সেনাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তুত।

29 April 2025, 15:30 PM

Malbazar: দীর্ঘদিন ধরে মজুরি না পাওয়ায় চরম সংকটে মানাবাড়ি চা বাগানের প্রায় ৬০০ শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, প্রায় ছয়টি পাক্ষিক মজুরি বকেয়া থাকায় তাঁরা চরম অর্থনৈতিক সমস্যায় ভুগছেন। এ নিয়ে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বকে জানানো সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

29 April 2025, 15:30 PM

CPIM: কাশ্মীরের পরিস্থিতিতে এবার সিপিএম এর প্রোফাইল পেজে তেরঙ্গা। লাল নিশান বদলে নীল সাদা করার পর চৰ্চা হয়েছিল। এবার তেরঙ্গার উপস্থিতি সিপিএম এর অফিসিয়াল পেজে।

29 April 2025, 15:30 PM

Jagannath temple Digha: দীঘার পর্যটন মানচিত্রে জগন্নাথ মন্দির এক গুরুত্বপূর্ণ স্থান। প্রতিদিন হাজারো পর্যটক ও ভক্ত এখানে দর্শনে আসেন। বেশিরভাগ দর্শনার্থী মন্দিরের সামনের দিক থেকেই দর্শন সম্পন্ন করেন এবং ফিরে যান। তবে মন্দিরের পেছনের দিকের অপূর্ব কারুকার্য অনেকের চোখে পড়ে না।

29 April 2025, 15:30 PM

Hooghly Polba: শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হল হুগলির পোলবা-দাদপুর ব্লকে। ধান পাট তিল এবং সব্জি ক্ষেত উজার হয়ে যায় শিলাবৃষ্টিতে। পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের বীরেন্দ্রনগর, ডাকাতিয়া ভেরি, নতুন ভেরি, ডুবির ভেরি।হারিট গ্রাম পঞ্চায়েতের পয়ান প্রেমনগর,মথুরপুর মাঠে ব্যাপক ক্ষতি হয়েছে।

29 April 2025, 15:30 PM

Basirhat Incident: বসিরহাট থেকে বিপুল পরিমান কার্তুজ ও দুটি পিস্তল উদ্ধার গ্রেফতার দুই। STF এবং বসিরহাট জেলা পুলিস যৌথ অভিযান চালিয়ে গতকাল সোমবার গভীর রাতে বসিরহাট পৌর সভার ২১ নম্বর ওয়ার্ডের ছোট জিরাকপুর এলাকা থেকে কাজল মুখার্জি ও দীপ্তজিত সেন নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে । তাদের কাছ থেকে উদ্ধার হয় দুই রিভালবার ও ২১৫ রাউন্ড গুলি। 

29 April 2025, 15:30 PM

Jagannath Temple Digha: দীঘার জগন্নাথ ধামে বয়স্ক শারীরিকভাবে অসুবিধা সম্পন্ন দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যাটারি চালিত ভ্যান পরিষেবা, পুরনো দিনের রাজকীয় গাড়ির আদলে সাজিয়ে তোলা হয়েছে ভ্যান। যা অত্যন্ত সুদৃশ্য। উদ্বোধনী দিনে ভিআইপি বয়স্ক অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থাপনা। শুধু তাই নয় কেউ অসুস্থ হলেও এই গাড়ি তে করে পরিষেবা দেওয়া হবে।

29 April 2025, 15:15 PM

Jagannath Temple Digha: পুরুলিয়া জেলা থেকে দীঘার জগন্নাথ মন্দিরের দারোদ্ঘাটন এবং প্রাণপ্রতিষ্ঠা কর্মসূচি সরাসরি দর্শন করতে পারবেন সাধারণ মানুষ। পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে পুরুলিয়া জেলার ২০ টি ব্লক ও পুরুলিয়া পৌরসভার ২৩ টি ওয়ার্ডে জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে। আজ দীঘার জগন্নাথ মন্দিরের দারোদ্ঘাটন এবং মহাপ্রভুর প্রান প্রতিষ্ঠা সরাসরি সম্প্রচারণের ব্যবস্থা করা হবে ওই জায়েন্ট স্ক্রিনে।

29 April 2025, 15:15 PM

 Sonarpur Incident: দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজপুর সোনারপুর এলাকার ঘরে ঘরে চলতি বছরেই পৌঁছে যাবে গঙ্গার পরিশ্রুত জল। ২০১৫ সালে ‘আমরুদ’ প্রকল্পের আওতায় শুরু হয়েছিল নদীর জল সরবরাহের কাজ। প্রায় এক দশক পর সেই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন এলাকার সাধারণ মানুষ।

29 April 2025, 15:15 PM

Dhaniakhali Incident: ধনিয়াখালিতে সেনা কর্মির বাড়িতে হমকি পোস্টার! মুন্ডু চাই লিখে পোস্টার মারা হয়।পাকিস্তান জিন্দাবাদ লিখে।পরপর দুদিন পোস্টারে চাঞ্চল্য। কাশ্মীর আবহে সেনা কর্মির বাড়িতে এইরকম পোস্টারে চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যেই সেনা কর্মির পরিবার হুগলি গ্রামীন পুলিসে অভিযোগ দায়ের করেছে।

29 April 2025, 15:15 PM

Jagannath Temple: জগন্নাথ মন্দিরকে ঘিরে জোড় প্রস্তুতি জলপাইগুড়িতে। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান লাইভ দেখানো হবে জলপাইগুড়িতে। এজন্য পুরসভার পক্ষ থেকে শহরের থানা মোড় ও কদমতলা মোড়ে জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে। এছাড়াও তৃণমূলের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের আর্ট গ্যালারিতে স্ক্রিনে দীঘার মন্দিরে জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠার মুহূর্ত দেখানো হবে। জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে আজ দীঘায় মহাযজ্ঞ। এই উপলক্ষ্যে জলপাইগুড়ি শহরে নাম কীর্তন সহযোগে শোভাযাত্রার আয়োজন করেছে তৃণমূল। আজ সমাজপাড়া মোড় থেকে ওই শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করবে।

29 April 2025, 15:15 PM

Jagannath Temple Digha: দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদবোধনের আগেই সেই পবিত্র অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে ও সকলের উদ্দেশ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে গোটা আরামবাগ ব্লক জুড়ে বাইক র‍্যালি তৃণমূলের। আর এই র‍্যালিতে অগণিত মানুষ অংশ নিয়েছেন। হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণ চন্দ্র সাঁতরা, ব্লক সভাপতি শম্ভু নাথ বেরা, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকারের নেতৃত্বে এই বাইক র‍্যালি শুরু হয় আরামবাগের নেতাজি স্কয়ার থেকে। এই বাইক র‍্যালি আরামবাগ কলকাতা রাজ্য সড়ক ধরে প্রায় কুড়ি কিমি এলাকা প্রদক্ষিণ করে ফের মায়াপুর গড়ের ঘাট রুট ধরে ২৪ নম্বর রুটে এসে মিশবে।

29 April 2025, 15:00 PM

Basanti Highway Accident: কলকাতা বাসন্তী হাইওয়ের মিনাখাঁ থানার মালঞ্চ নেপাল মোড়ের কাছে ভয়াবহ পথদুর্ঘটনা মৃত এক আহত প্রায় পাঁচ। প্রশাসন স্থানীয় সূত্রে জানা যায় এদিন সরবেড়িয়া থেকে ডিএন ১৬ বাই ওয়ান রুটের একটি বাস উচ্চ গতিতে আসছিল। নেপাল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ব্যাটারি চালিত ভ্যান ও সাইকেল ও মোটরবাইকে ধাক্কা মারে। ঘটনার স্থলেই মৃত্যু হয় একজনের। আহত হয় আরো পাঁচজন। 

29 April 2025, 15:00 PM

Malbazar Fake Lottery: মাল ব্লকের ওদলাবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়াল, যখন জাল লটারি টিকিট কেলেঙ্কারিতে জড়িত দুই ব্যক্তিকে স্থানীয়রা ধরে ফেলে। সূত্রের খবর, এদিন সকালে দুই ব্যক্তি বেশ কিছু লটারির টিকিট নিয়ে ওদলাবাড়ির টাউনশিপ এলাকার এক লটারি বিক্রেতার কাছে আসে। তারা টিকিটগুলি বিক্রির চেষ্টা করে।

29 April 2025, 15:00 PM

Jagannath Temple Digha: দিঘার জগন্নাথ মন্দিরে যাবার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত একজন উপপ্রধান সহ মোট ৭ তৃণমূল কর্মী, প্রবল ঝড়ে জয়পুর জঙ্গলে গাড়ির ওপর গাছ পড়ে দুর্ঘটনার কবলে।

29 April 2025, 15:00 PM

TMC: বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য ও তার জুনিয়র এর উপর পরিকল্পনা করে হামলা চালাবার চেষ্টা করেছে তৃণমূল। এই অভিযোগ তুলে জলপাইগুড়িতে বিক্ষোভ দেখালো অল ইন্ডিয়া ল ইয়ার্স এসোসিয়েশ। সংগঠনের তরফে জলপাইগুড়ি জেলা আদালত চত্তরে ধিক্কার মিছিল করা হয়। এরপর আদালতের গেটের কাছে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা।

29 April 2025, 15:00 PM

SSC Update: দারিদ্রতার কাছে নতি স্বীকার করেননি, কঠোর পরিশ্রম করে ধরেছিলেন সংসারের হাল। বাঁধ সাধলো শারীরিক অসুস্থতা। মাত্র ৩৩ বছর বয়সে বিকল হয়ে গেছে দুটি কিডনি। খুইয়েছেন চাকরি। রোগের চিকিৎসা করানোর জন্য মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছেন নিত্যানন্দ বিশ্বাস।

29 April 2025, 15:00 PM

South 24 Parganas Incident: একদিকে দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভার নামখানা নারায়ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নাদাভাঙ্গা এলাকায় প্রায় ৫০ মিটার নদী বাদে ভাঙ্গন, আতঙ্কে প্রহর গুনছে ওই এলাকার মানুষেরা মূলত অমাবস্যার কোটালের জেরেই এই ভাঙ্গন বলে জানা যায়। এলাকার বাসিন্দাদের দাবি বিষয়টি নিয়ে একাধিকবার জনপ্রতিনিধি থেকে স্থানীয় পঞ্চায়েত বিডিওকে জানিয়েও কোনো ফল লাভ হয়নি।

29 April 2025, 15:00 PM

SSC Chinmoy Mondal: স্কুলে জোগ দিয়েও সিঁদুরে মেঘ দেখছেন শিক্ষকেরা। অবশেষে দ্বিতীয় লিস্টে নাম আসলো এসএসসি আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মন্ডলের। স্কুলেও দিলেন জোগ। কিন্তু পরবর্তীতে কি হবে তা ভেবেই তারা দিশেহারা। বাকি রইল বেশ কিছু নাম তাদেরই বা কি হবে। তার কথাতে কি স্পষ্ট তারা রাস্তার আন্দোলন ছাড়বেন না। 

29 April 2025, 14:45 PM

South 24 Parganas: দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত করঞ্জলী কাপাস বেড়িয়াতে দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি। স্থানীয় কালীপুজো উপলক্ষে সান্ধ্যকালীন অনুষ্ঠান চলছিল রাতে। সেই অনুষ্ঠান দেখতে গ্রামের মানুষ গেছিল সেই সুযোগে দুষ্কৃতীরা লোহার গ্রিল ভেঙে ঘরের মধ্যে ঢুকে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে লুটপাট চালিয়ে পালায় তদন্তে কুলপি থানার পুলিস। 

29 April 2025, 14:45 PM

Kalyani Cyclerider: পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে সাইকেলে চেপে ২১টি রাজ্যে ভ্রমন কল্যানীর যুবকের। পরিবেশ রক্ষার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সাইকেলে চেপে দেশের বিভিন্ন রাজ্যে ভ্রমন করলেন বছর ২৮-এর যুবক কৌশিক দাস। তাঁর বাড়ি নদীয়া জেলার কল্যানী কংগ্রেস রোডে। পেশায় তিনি এক গাড়ি চালক হলেও সাইক্লিং করা তাঁর নেশা। জানা গেছে, পরিবেশ বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতে ২০২৪ সালের ২০ অক্টোবর সাইকেল নিয়ে কল্যানী থেকে যাত্রা শুরু করেছিলেন। তাঁর সাইকেলে লেখা রয়েছে পরিবেশ বাঁচানোর সচেতনতার বার্তা।

29 April 2025, 14:45 PM

Jalpaiguri Incident: কর্মব্যস্ত জীবনে টেনশন ফ্রি থাকবেন কী করে! তারই সুলুক সন্ধান দিতে জলপাইগুড়ি শহরে তিনটি কর্মশালার আয়োজন করল প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়।

29 April 2025, 14:45 PM

Baruipur Incident: বাসন্তীতে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ। সাময়িকভাবে পানীয় জলের ব্যবস্থা করলে প্রশাসনের তরফ থেকে উঠে যায় রাস্তা অবরোধ।

29 April 2025, 14:45 PM

Jalpaiguri Incident: পোকা সহ আইস ক্রিম, কারখানা বন্ধ করে দিলো ব্লক প্রশাসন। প্রথমে জেলা খাদ্য সুরক্ষা দফতর এবং বিকেলেই অভিযুক্ত কারখানা পরিদর্শনে যান সদর ব্লকের বিডিও মিহির কর্মকার, কারখানার মালিককে সঙ্গে নিয়ে আইস ক্রিম তৈরির প্রক্রিয়ার বিভিন্ন দিকটি খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে বিডিও মিহির কর্মকার জানান, অনেক কিছু গলদ নজরে এসেছে, যে কারনে এই মুহূর্তেই আমরা আইস ক্রিম কারখানাটি বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিয়েছি।

29 April 2025, 13:30 PM

Siliguri Shocker: পরস্ত্রীর সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্ক হাতেনাতে ধরে ফেলায় স্ত্রী স্বামীকে পিটিয়ে মেরে ফেলল। শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘটনায় চাঞ্চল্য।