)
River Teesta: তিস্তায় হু হু করে জল বাড়তে শুরু করেছে।তিস্তা নদীতে লাল সর্তকতা জারি।লাল সতর্কতা NH 31 জলঢাকা নদীর উপরেও। তিস্তা মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত এবং NH 31জলঢাকা নদীর উপর অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতা। পাশাপাশি তিস্তা নদীর উপর দমহনিতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি। আজ সকাল ৮ আটটায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ১৮০০ কিউমেক জল ছাড়া হয়।
Leander Paes: মারা গেলেন লিয়েন্ডার পেজের বাবা ভেস পেজ। রাত তিনটের সময় মারা যান। উডল্যান্ড হাসপাতালে ভর্তি ছিলেন।
Behala: বেহালায় ট্রাফিক পুলিস নিগৃহীত। গ্রেফতার বাইক চালক। বাইক চালকের বাবা পলাতক। বাইক চালকের বাবার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ বিকেলের ঘটনা বেহালা রায় বাহাদুর রোড জেমস লং স্বরণীর ক্রসিয়ে একটি বাইক সিগনাল ভেঙে চলে যাচ্ছিল। ট্রাফিক পুলিশ তাকে আটকায়। দেখা যায় সেই বাইক আরোহীর লাইসেন্স এখনো হয়নি। পাশাপাশি ইন্স্যুরেন্স এবং পলিউশনও ফেল ছিল। বাইক আরোহী পুলিশের সাথে বচসা শুরু করে দেয়। এরপর বাইক আরোহীর বাবা ঘটনা চলে আসে। তিনিও ট্রাফিক পুলিশের সাথে বচশা শুরু করেন। ট্রাফিক পুলিশের অভিযোগ ট্রাফিক পুলিশকে ধাক্কাধাক্কি ও মারধোর করা হয়। ট্রাফিক পুলিশের কনস্টেবল নির্মল ঘোষের বডি ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। ট্রাফিক সার্জেন্টের বাইকের চাবিও খুলে নেওয়া হয় বলে অভিযোগ। এই বচসা চলাকালীন বাইক আরোহীর বাবা পালিয়ে যায়। এরপর বেহালা থানার পুলিশ এসে বাইক চালককে আটক করে থানায় নিয়ে যায়। বাইকটিকে অটো করা হয়।
Arambagh: এবার যাত্রী পরিষেবা দিতে ও যাত্রী দের কথা মাথায় রেখে সরাসরি ময়দানে নামল আরামবাগ পুরসভা। এর পাশাপাশি বাস কর্মীদেরও সুবিধা দিতেও তারা বিশেষ পদক্ষেপ নিল।বৃহস্পতিবার সাত সকালেই পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি, ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় সহ একাধিক কাউন্সিলর এই বিশেষ ব্যবস্থা চালু করার জন্য উদ্যোগ নিলেন।কিন্তু কি সেই বিশেষ ব্যবস্থা।সকল কে চমকে দিয়েই রাস্তায় বিনামূল্যে টোটো চলাচল শুরু করা হল আরামবাগ বাস স্ট্যান্ড এলাকা থেকে কালিপুর পর্যন্ত। এই দেড় দুই কিমি রাস্তা নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ টোটোয় চেপে যাতায়াত করতে পারবেন সারাদিন ধরেই।আরামবাগ বাস স্ট্যান্ড এলাকা থেকে কালিপুর পর্যন্ত টোটো চালু করে দিলেন পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি। এদিন সকালে সবুজ পতাকা নাড়িয়ে এই পরিষেবা চালু করে দেওয়া হল।সকালে হাজির ছিলেন চেয়ার ম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান, আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায় সহ একাধিক জন।
কিন্তু কেন এই উদ্যোগ নেওয়া হল পুরসভা থেকে।
Malda: ১৯৯৮সালের পর গঙ্গা ও ফুলহার নদীর জলস্তর রেকর্ডহারে বৃদ্ধি হয়েছে। এই মুহুর্তে জেলার মূল গঙ্গা ,ফুলহার ও মহানন্দা নদীর জলস্তর রয়েছে
Flood data 14/08/2025
Gauge level at 08:00 hrs
All Level in meter.
Level D.L. E.D.L
Ganga-(Manikchakghat)
25.94(F)| 24.69 | 25.30
Ganga - ( Hatidaha , Bihar )
42.61(F). | 41.76 | 43.52*
Fulahar(Teljana)
28.25 (S) | 27.43 | 28.35
Mahananda(Eng Bazar)
20.55(R) | 21.00 | 21.75
R- Rising, S- Steady, F- Falling
চরম বিপদসীমার উপর বইছে এই নদীগুলি। ভয়ঙ্কর হয়ে রয়েছে ফুলহার নদী। সেচদপ্তরের তথ্য অনুযায়ী গঙ্গার জলস্তর কিছুটা কমলেও ফুলহার নদীর জল গত ২৪ঘন্টায় প্রায় ১মিটার জল বৃদ্ধি পেয়েছে। মহানন্দা নদীর জল স্থিতিশীল রয়েছে। গঙ্গার অববাহিকা দিয়ে বর্তমানে ৪০লক্ষ কিউসেক জল প্রবাহিত হচ্ছে। ফুলহার ও গঙ্গার জলের স্রোত প্রবল রয়েছে। এই পরিস্থিতিতে জলের স্রোত আটকানোর মতন কোন পরিস্থিতি নেই। ফলে মালদার মানিকচক ব্লকের উত্তর চন্ডীপুর , দক্ষিণ চন্ডীপুর ও হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় দেড়লক্ষের বেশী বাসিন্দা জলবন্দী অবস্থায় রয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন মানিকচক ব্লকের সাথে। নদীগুলির জলস্তর না নামলে এই এলাকার বাসিন্দাদের জলমুক্তি নেই।
Dilip Ghosh: যেকোনো মূল্যে রাজ্যে SIR আটকাতে মরিয়া রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণা আছে তারা ঝগড়া করে সবকিছু আটকে দেবেন। SIR ও তাই। উনি বাংলায় করতেই দেবেন না। গায়ের জোরে নাকি আটকে দেবেন। দরকার হলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রয়োগ করা হবে।
Dilip Ghosh: যেকোনো মূল্যে রাজ্যে SIR আটকাতে মরিয়া রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণা আছে তারা ঝগড়া করে সবকিছু আটকে দেবেন। SIR ও তাই। উনি বাংলায় করতেই দেবেন না। গায়ের জোরে নাকি আটকে দেবেন। দরকার হলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রয়োগ করা হবে।