)
Konnagar: স্ত্রীকে খুন করে দিদিকে প্রনাম, আত্মসমর্পণ স্বামীর! কোন্নগর মাস্টারপাড়ায় চাঞ্চল্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায় তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়কে(৫৮) খুন করে পুলিশে আত্মসমর্পণ করেন। তার স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে দিদির কাছে যান।দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে প্রনাম করেন।
জানা গেছে দীর্ঘদিন ধরেই অশান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে।অশোকের দিদি চন্দনা,খুরতুতো দাদা সহৃদ,বৌদি লীনা চট্টোপাধ্যায়রা জানান,গতকালও দুজনে চরম অশান্তি হয়।রোজ রোজ দুজনে ঝগড়া করত।
বর্তমানে কোনো কাজই করত না অশোক।ধার দেনাও করেছিল।সে নিয়ে অশান্তি নাকি অন্য কারনে সেটা তাদের জানা নেই। গতকাল রাতেও খুব অশান্তি হয় দুজনে।আজ সকালে অশোক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পাশেই থাকা দিদির কাছে যায়।ত্রিবেনীতে থাকেন তার ছোড়দি।তাকে ফোন করে জানান স্ত্রীকে খুন করেছেন। ছোড়দি তাদের বড়দাকে ফোন করে কি হয়েছে জানতে চান।তারপর অশোক যা বলেছে তা বলেন। স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। শ্বাস রোধ করে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
angladeshi Returns: বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বাংলাদেশের ফেরত পাঠালো বিএসএফের। সূত্রে জানা যায় নদিয়ার করিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশীদের ফেরত পাঠানো হয়। বিভিন্ন সময় সীমান্ত পার করে ভারতবর্ষে প্রবেশ করে এরা। এরপর এরা বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিল। বিভিন্ন সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনুপ্রবেশ সম্বন্ধে এদের গ্রেফতার করে এরপর তাদের ফেরত পাঠানোর জন্য করিমপুর গান্ধীনা BOP ক্যাম্পে নিয়ে গিয়ে রাখা হয়।এরপর আইনি প্রক্রিয়ার মাধ্যমে গতকাল করিমপুর সীমান্তে ১০৯ নম্বর গেট দিয়ে ৩৯ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেয় বিএসএফ।।
Bankura School Corruption: স্কুলে উপস্থিতির হার বেশি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ , গঠন করা হয়নি পরিচালন সমিতিও, বিভিন্ন বেনিয়মের অভিযোগে স্কুলে বিক্ষোভ। তছরুপের কথা না মানলেও উপস্থিতি বেশি দেখিয়ে মিড ডে মিলের টাকা উদ্বৃত্ত করানোর কথা স্বীকার প্রধান শিক্ষকের, শাসক দলের চাপেই গঠন করা যায়নি পরিচালন সমিতি সাফাই। স্কুলে পড়ুয়াদের উপস্থিতির সংখ্যা বেশি দেখিয়ে বছরের পর বছর ধরে মিড ডে মিলের জন্য বরাদ্দ লক্ষ লক্ষ টাকা উদ্বৃত্ত করে সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠল স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয় অন্যান্য খাতের টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রধান শিক্ষকের অনিচ্ছায় স্কুলের পরিচালন সমিতি গঠন করা হয়নি বলেও অভিযোগ। ঘটনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের । উপস্থিতির হার বেশি দেখিয়ে মিড ডে মিলের টাকা উদ্বৃত্ত করার কথা স্বীকার করে নিলেও সেই টাকা আত্মসাতের অভিযোগ মানেননি প্রধান শিক্ষক। তাঁর দাবি শাসক দলের নেতাদের চাপে গঠন করা যায়নি পরিচালন সমিতি।
Ghatal Child Death: মাটির তলায় চাপা অপরিনত শিশু। খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য, অবশেষে প্রশাসনের নজরে বিষয়টি আসতে প্রশাসনের হস্তক্ষেপে মাটির তলা থেকে উদ্ধার করা হল মৃতদেহ। ইতিমধ্যে গোটা ঘটনাটি নিয়ে প্রশাসনের তরফে শুরু হয়েছে তদন্ত। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা ৯ নাম্বর ওয়ার্ড শ্রীরামপুর চড়কতলা এলাকায়। ওখানে একটি খেলার মাঠের পাশেই চাপা দেয়া হয়েছে শিশুটিকে। ঘাটাল পৌর এলাকার এক যুবক ওই শিশুকে মাটির তলায় চাপা দিয়েছে জন্মাষ্টমীর দিন, স্থানীয়দের এমনই দাবী। খবর জানাজানি হতে স্থানীয় মানুষজন খবর দেয় ঘাটাল থানায়, অবশেষে আজ সকালে ঘাটাল থানার পুলিশ ঘাটালের ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ রায়ের নেতৃত্বে মাটির তলা থেকে উদ্ধার করা হয়েছে সদ্যজাত শিশুটিকে। যদিও পুলিশ সূত্রে খবর গোটা ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।
Car Accident: রেড রোড গাড়ি উল্টে বিপত্তি। ধর্মতলার দিক থেকে আসছিল একটি গাড়ি। অন্যদিকে ফোর্ট উইলিয়াম এর দিক থেকে আসা একটি বাস এর সঙ্গে ধাক্কা খেয়ে পালটি খায় গাড়ি।
গাড়ি চালক আহত। এসএসকে এম হাসপাতালে ভর্তি।
Chandrakona: চোলাই মদের নেশায় আসক্ত বাড়ির পুরুষেরা,ঘরে ঘরে বাড়ছে অশান্তি কলহ!চোলাই মদে ইতিমধ্যে প্রাণ গেছে তিনজনের।সতর্ক করেও কাজ না হওয়ায় চোলাই মদের কারবার বন্ধে গ্রামের মহিলাদের নিয়ে অভিযান স্ব-সহায়ক গোষ্ঠীর মহিলাদের,মদের ভাটি ভাঙচুর থেকে নষ্ট করা হয় চোলাই তৈরির সরঞ্জাম।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশও। মঙ্গলবার রাতে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের চিংড়িগেড়িয়া গ্রামে বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালায় গ্রামের স্ব সহায়ক গোষ্ঠীর মহিলারা,সঙ্গ দেয় গ্রামের আরও মহিলারা।চোলাই ভাটি সহ চোলাই তৈরির সরঞ্জাম ভেঙে গুড়িয়ে দেয় মহিলারা।খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার
South 24 Prgs News: বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে নিজের তিন বছরের কন্যাসন্তানকে খুন করলেন মা ও তার প্রেমিক। ঘটনার তদন্তে নেমে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ অভিযুক্ত নাজিরা বিবি ও প্রেমিক তাজউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে।
SSC: এসএসসি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। বুধবার তিনি বলেন, যোগ্য-অযোগ্য ক্লিয়ার হলে তো সরকারের চুরি ধরা পড়ে যাবে। বা পার্টির লোকের চুরি। ফলে কেউ চায়না সমস্যার সমাধান হোক। বিরাট বড় স্ক্যাম। ভোটের আগে ওরা তাই এটা চাইবে না। তাই বিষয়টা জটিল করার জন্য কোর্টে নিয়ে গেছেন। তারাও জানেন আরো জটিলতা বাড়বে। একসময় কোর্ট বিরক্ত হয়ে বলবে আমি আর বিষয়টা শুনব না। তারা এটাই চায়। তারা চায় বিষয় চাপা পড়ে যাক। ঠিক যেমন আর জি কর কাণ্ডে হয়েছে। পরীক্ষায় অযোগ্যরা অ্যাডমিট কার্ড পায়নি। তাহলে তো এসএসসি জানে কারা যোগ্য। তাহলে সেই তালিকা আদালতে বা সিবিআই কে দেওয়া হল না কেন?
রাজ্য সরকার সমাধান চায় না। সমাধান হলেই তো সমস্যা বাড়বে। রাজ্যের কাছে তো যোগ্য অযোগ্য তালিকা আছে। কোর্টে বিচারে সেটাকেই জোর দেওয়া উচিত। কিন্তু রাজ্য সেটা চায়না। আমার মনে হয় না ২৬ এর ভোটের আগে হবে। তারপর নতুন সরকার এলে কী হবে দেখা যাক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)