Live Now

Breaking News LIVE Update: পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে নওশাদকে জামিন দিল আদালত

LIVE Update: ভিন রাজ্য নয় এবার খোদ বাংলা। বাংলা বলায় বাংলাদেশি বলে শিয়ালদহে বেধড়ক মারধর করা হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়াকে

Breaking News LIVE Update:  পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে নওশাদকে জামিন দিল আদালত
21 August 2025 03:00 PM (IST)

Nausad Siddique: পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মেলেন আইএসএফ বধায়ক নওশাদ...

Nausad Siddique: পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মেলেন আইএসএফ বধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর সঙ্গেই জামিন পেলেন ৮৪ আইএসএফ কর্মী।

21 August 2025 09:00 AM (IST)

Narandrapur: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, নরেন্দ্রপুরে যুবতীর অভিযোগে...

Narandrapur: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, নরেন্দ্রপুরে যুবতীর অভিযোগে গ্রেফতার অভিযুক্ত। ধৃতের নাম সুব্রত মন্ডল। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে তাকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

21 August 2025 09:00 AM (IST)

Narandrapur Student Death: নরেন্দ্রপুরে চাঞ্চল্য। একাদশ শ্রেণীর ছাত্রীর দেহ...

Narandrapur Student Death: নরেন্দ্রপুরে চাঞ্চল্য। একাদশ শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধার, পলাতক প্রেমিক। নরেন্দ্রপুর থানা এলাকার চরকলতায় একাদশ শ্রেণীর ছাত্রী সায়ন্তিকা মন্ডলের (১৭) দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বিকেলে এই ঘটনায় রীতিমতো শোক ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, ঘটনার সময় ঘরের ভেতরে উপস্থিত ছিল সায়ন্তিকার প্রেমিক কৃ্ষ্ণ দাস। স্থানীয় বাসিন্দারা দেখে ফেলতেই সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসক সায়ন্তিকাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক কৃ্ষ্ণ। 

 

21 August 2025 09:00 AM (IST)

Naushad Siddique: ভোর সাড়ে ৪ টে নাগাদ পুলিসের বাস এবং বিশেষ নিরাপত্তা দিয়ে...

Naushad Siddique: ভোর সাড়ে ৪ টে নাগাদ পুলিসের বাস এবং বিশেষ নিরাপত্তা দিয়ে নওশাদ সিদ্দিকীকে কলকাতা মেডিক্যাল কলেজ নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। সকাল সাড়ে ১০ টা থেকে পৌনে ১১ টা নাগাদ থানা থেকে বের করে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়া হবে। খবর হেয়ার স্ট্রিট এবং জোড়াসাঁকো থানার পুলিস সূত্রে।

21 August 2025 09:00 AM (IST)

South 24 Prgs: আমড়াতলায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, হরিয়ানার গুরুগ্রাম থেকে...

South 24 Prgs: আমড়াতলায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার অভিযুক্ত। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার আমড়াতলা এলাকায় টিউশন থেকে মেয়েকে নিয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়। এক যুবক ওই গৃহবধূকে টেনে জঙ্গলের দিকে নিয়ে যায় তার যৌন হেনস্থা করে। ওই যুবক ভিন রাজ্যে পালিয়ে যায়, ঘটনার পর হরিয়ানার গুরুগ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে মগরাহাট থানার পুলিস।

 

21 August 2025 09:00 AM (IST)

Jalpaiguri: জলপাইগুড়ির কলেজ ছাত্রীর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়ার পরই বাঁচাতে...

Jalpaiguri: জলপাইগুড়ির কলেজ ছাত্রীর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়ার পরই বাঁচাতে ছুটে গিয়ে বিপাকে তিন বন্ধু। হোয়াটস অ্যাপে স্ট্যাটাস দিয়ে আত্মঘাতী হলেন জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের এক ছাত্রী। কোতোয়ালি থানার পাটকাটা গ্রাম পঞ্চায়েতের অধীন রংধামালি এলাকার বাসিন্দা কেয়া রায় (১৮) নামে ওই ছাত্রী বুধবার নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার কিছুক্ষণ আগে হোয়াটস অ্যাপে একটি স্টেটাস দেন তিনি। তাতে স্পষ্ট, ওই ছাত্রীর সঙ্গে কারও প্রেম ছিল বলে স্থানীয়দের অভিযোগ। সেক্ষেত্রে সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা বলে মনে করছে পুলিশ। স্ট্যাটাস দেখে তিন যুবক ওই ছাত্রীর বাড়িতে ঢুকে দরজা ভেঙে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। এই কাজ করতে তাঁরা গণ ধোলাইয়ের শিকার হন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

21 August 2025 09:00 AM (IST)

Elephant Saved: আবার ট্রেন থামিয়ে হাতির প্রাণ বাঁচাল রেল। উত্তরপূর্ব সীমান্ত...

Elephant Saved: আবার ট্রেন থামিয়ে হাতির প্রাণ বাঁচাল রেল। উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে ডাউন কাঞ্জনকন্যা এক্সপ্রেস থামিয়ে এক দাঁতাল হাতির প্রাণ বাঁচালেন চালক ও সহচালক। চালসা ও নাগরাকাটার মাঝে রেললাইনে উঠে আসে বিশাল হাতিটি। ট্রেন এগোতেই হাতিটি কিছুটা উত্তেজিত হয়ে তেড়ে আসে। তৎক্ষণাত ট্রেন থামিয়ে দেওয়া হয়। প্রায় পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পর হাতিটি সরে যায়। রেলের তৎপরতায় ফের বাঁচল এক বন্যপ্রাণ। সেই ভিডিও প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যমে তা ইতিমধ্যেই ভাইরাল।

 

21 August 2025 06:45 AM (IST)

Agni 5 Missile: ভারতের প্রতিরক্ষা গবেষণায় আরও এক ধাপ এগোলো ভারত। বুধবার...

Agni 5 Missile: ভারতের প্রতিরক্ষা গবেষণায় আরও এক ধাপ এগোলো ভারত। বুধবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হলো মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইআরবিএম) ‘অগ্নি–৫’।

প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে উৎক্ষেপণটি সম্পূর্ণ সফল হয়েছে এবং ক্ষেপণাস্ত্রের সমস্ত কারিগরি ও কার্যক্ষমতার মানদণ্ড যাচাই করা সম্ভব হয়েছে। এই উৎক্ষেপণটি কৌশলগত বাহিনী কমান্ডের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।

জানা গিয়েছে, তিন ধাপবিশিষ্ট সলিড-ফুয়েল ইঞ্জিন–সমৃদ্ধ এই ক্ষেপণাস্ত্র ৫,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে শত্রুর লক্ষ্যবস্তু ভেদ করতে পারে এবং প্রায় নির্ভুল আঘাত হানতে সক্ষম।

 

21 August 2025 06:45 AM (IST)

Shalbani: শালবনীতে একটি হনুমানের আক্রমণে আহত ৩০ জনের বেশি,আহতরা ভর্তি শালবনি...

Shalbani: শালবনীতে একটি হনুমানের আক্রমণে আহত ৩০ জনের বেশি,আহতরা ভর্তি শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে। গুরুতর আহত বেশ কয়েকজন ভর্তি রয়েছে কলকাতার হাসপাতালে। জানা গেছে, বিগত ১০ দিনের বেশি ধরে শালবনী এবং পার্শ্ববর্তী চকতারিণী এবং তিলাখুলা গ্রামে হঠাৎই একটি হনুমানের আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। মহিলা শিশুসহ প্রায় ৩০ জনের বেশি মানুষকে আহত করেছে। কয়েকজনের আঘাত এতটাই গুরুতর তাদের কলকাতার হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, শেষ পাঁচ দিন ধরে চেষ্টা করেও হনুমান টিকে এখনো কাবু করতে পারেনি বনদপ্তর। মানুষের বাড়িতে রান্নাঘরে বা যেকোন জায়গায় যেকোন সময় অতর্কিতে ঢুকে আক্রমণ শানাচ্ছে এই হনুমান। এমনকি রাস্তায় পথচারীদের ওপরেও আক্রমণ করে আহত করেছে বেশ কয়েকজনকে। বিভিন্ন জায়গায় ফলের টোপ দিয়ে, জাল ফেলে কোনোমতেই কাবু করা যাচ্ছেনা তাকে। এলাকার মানুষ বুঝে উঠতে পারছেননা হঠাৎ করেই এই হনুমানের আবির্ভাব কোথা থেকে হোলো। যদিও হনুমানটিকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে বনদপ্তর।

21 August 2025 06:45 AM (IST)

Digha: রাতেই পর্যটকদের বের করে একের পর এক হোটেলে তালা ঝোলালো দীঘা শংকরপুর...

Digha: রাতেই পর্যটকদের বের করে একের পর এক হোটেলে তালা ঝোলালো দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। বিপাকে পর্যটকেরা। এমন ঘটনায় হোটেল মালিকদের পক্ষ থেকে রাতেই বিক্ষোভ দেখানো হয়। ব্যাপক উত্তেজনা দিঘাতে।ওল্ড দিঘায় ডিএসডিএ–র বড়সড় অভিযান! নিয়মবহির্ভূত একাধিক হোটেল আজ বন্ধ করে দিল কর্তৃপক্ষ।
হঠাৎ অভিযান ঘিরে চাঞ্চল্য, সমস্যায় পড়লেন পর্যটকের একাংশ। ১২ থেকে ১৪ রুমের পর্যটকদের রাতেই বের করে দেওয়া হয়। তারা হোটেল মালিকদের অ্যাসোসিয়েশনের হেল্প ডেক্সের কাছে গিয়ে নিরুপায় অবস্থার কথা জানালে এসোসিয়েশন থেকে তাদের থাকার ব্যবস্থা করা হয়। ডিএসডিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটনকেন্দ্রকে নিরাপদ রাখতে এই অভিযান চলানো হয়েছে। হোটেল গুলি নিয়ম বহির্ভূত অর্থাৎ পর্যটক পিছু যে কর নির্ধারণ রয়েছে সেই পর্যটক পিছু দশ টাকা করে কর জমা করছে না এই সকল হোটেল গুলি। দীর্ঘদিন ধরে কর অনাদায় থাকায় সতর্কতামূলক আগেই নোটিশ দিয়ে জানান দেওয়া হয়েছিল। তারপরেও না শুনলে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে রাতে কেন এমন ব্যবস্থা পর্যটকদের কেন হয়রানি এ নিয়ে সড়ক হয়েছে দীঘার অন্যান্য হোটেল মালিকগণ বিক্ষোভও দেখানো হয় দিঘাতে। হোটেল মালিকদের পক্ষ থেকে দেবব্রত দাস জানিয়েছেন পর্যটকদের হয়রানি নয় এটা অমানবিক। কর না দিলে তার ফাইনের ব্যবস্থা রয়েছে বা অন্যান্য অনেক ব্যবস্থা রয়েছে। রাতে এইভাবে হানা দেওয়া একেবারেই যুক্তিপূর্ণ নয়। 

21 August 2025 06:45 AM (IST)

Panihati: প্রাননাশের উড়ো ফোনে আতংকিত পানিহাটির পুরসভার চেয়ারম্যান।...

Panihati: প্রাননাশের উড়ো ফোনে আতংকিত পানিহাটির পুরসভার  চেয়ারম্যান। পুলিশ কমিশনারকে অভিযোগের মেইল এবং খড়দহ থানায় অভিযোগ দায়ের। উড়ো ফোনে খুনের হুমকি বারে বারে পানিহাটির চেয়ারম্যান সোমনাথ দে এবং সম্রাট চক্রবর্তী কে। আর্ন্তজাতিক  উড়ো ফোন কলে আতংকিত পানিহাটির চেয়ারম্যান সোমনাথ দে। সরাসরি পুলিস কমিশনারকে জানান তিনি। এরপর ঘোলা এবং খড়দহ থানায় উড়ো ফোনে হুমকির অভিযোগ দায়ের করেন পানিহাটি পুরসভা চেয়ারম্যান। প্রাণে মেরে ফেলে দেবে!! বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি পৌরপ্রধানকে এবং সি,আই,সি সম্রাট চক্রবর্তী কে। আর এই নিয়ে জোর শোরগোল ব্যারাকপুর শিল্পাঞ্চলে। কে বা কারা এই উড়ো ফোনে হুমকি দিচ্ছে তার তদন্তে খড়দহ থানার পুলিস। 

 

21 August 2025 06:45 AM (IST)

Kolkata: পেট্রোল পাম্প করে দেওয়ার নাম করে ২৯ লাখ টাকা প্রতারণা, ...

Kolkata: পেট্রোল পাম্প করে দেওয়ার নাম করে ২৯ লাখ টাকা প্রতারণা,  গড়িয়াহাট থানার হাতে গ্রেপ্তার বিএসএফ জওয়ান।

21 August 2025 06:45 AM (IST)

Bangladeshi Tag: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি আখ্যা দিয়ে...

Bangladeshi Tag: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি আখ্যা দিয়ে বেধড়ক মারধর। অভিযোগ শিয়ালদা রেল ব্রিজের নিচের ব্যবসায়ীদের বিরুদ্ধে।  বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের একজন ছাত্র শিয়ালদা ব্রিজের নিচে মোবাইলে সরঞ্জামের দোকান থেকে মোবাইলে সরঞ্জাম কিনতে গিয়েছিল। দরকষাকষিতে বিক্রেতার সঙ্গে বচসা হয়। অভিযোগ, বিক্রেতা হিন্দিভাষী এবং ওই পড়ুয়াকে গালিগালাজ এবং বাংলা ভাষা বলায় বাংলাদেশি বলে তার উপর চড়াও হয়। এরপর ওই পড়ুয়া হোস্টেলে এসে নিজের সহপাঠীদের নিয়ে আবারও ওই দোকানে গেলে আশেপাশের ব্যবসায়ীরা তাদের উপর চড়াও হয় । চার পড়ুয়াকে গুরুতরভাবে মারধর করা হয়। অভিযুক্তদের কাছে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ পড়ুয়াদের। আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। এরপর পড়ুয়ারা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানার বাইরে বসে বিক্ষোভ দেখান। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা। 

Add Zee News as a Preferred Source

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

Read More