Live Now

Breaking News LIVE Update: উল্টো দিক থেকে এসে ধাক্কা মারল মোটর ভ্যান, মুহূর্তে ভয়ংকর পরিণতি স্কুল ছাত্রীর

LIVE Update: আবারো হিন্দু রাষ্ট্রের সাওয়াল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Breaking News LIVE Update: উল্টো দিক থেকে এসে ধাক্কা মারল মোটর ভ্যান, মুহূর্তে ভয়ংকর পরিণতি স্কুল ছাত্রীর
27 August 2025 09:45 AM (IST)

Ghatal: একটি খাবারের দোকানে নিজের শিশুকে রেখে বেপাত্তা মা,কয়েক ঘণ্টা পর খবর দেওয়া হয় থানায়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে পাঠিয়েছে হোমে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল কুশপাতা এলাকার ঘটনা। ঘাটাল মহকুমা হাসপাতালে দ্বিতীয় গেটের পাশেই একটি খাওয়ার এর দোকানে এক মহিলা শিশুটিকে নিয়ে হাজির হয়,সেখানেই এক থেকে দেড় বছরের এই শিশু পুত্রকে বসিয়ে রেখে চলে যায় ওই মহিলা।দোকানের মালিক গঙ্গা রাম বলেন, এক মহিলা শিশুটিকে নিয়ে দোকানে আসে এবং বলে কাকিমা আমার ছেলেটিকে একটু দেখবেন আমি এক্ষুনি আসছি বলে দোকান থেকে বেরিয়ে যায়। ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও আর ফিরে না আসায় খবর দেওয়া হয় ঘাটাল থানায়।পুলিশ এসে  শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়।ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক বিপ্লব সরকার বলেন একটি শিশু উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত পরিচয় জানা সম্ভব হয়নি তাই শিশুটিকে হোমে পাঠানো হয়েছে,সিসি ক্যামেরা ছবি দেখে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। কেন নিজের শিশুকে ছেড়ে দিয়ে গেল মা, সত্যিই কি ওই মহিলা শিশুটির মা?পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করছে পুলিশ। 

27 August 2025 09:30 AM (IST)

Jalpaiguri: শক্তি বাড়ল তৃণমূলের। বিভিন্ন বুথ থেকে বিজেপি এবং সিপিএম থেকে তৃণমূলে যোগদান জলপাইগুড়ি রাজগঞ্জে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চলের উত্তর সারিয়াম ও দক্ষিণ সারিয়াম বুথের ২৫ জন যুবক বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

27 August 2025 09:30 AM (IST)

Sundarbon: সুন্দরবনের নদীতে মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়াল এলাকায়। দেহ উদ্ধার করলো পুলিস। ঘটনাটি ঘটেছে সুন্দরবন কোষ্টাল থানার অন্তর্গত মোল্লাখালি বাজার এলাকায় সারসা নদীতে। 
খবর পেয়ে সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ পচা গলা দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে মোল্লাখালি বাজার সংলগ্ন সরদার পাড়ার পাশে সারসা নদী বয়ে চলেছে।সেই নদীতে এদিন  একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা।  স্থানীয় মানুষজন সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে হাজীর হয়। নদী থেকে পচা গলা দেহটি উদ্ধার করে।তবে তার পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে,  নদীতে ভাসমান অবস্থায় বছর ষাট বয়সের এক অঞ্জাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

 

27 August 2025 09:30 AM (IST)

Jalpaiguri:অবশেষে খাঁচাবন্দি করা হল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘকে। দীর্ঘ কয়েক মাস ধরে জলপাইগুড়ি জেলার মালব্লকের মানাবাড়ি চা বাগানে চিতাবাঘের তাণ্ডবে আতঙ্কিত ছিলেন শ্রমিকেরা। শেষমেশ বন দপ্তরের তৎপরতায় ধরা পড়ল সেই চিতাবাঘ। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা নামলেই চিতাবাঘ গৃহস্থের বাড়ির ছাগল, শুকোর, এমনকি বাছুর তুলে নিয়ে যেত। এমনকি দিনের বেলাতেও তাকে চা বাগানের ভেতরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বলে দাবি করেন শ্রমিকরা। এই কারণে অনেকেই বাগানে কাজ করতে ভয় পাচ্ছিলেন।

27 August 2025 09:30 AM (IST)

Suvendu Adhikari: আবারো হিন্দু রাষ্ট্রের সাওয়াল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি যোগী আদিত্যনাথ এর কথা টেনে তিনি  হিন্দিতে বলেন, 'বাটিয়ে মত। আগার বাটেঙ্গে তো কাটেঙ্গে।' শুভেন্দু অধিকারীর দাবি, কালেক্টর জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তার ওদের যন্ত্রণার কারণ হয়েছে।  যে অভিব্যক্তি দেখা গিয়েছে তার থেকে মনে হচ্ছে কালেক্টর জীবন কৃষ্ণ সাহা গ্রেফতার হওয়াতে বিচলিত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। একজন জন্মগ্রহণ করলে আড়াই জন ভোটার বাড়ছে এটা খুব উদ্বেগের। ইলেকশন কমিশন এটা বলেছেন। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন এরা কারা। এরা মৃত  ভোটার, পাশাপাশি কারণ তিন জায়গায় নাম রয়েছে এমন ভোটার, এরা বাংলাদেশী রোহিঙ্গা, এরা স্বরূপনগর হাবরা দিয়ে এসে গোসাবা নদী পেরিয়ে জেলেদের পোশাক নৌকা করে ঢুকে পড়ছে। 

 

27 August 2025 09:30 AM (IST)

South 24 Prgs: মোটর ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির এক ছাত্রীর। রায়দিঘিতে কুমড়ো পাড়ায় মোটর ভ্যানের ধাক্কায় মৃত্যু হল পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীর। ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা। মৃত ছাত্রীর নাম টগরী বাউরি। স্থানীয় কুমড়ো পাড়া দেলোয়ার হোসেন হাই স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ত সে।  সাইকেল চেপে বাড়ি ফিরছিল টগরী। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মোটর ভ্যান শংকর ঘেরির মোড়ে কাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বোলেরহাট রোড অবরোধ করে। খবর পেয়ে রায়দিঘী থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

About the Author