)
Purulia: ১৬ বছর বয়সে ঠেকুয়ার ব্যবসা করে কোটি টাকার গণ্ডি ছুঁয়ে তাক লাগলেন পুরুলিয়ার আদ্রার কাঁটারাঙ্গুনীর দুই কিশোর বন্ধু জয়ন্ত কর্মকার ও কৈলাশ বাউরি। নিজেদের হাতে তৈরি দেশীয় স্ন্যাক্স ঠেকুয়া তৈরি করে অনলাইন ব্র্যান্ড ‘শুদ্ধ ও স্বাদ’ এর মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও । কর্মসংস্থানের নতুন পথ দেখাচ্ছে ওই দুই কিশোর বন্ধু । এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে এলাকার আরো ১৫ জন যুবক । ব্যবসা শুরুর মাত্র চার মাসের গ্রামের নিজের বাড়িতেই তাদের তৈরি ঠেকুয়া প্যাকেজিং হয়ে অনলাইনের মাধ্যমে এখন পৌঁছে যাচ্ছে বিহার, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন রাজ্যে। স্কুলের পড়াশোনার ফাঁকেই আজ ব্যবসায়িক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে জয়ন্ত ও কৈলাশ। নিজেদের পড়াশোনা সেরে প্রতিদিন ৫-৬ ঘণ্টা সময় বের করে ঠেকুয়া তৈরি ও প্যাকেজিং করে চলেছে জয়ন্ত ও কৈলাশ। ২৫০ গ্রাম ঠেকুয়ার একটু প্যাকেটের দাম ২৯৯ টাকা । দেশীয় ভাবে তৈরি ঠেকুয়ার স্বাদ মন জয় করেছে ক্রেতাদের ।
Suri Hospital: সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে উত্তেজনা। বীরভূমের সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে ফের চিকিৎসা গাফিলতির অভিযোগ উঠল। মৃতার নাম ঝুমা কোঁড়া (২৯), পেশায় ইটভাঁটার শ্রমিক। পরিবার সূত্রে জানা যায়, চারদিন আগে দুবরাজপুরে কাজ করার সময় তার পায়ে ইট পড়ে গুরুতর চোট লাগে। ব্যথা অসহনীয় হয়ে উঠলে গতকাল দুপুরে তাকে সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। আজ সকালে ইনজেকশন দেওয়ার পরপরই ঝুমার মৃত্যু হয় বলে দাবি পরিবারের।
TMCP: টিএমটি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস গান্ধী মূর্তির পাদদেশে যোগ দেওয়ার জন্য গঙ্গাসাগর থেকে ভেসেলে করে রওনা দিলেন কয়েক হাজার ছাত্র পরিষদের কর্মীরা। আর ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস গান্ধী মূর্তির পাদদেশে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেয় শোনার জন্য ইতিমধ্যে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্বে ভেসলে করে রওনা দিলেন কয়েক হাজার ছাত্র পরিষদের সদস্যরা।
Balurghat: আবারো নিখোঁজ পরিযায়ী শ্রমিক। এবার বালুরঘাট ব্লকের অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের বিরহিনি গ্রামের এক শ্রমিক শিবেশ মুর্মু নিখোঁজ হয়েছেন বলে দাবি তার পরিবারের। স্থানীয় এক ঠিকাদার ভাদু বর্মনের সঙ্গে বছর দুয়েক আগে চেন্নাই গিয়েছিলেন কাজ করতে। তারপর থেকে বছর খানেক সবকিছুই স্বাভাবিক ছিল। প্রতিমাসে টাকা পাঠাতেন তিনি। কিন্তু মাস ছয়েক পর থেকেই আর বাড়ির সাথে কোন যোগাযোগ নেই শিবেশ মুর্মুর স্ত্রী লক্ষী হাঁসদা তার নিজের সংসার চালাতে তাদের দুই ছেলেমেয়েকে মানুষ করতে মাঠে দিনমজুরির কাজ শুরু করেছেন। এতদিন আশায় আশায় ছিলেন হয়তো ফিরবে শিবেশ মুর্মু। যতবারই স্থানীয় দালাল ভাদু বর্মনের কাছে গেছেন ততবারই তিনি বলেছেন তার স্বামীকে ফিরিয়ে আনা হবে এবং সেই কথাই বিশ্বাস করেছেন সহজ-সর ল লক্ষ্মী মুর্মু। কিন্তু মাস গড়িয়ে বছর পার হয়ে যাবার পরেও যখন তার স্বামী ফিরে আসে না বা তার সঙ্গে ফোনে যোগাযোগ করাতে পারেনি স্থানীয় ওই দালাল তারপরে তার সন্দেহ জাগে এবং শেষ পর্যন্ত বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন।
পরিযায়ী হিসেবে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয় এর আগেও বহুবার এই এলাকা থেকে পরিযায়ী শ্রমীকের কাজ করতে গিয়ে হারিয়ে গিয়েছেন প্রচুর মানুষ। শুধুমাত্র ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার দু তিনটি গ্রাম থেকে বিগত দু বছরে অন্ততপক্ষে ৫-৬ জন মানুষ নিখোঁজ হয়েছেন সেই খবর আমরা আগেই করেছি। এলাকার অভাবক্লিষ্ট এবং দীন দরিদ্র সাধারণ মানুষ যাদের কর্ম ক্ষমতা রয়েছে তারা অধিকাংশই কোন না কোন সময় বাইরের রাজ্যে যান পরিযায়ী শ্রমিকের কাজ করতে এবং এটাই বর্তমান চিত্র।
Nadia: সাতসকালে যুবক খুন নদিয়ার শান্তিপুর থানার মিদ্দে পাড়ায়। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিস। নদিয়ার শান্তিপুর থানার মিদ্দেপাড়া এলাকায় সকালে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম হাসিম মন্ডল (৩৮), বাড়ি শান্তিপুর থানার সাহেবডাঙ্গা গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল প্রতিদিনের মতো রাত আটটা সময় থেকে বেরিয়ে যায় পাশের গ্ৰাম চাঁদ কুঁড়ি গ্ৰামে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে । গত দিনেও গিয়েছিলেন তারপর আর তিনি ফেরেননি। রাত গভীর হলেও তিনি না ফেরায় পরিবারের তরফে ফোন করলে, ফোনের সুইচ অফ পাওয়া যায়। আজ সকালেই স্থানীয় বাসিন্দারা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিস ও পরিবারকে খবর দেন। শান্তিপুর থানার পুলিস ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে হাসিমের মোটরবাইক ও তার ব্যবহৃত চটি। পরিবারের দাবি, হাসিম আগে দুবাইয়ে কর্মরত ছিলেন। কিছুদিন আগে দেশে ফিরে শান্তিপুর এলাকায় হাওয়াই মেশিন (পাওয়ারলুম) চালানোর কাজ শুরু করেন। কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও পরিষ্কার নয়। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিস দ্রুত দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।
Nadia: গত ১৯ তারিখ চাকদহের একটি বেসরকারি ব্যাংকে দুষ্কৃতীরা গান পয়েন্টে রেখে সাড়ে ১৫ কেজি সোনার গহনা নিয়ে চম্পট দেয়, সিসিটিভি ক্যামেরায় সেই ছবি প্রকাশ্যে আসবার পর পুলিশ তদন্ত শুরু করে এবং ইতিমধ্যেই তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে কল্যাণী আদালতে পাঠানো হলে আদালত তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। ইতিমধ্যেই পুলিশ তাদের নিজের হেফাজতে নিয়ে এখনো পর্যন্ত একটি আগ্নেয়াস্ত্র এবং ৪ কিলো ৬০০ গ্রাম সোনা উদ্ধার করতে পেরেছে। আরো কেউ এই ঘটনায় যুক্ত রয়েছে কিনা তার তদন্ত চলবে বলে জানান রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশীষ কুমার মৌর্য
South 24 Prgs: কাঠের উনুনে রান্না করতে গিয়ে আগুন ছড়িয়ে পড়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর, তদন্তে পুলিস। উত্তর ২৪পরগণার হাড়োয়া থানার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের বাগানআটি গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা যায় বুধবার রাতে ৪৪ বছরের গৃহবধূ হাসিনা বিবি বাড়িতে কাঠের উনুনে রান্না করছিলেন। হঠাৎই উনুনের আগুন ওই গৃহবধূ গায়ে লাগে। মুহূর্তের মধ্যে ওই গৃহবধুর পোশাকে আগুন লেগে যায়। তারপর পরিবারের সদস্যরা খবর পেয়ে ওই বধূকে দ্রুত উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা ৪৪ বছরের হাসিনা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। ওই মৃত দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিস মর্গে পাঠানো হবে।পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিস তবে পুলিস জানিয়েছেন ময়নাতদন্তের পরেই জানা যাবে ঘটনার বিস্তারিত। গৃহবধূ আবশ্যিক মৃত্যুর ঘটনায় পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া।
J&K: জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দিল ভারতীয় সেনা। সেনা ও জম্মু-কাশ্মীর পুলিসের অভিযানে নিহত ২ জঙ্গি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)