)
Sonali Khatun: সোনালি খাতুনকে মানবিকতার খাতিরে ফিরিয়ে আনতে প্রস্তুত কেন্দ্র। কেন্দ্রের তরফে জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সুপ্রিম কোর্ট নির্দেশ দিল— সোনালি খাতুন এবং তাঁর ৮ বছরের ছেলে সাবিরকে ফিরিয়ে আনা হোক। যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হোক। দিল্লিতে ফিরিয়ে আনার কথা বলেন তুষার মেহতা। কারণ দিল্লি থেকেই তোলা হয়েছিল সোনালি খাতুনদের। সোনালির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বীরভূমে ফেরানোর নির্দেশ সর্বোচ্চ আদালতের। সোনালি খাতুনকে সব রকম মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স এবং ছেলের জীবনধারনের জন্য রাজ্যকে সহযোগিতা করার নির্দেশ কোর্টের। সলিসিটর জেনারেল জানালেন- এই ঘটনাকে প্রিসিডেন্স হিসেবে দেখা উচিত হবে না। এবং তাঁদের এক্তিয়ার থাকবে সোনালি এবং তাঁর ছেলেকে সার্ভিলেন্সে রাখার।
Habra: বাংলাদেশি এক নাবালিকাকে বিয়ে করে চোরা পথে ভারতে নিয়ে এসে গ্রেফতার এক বিজেপি কর্মী। চাঞ্চল্যকর এই ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া কুমড়া গ্রাম পঞ্চায়েতের টুনিঘাটা এলাকার। বছর ৩৯ এর এই অভিযুক্ত বিজেপি কর্মীর নাম বিশ্বজিৎ বাগচী। পুলিস সূত্রে জানা যায় এই বিশ্বজিৎ বাগচী হাবড়া টুনিঘাটা এলাকার বাসিন্দা। মাস দুয়েক আগে তিনি ইন্ডিয়ান পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশে পা রাখেন। পরবর্তীতে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ১৬ বছরের এক নাবালিকাকে বিয়ে করেন। চলতি বছরের নভেম্বর মাসের ১০ তারিখ পেট্রাপোল বর্ডার এলাকা থেকে অবৈধ ভাবে ওই নাবালিকা ভারতে প্রবেশ করেন। ওই নাবালিকা প্রথমে বাগদা থানার এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয় পরবর্তীতে বিশ্বজিৎ বাগচী ফের পাসপোর্টের মাধ্যমে দেশে ফিরে বাগদা ওই আত্মীয়র বাড়ি থেকে নাবালিকাকে হাবড়া টুনিঘাটা নিজের বাড়ি নিয়ে আসেন। পরবর্তীতে CWC কর্মীদের সহযোগিতায় হাবড়া থানার পুলিস টুনিঘাটার বাড়ি থেকে বিশ্বজিৎ বাগচী এবং নাবালিকাকে হাবড়া থানার পুলিস আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে বিশ্বজিৎ বাগচীকে পুলিশ গ্রেফতার করে - পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়। পাশাপশি নাবালিকাকে পাঠানো হয় একটি হোমে।
Haroa: ব্যাঙ্ক থেকে মোটা টাকার লোন দেওয়ার নাম করে এক মহিলার কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা প্রতারণার করার অভিযোগে অধির মণ্ডল নামে এক ব্যক্তি গ্রেফতার করল পুলিস। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা জানতে নিজেদের হেপাজাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস
পুলিস সূত্রে জানাযায় উত্তর ২৪ পরগনা হাড়োয়া থানা এলাকায় এক ব্যাক্তিকে ব্যাঙ্ক থেকে ৪০ লক্ষ টাকার লোন পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অধির মণ্ডল নামে এক ব্যাক্তিকে হাড়োয়ার চৌধুরী চক গ্রাম থেকে গ্রেফতার করে পুলিস এই প্রতারনা চক্রের সঙ্গে আর কারা কারা কিংবা ব্যাঙ্কের কোন কর্মী জড়িত আছে কিনা তা জানতে সাত দিনের পুলিসি হেপাজাত নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।
Midnapur News: নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে, ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক সহ মৃত্যু হল ২ জনের,ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার খড়কাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে ধান জমিতে কাজ সেরে ট্রাক্টরে করে বাড়ি ফিরছিলেন দুইজন, হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে গিয়ে রাস্তার উপর থেকে নিচে ধান জমিতে গিয়ে পড়ে।এই ঘটনায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে মৃত্যু হয় দুইজনের। জানা গিয়েছে একজনের নাম হপন বেসরা, অপরজনের নাম সুখচাঁদ বেসরা,দুইজনের বাড়ি খড়কাটা গ্রামে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালতোড় থানার পুলিশ জেসিবি নিয়ে গিয়ে ট্রাক্টরের নিচ থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
Pathar Pratima: রাত ভোর পাহারা। বাঘ ধরতে বসানো হয়েছে ছাগলের টোপ দেওয়া খাঁচা। দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লকের উপেন্দ্র নগরে, ঠাকুরন নদী পার হয়ে গ্রামে ঢুকে পড়েছে একটি বাঘ। বাঘের পায়ের ছাপ দেখে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বনদপ্তরের খবর দিলেবনদপ্তরের কর্মীরা এলাকায় হাজির হয়েছেন। গোটা গ্রাম নদীর পাড় জাল দিয়ে ঘিরে ফেলা হয়। বনদপ্তরের সারা রাত চেষ্টা তবে এখনো পর্যন্ত বাঘ ধরা পড়েনি। গ্রামের মানুষ আতঙ্কিত।
Bhangor Clash: ভাঙড়ে আইএসএফ–তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত রানীগাছি। আহত একাধিক। ছিঁড়ে নেওয়া হল এক বৃদ্ধার কান। মঙ্গলবার রাতে ভাঙড়ের রানীগাছি এলাকায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে দু’পক্ষেরই একাধিক কর্মী আহত। তবে আই এস এফের অভিযোগ অস্বীকার করে আহত আমজেদ শিকারী ও আলম হোসেন শিকারি বলেন তারাও তৃণমূল দল করে এবং জমি সংক্রান্ত বিবাদের জেরে তাদের ওপর হামলা চালায় এবং বাড়ি ভাঙচুর করে তৃণমূলের একাংশ বলে অভিযোগ। এই ঘটনা এক বৃদ্ধার কানও ছিড়ে নেয় এই তৃণমূল কর্মীরা। তিনি তৃণমূল নেতা আহসান মোল্লার অনুগামী বলে তাদের দাবি। তারা আই এস এফ করে না
এ বিষয়ে আইএসএফের দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি আব্দুল মালেক মোল্লা জানান, “জমি সংক্রান্ত পুরনো বিবাদের কারণে পূর্বতন ও বর্তমান তৃণমূল কর্মীদের মধ্যে ঝামেলা হয়। মারধরের ঘটনাটি তৃণমূলের ভেতরের কোন্দল। এর সঙ্গে আইএসএফের কোনো যোগ নেই। তৃণমূল সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছে।” বিষয়টি নিয়ে তদন্ত করছে ভাঙড় থানার পুলিস।
Bengal BJP: বুধবার দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক। সন্ধ্যা সাড়ে ছ'টায় ভূপেন্দ্র যাদবের বাড়িতে হবে বৈঠক। বৈঠকে যোগ দিতে ডেকে পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারীকেও। থাকবেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা। বৈঠকে মূলত সাংগঠনিক রদবদল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও এসআইআর এবং বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
Balichalk: মঙ্গলবার বিকেল প্রায় ৩টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক স্টেশনে দুর্ঘটনা। খড়্গপুর থেকে হাওড়াগামী লোকাল ট্রেনে যাত্রা করার সময় আচমকাই এক যুবক ট্রেন থেকে নিচে পড়ে গুরুতরভাবে আহত হন। পড়ে গিয়ে তাঁর মাথায় গভীর চোট লাগে এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। খবর পেয়ে রেল ও ডেবরা থানার পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় মানুষজনের সহযোগিতায় মুহূর্তের মধ্যেই আহত যুবককে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, যুবকের মাথায় আঘাত গুরুতর। প্রয়োজন হলে তাঁকে বড় হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। এখনও পর্যন্ত ওই যুবকের নাম-ঠিকানা জানা যায়নি। তাঁর পরিচয় জানতে তৎপর রেল পুলিশ। কীভাবে তিনি ট্রেন থেকে পড়ে গেলেন, নাকি অন্য কিছু—তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনার পর রেলযাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হলেও রেল ও ডেবরা থানা পুলিসের দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরেছে স্টেশন এলাকায়।
SIR in Bengal: হাওড়ার এক বি এল ও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কাজের চাপেই অসুস্থ বলে দাবি তৃণমূলের। ডোমজুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৬৩ নম্বর পার্টের বি এল ও অসুস্থ। নাম অনির্বান ব্যানার্জি। কলকাতার কাকুরগাছি এলাকায় একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। তৃণমূল কংগ্রেস নেতা রাজীব ব্যানার্জি বলেন, যেভাবে বি এল ও দের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে তাতে যেমন মৃত্যু হচ্ছে পাশাপাশি অসুস্থ হয়ে পড়ছেন বি এল ও রা।
Barasat: রোগী ও রোগীর পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্স ও কর্মীদের বিরুদ্ধে। শুকুর আলী মন্ডল নামে এক ব্যক্তি আজ সন্ধ্যাবেলায় বারাসাত হাসপাতালে আসেন চিকিৎসা করাতে। পরিবারের লোকেদের অভিযোগ রোগীকে চিকিৎসা না করিয়ে দীর্ঘক্ষণ মেঝেতে বসিয়ে রাখা হয় এবং রোগী ও রোগীর পরিবারের লোকেদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে রোগী এবং রোগীর আত্মীয়দেরকে মারধর করা হয় বলে অভিযোগ।
Paschim Midnapur: ভিনরাজ্যে ফুলের কাজে গিয়ে ফের ২ যুবকের মৃত্যু। কর্নাটকের উডুপি জেলার কাপু থানা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দুই যুবক লক্ষীকান্ত দাস (৩৪) ও সমরেশ গুড়াইত (৩১)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে ফুলের কাজে কর্নাটক গিয়েছিলেন ডেবরার কাঁকড়া হরপ্রসাদ ও টাঙ্গাইশী এলাকার একদল যুবক। রবিবার রাতের কাজ শেষে ঠিক মতোই একটি পিক আপ ভ্যানে ওঠেন সকলেই। কিন্তু উডুপির কাপু থানা এলাকার কাছে নিয়ন্ত্রণ হারায় একটি পিক-আপ ভ্যান। মুহূর্তে উলটে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। পরে জানা যায়, মৃতদের মধ্যে রয়েছেন ডেবরার ওই দুই যুবকও। মঙ্গলবার বিকেলে মৃতদেহ দু’টি গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা। অপেক্ষা শুধু দু’টি কফিনের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)