Live Now

Breaking News LIVE Update: স্ট্রোকে প্রায় পঙ্গু, নার্সিংহোম থেকে গৃহবধূকে তুলে আনা হলে SIR-এর শুনানিতে

LIVE Update: বছরের শেষ দিনে পুরুলিয়া জেলার তাপমাত্রা নামলো ৮ ডিগ্রীতে। কনকনে শীতের আমেজ পুরুলিয়ায় । ঠান্ডায় জুবুথুবু অবস্থা সাধারণ মানুষের

Breaking News LIVE Update: স্ট্রোকে প্রায় পঙ্গু, নার্সিংহোম থেকে গৃহবধূকে তুলে আনা হলে SIR-এর শুনানিতে
31 December 2025 10:15 AM (IST)

SIR in Bengal: আলিপুরদুয়ারের বাসিন্দা জয়া চক্রবর্তী গুরুতর অসুস্হ হয়ে...

SIR in Bengal: আলিপুরদুয়ারের বাসিন্দা জয়া চক্রবর্তী গুরুতর অসুস্হ হয়ে নার্সিংহোমে ভর্তি ছিলেন। এসআইআর শুনানীর জন্য নার্সিংহোম থেকে তাঁকে তুলে আনা হল। পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিপ্রা দেবনাথ ষ্ট্রোকে বিকলঙ্গ অবস্হা , কথা পর্যন্ত বলতে পারেন না। তাকেও শুনানীতে আসতে হয়েছে।  আরেক বাসিন্দা তনয় সাহা বিকলঙ্গ ট্রাই সাইকেল নিয়ে আসতে হয়েছে তাকে। শিপ্রা সাহা প্রায় ৭২ বছর বয়স নাম না ওঠায় ভাঙ্গা পা নিয়ে ওয়াকার নিয়েই শুনানীতে আসতে হয়েছে। 
শীতের কামড়কে উপেক্ষা করে ভোটার তালিকায় নাম তুলতে ছুটে আসতে হয়েছে এসআইআর এর শুনানীতে। আলিপুরদুয়ারের ইন্ডোর ষ্টেডিয়ামে এমনি টুকরো টুকরো ছবি ধরা পড়ল জি ২৪ ঘন্টার ক্যামেরায়। পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বললেন কমিশনের এমন ব্যবস্হা অমানবিক। মাইক্রো অবর্জারভার জানালেন তাদের কাছে এমন লোকেদের কোন তালিকা আসেনি। বিএলও জানালেন বলা হয়েছিল ওনারাই বলেছেন আসতে পারবেন শুনানী কেন্দ্রে। ভুক্তভোগী পরিবারের লোকেরা জানালেন যদি নাম না উঠে তাই বাধ্য হয়ে এসেছি। 

31 December 2025 10:00 AM (IST)

Nandigram: নন্দীগ্রামে উন্নয়নের পাঁচালী ট্যাবলো ভাঙচুর অভিযোগে বিজেপির মন্ডল...

Nandigram: নন্দীগ্রামে উন্নয়নের পাঁচালী ট্যাবলো ভাঙচুর অভিযোগে বিজেপির মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়ার ভাই গৌরাঙ্গকে ঘোড়াকে গ্রেফতার করেছে পুলিস। সেইসঙ্গে গৌরাঙ্গ ঘোড়ার স্ত্রী ও শিশুকে হেনস্থা করেছে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন। বিজেপি কর্মীর স্ত্রী গৌরাঙ্গ গোড়ার স্ত্রীকে হেনস্থার অভিযোগে এবার সক্রিয় জাতীয় মহিলা কমিশন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের। এস সি পরিবারের মহিলা ও শিশু কে হেনস্থা করা হয়েছে,প্রমাণিত হলে অভিযুক্ত পুলিশ আধিকারিক এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে, হুঁশিয়ারি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ডঃ অর্চনা মজুমদারের।

31 December 2025 10:00 AM (IST)

Abhishek Banerjee in Delhi: এসআইআর আন্দোলনের আঁচ এবার দিল্লিতে। অভিষেক...

Abhishek Banerjee in Delhi:  এসআইআর আন্দোলনের আঁচ এবার দিল্লিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল আজ দুপুরে নির্বাচন কমিশনে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন তাঁরা। রাজ্যজুড়ে এসআইয়ার আতঙ্ক, বেশ কিছু মানুষের আত্মহত্যা এবং বর্তমানে শুনানির কারণে বয়স্ক নাগরিকদের হেনস্থার অভিযোগ তুলে ধরবেন তৃণমূলের প্রতিনিধিরা।  প্রতিনিধি দলে থাকছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক, প্রদীপ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য, মানষ ভূঁইয়া, মমতাবালা ঠাকুর, সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

31 December 2025 08:30 AM (IST)

Bardhaman: রোড রোলার আটকে রেখে ১ লক্ষ টাকা কমিশন দাবি। কাঠগড়ায় দুই বাহুবলী...

Bardhaman: রোড রোলার আটকে রেখে ১ লক্ষ টাকা কমিশন দাবি। কাঠগড়ায় দুই বাহুবলী শাসক নেতা। এই ঘটনার বিহিত চেয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরব হয়েছেন ঠিকাদার। স্বাভাবিক ভাবেই ঠিকাদারের কাজের যন্ত্রপাতি আটকে রেখে ১ লক্ষ টাকা কমিশন চাওয়ার ঘটনায় রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। অভিযুক্ত দুই তৃণমূল নেতা বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্য ও সরাইটিকর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বাবু হাজরা।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের ঠিকাদার সেখ সুখচাঁদের অভিযোগ,জেলা পরিষদের টেণ্ডার অনুযায়ী সরাইটিকর থেকে নতুনগ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা নির্মাণের বরাত পান তিনি। গত ১৮ ডিসেম্বর কাজ সম্পূর্ণ হলেও তৃণমূলের ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতির নির্দেশে তাঁর রোড রোলারসহ কাজের যন্ত্রপাতি আটকে রাখা হয়েছে। দাবি করা হয়েছে, এক লক্ষ টাকা কমিশন না দিলে যন্ত্রপাতি ছাড়া হবে না।
এই ঘটনায় ইতিমধ্যেই জেলাশাসক ও জেলা পরিষদের সভাধিপতির  কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঠিকাদার সেখ সুখচাঁদ।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের  সভাপতি মানস ভট্টাচার্য। তাঁর দাবি, তাঁর ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে তিনি পদ ছেড়ে দেবেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করে তদন্তের আবেদন জানিয়ে জেলা পরিষদ ও বর্ধমান থানায় লিখিত অভিযোগও করেছেন তিনি।

এদিকে, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। জেলা বিজেপির মুখপাত্র শান্তিরূপ দে বলেন, টেণ্ডার ডাকা থেকে টেণ্ডার পাশ সবেতেই কাটমানি দিতে হয় তৃণমূল নেতাদের।সাধারণ মানুষ ও ঠিকাদারদের উপর এই ভাবেই জুলুম বাজি করা হচ্ছে। তৃণমূল নেতারা বিধানসভা নির্বাচনের আগে এই ভাবে শেষ কামড় দিচ্ছে।

ঠিকাদার সেখ সুখ চাঁদ দাবি করেন, রোড রোলার সহ তার রাস্তা নির্মাণের বিভিন্ন যন্ত্রপাতি আটকে রাখায় আমার চরম ক্ষতি হচ্ছে। আমি কাজের জন্য রোলার ভাড়া করে এনেছি। এখন আমাকে শুধু শুধু ভাড়া গুণতে হচ্ছে। সেখ সুখ চাঁদ এক সময়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন। সেই এখন শাসক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির রোষানলে। 

31 December 2025 08:30 AM (IST)

Bhangor: দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় বিধানসভার চালতাবেড়িয়া অঞ্চলের, অঞ্চল...

Bhangor: দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় বিধানসভার চালতাবেড়িয়া অঞ্চলের, অঞ্চল সভাপতি তথা শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা নিজাম উদ্দিন মোল্লার গাড়িতে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ভাঙ্গড়ের কচুয়া বাজার এলাকায়। তৃণমূল নেতা নিজামুদ্দিনের অভিযোগ তার গাড়ি লক্ষ্য করে ইট ছুড়েছে। তবে কে বা কারা ইট ছুড়েছে তা এখন স্পষ্ট ভাবে জানা যায়নি। ঘটনায় অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে।  তবে তৃণমূল নেতা জানান যে শওকত মোল্লা নতুন করে দায়িত্ব পেয়েছেন সেই আনন্দে মিষ্টি বিতরণ করছিলেন। তারপর সেখান থেকে ফেরার পথেই তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। খবর পেয়ে  আসে উত্তর কাশিপুর থানার পুলিশ।

31 December 2025 08:30 AM (IST)

SIR in Bengal: SIR পর্ব খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে এসেছেন ডেপুটি নির্বাচন...

SIR in Bengal: SIR পর্ব খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। আজ সাতসকালে এলেন কালীঘাট মন্দিরে। কাল কলকাতায় পৌঁছে বিমানবন্দরে নেমেই বাগুইআটির শুনানি কেন্দ্রে যান তিনি। জ্ঞানেশ ভারতী শুনানি কেন্দ্র থেকে গেছিলেন CEO দফতরে।জেলাশাসকদের সঙ্গে শুনানি নিয়ে করেন বৈঠক। এবার বহুতলে ভোটকেন্দ্র করার দিকেও নজর রয়েছে বলে খবর।

31 December 2025 08:30 AM (IST)

Basanti: যাতায়াতের রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। এরপর বাঁশ ও...

Basanti: যাতায়াতের রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। এরপর বাঁশ ও লাঠি দিয়ে একপক্ষ অপর পক্ষকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতে উত্তর ভাঙনখালি গ্রামে। ঘটনায় জখম হয়েছেন গুরুতরভাবে  নাসিমা লস্কর নামে এক মহিলা। ঘটনা প্রসঙ্গে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে বাসন্তী  উত্তর ভাঙনখালি এলাকার একটি ফিসারীর রাস্তা দিয়ে এলাকার লোকজন যাতায়াত করেন। সেই রাস্তা নিয়ে বচসা শুরু হয় নাসিমা লস্কর ও তার প্রতিবেশীদের মধ্যে। অভিযোগ বচসার সময় আচমকা জনাকয়েক প্রতিবেশী যুবক মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে কোন প্রকারে পালিয়ে প্রাণে বাঁচেন আক্রান্ত ওই মহিলা। পরে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেন।

Nadia: সাহেব মণ্ডল নামে ভুয়ো নথি দেখিয়ে আগেই আধার কার্ড এবং ভোটার কার্ড...

Nadia: সাহেব মণ্ডল নামে ভুয়ো নথি দেখিয়ে আগেই আধার কার্ড এবং ভোটার কার্ড করেছেন, এবারে স্যারের শুনানি পর্বে এসে পুলিসের হাতে আটক হলেন যুবক। ঘটনাটি ঘটে গতকাল রাতে নদিয়ার কল্যাণীতে। সাহেব মণ্ডল নামে ওই ব্যক্তি কল্যাণীর এর একটি ডায়াগনস্টিক সেন্টারে কাগজপত্র করতে পারছিলেন না সে কারণে লুৎফর আলী মন্ডল নামে এক টোটো চালকের পরিচয় দিয়ে কাগজপত্র তৈরি করেন লকডাউনের সময়। সাহেব মন্ডল লুৎফর আলী মন্ডল এর সাথে দীর্ঘদিন টোটোর চেপে যাতায়াত করতেন সেই সুযোগে ওই টোটো চালকের সমস্ত ডকুমেন্ট বের করে লুৎফার আলী মন্ডলকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই নিলুফা মন্ডলের সে কারণে তাকে শুনানিতে ডাকা হয় , পাশাপাশি সাহেব মন্ডলের নাম জানতে পারেন সন্তান হিসেবে বিএলও কাছ থেকে। কল্যাণীর বিধান স্কুলে, সকলকেই ডাকা হয় আজ। এখানেই চিনতে পেরে তার কাগজপত্র কেড়ে নেয় নিলুফা মন্ডল।। এরপর কল্যাণী থানার পুলিশকে খবর দেওয়া হলে কল্যাণী থানার পুলিশ এসে থানায় আটক করে।

31 December 2025 08:30 AM (IST)

Purulia: বছরের শেষ দিনে পুরুলিয়া জেলার তাপমাত্রা নামলো ৮ ডিগ্রীতে। কনকনে...

Purulia: বছরের শেষ দিনে পুরুলিয়া জেলার তাপমাত্রা নামলো ৮ ডিগ্রীতে। কনকনে শীতের আমেজ পুরুলিয়ায় । ঠান্ডায় জুবুথুবু অবস্থা সাধারণ মানুষের । সকালের দিকে কুয়াশাচ্ছন রয়েছে রাস্তাঘাট। দৃশ্যমান্যতা কম থাকায় ধীর গতিতে যানবাহন চালাচ্ছেন চালকরা । শীতের আমেজ উপভোগ করতে পুরুলিয়ার বিভিন্ন পর্যটন স্থান গুলোতে নেমেছে পর্যটকদের ঢল । 

31 December 2025 08:30 AM (IST)

Shyamnagar: শ্যামনগর বই মেলায় কেন বাংলাদেশের বই? বুক স্টলে বাংলাদেশের বই রাখা...

Shyamnagar: শ্যামনগর বই মেলায় কেন বাংলাদেশের বই? বুক স্টলে বাংলাদেশের বই রাখা নিয়ে ব্যাপক বিক্ষোভ শ্যামনগর বই মেলায়। মেলা কতৃপক্ষকে ঘিরে বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের।
শ্যামনগর বইমেলায় একটি বইয়ের স্টল করা হয়েছিল যার নাম পাঠক সমাবেশ। যেখানে লেখা ছিল বাংলাদেশী বইয়ের বিপুল সমাহার। ঢাকা কলকাতা। এখানে ছিল বাংলাদেশী লেখকদের বই। আপত্তি বিশ্ব হিন্দু পরিষদের। বইমেলা কর্তৃপক্ষ কি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা।

Add Zee News as a Preferred Source

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

Read More