5 June 2025, 21:00 PM
সন্ধে নামতেই তুমুল। রেললাইনে ভেঙে পড়ল গাছ। শিয়ালদহ থেকে বজবজগামী ট্রেন চলাচল বন্ধ। বিপাকে যাত্রীরা।
5 June 2025, 17:45 PM
দক্ষিণ ২৪ পরগনা শিয়ালদা বজবজগামী ট্রেন লাইনের ওপর প্রচন্ড বৃষ্টিতে গাছ পড়ে যাওয়ার কারণে শিয়ালদা বজবজগামী ট্রেন চলাচল বন্ধ আছে। আপলাইন খোলা আছে কিন্তু ডাউন লাইন পুরো বন্ধ।
5 June 2025, 15:45 PM
দীর্ঘ টালবাহানার ইতি। অবশেষে বোলপুরে SDPO অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল।
5 June 2025, 12:30 PM
Bardhaman: গতকাল দামোদর নদে তলিয়ে যাওয়া ৩ কিশোরের মধ্যে এখনও পর্যন্ত ২ জনের দেহ উদ্ধার করলেন উদ্ধারকারীরা । এখনও নিখোঁজ ১ জন। একজনের দেহ উদ্ধার হয় গতকাল গভীর রাতে। আর একজনের দেহ উদ্ধার হয় আজ সকালে। উদ্ধার হওয়া দুইজনের দেহ আজ সকাল ১০টা নাগাদ দুর্গাপুর মহকুমা হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গতকাল দুপুরে ৭জন বন্ধু মিলে বুদবুদের রণডিহা ড্যামে দামোদর নদে স্নান করতে নামে। এর পরেই ৪ জন দামোদর নদের জলে তলিয়ে যায়। তাদের মধ্যে একজনকে উদ্ধার করতে পারলেও বাকি ৩ তলিয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় উদ্ধারকারীদের নিয়ে । গতকাল রাতে উদ্ধার হয় জিতু অধিকারীর দেহ এর পর আজ সকালে উদ্ধার হয় অভিজিৎ গাইনের দেহ। এখনো সুরজিৎ বিশ্বাসের খোঁজ মেলেনি। দুই জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।৩জনেরই বাড়ি কাঁকসার ২নম্বর কলোনি এলাকায়।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়। বাঁকুড়া জেলা থেকে স্পীড বোর্ড নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।
5 June 2025, 12:30 PM
Vegetable Price:নিম্নচাপে এমন আহামরি কিছু বৃষ্টি হয়নি যে ফসল নষ্ট হওয়ার জিগির তুলে দাম বাড়াতে হবে। তাই সল্টলেক বিডি মার্কেটে দাম শুনেই ধমক টাস্ক ফোর্সের। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কৃষি বিপণন বিভাগ, মৎস্য বিভাগ, বিধান নগর পুলিশ বিধাননগর ইবির যৌথ অভিযান সল্টলেকের বিডি মার্কেটে। প্রকৃতির খামখেয়ালিপনা পাশাপাশি কৃত্রিম উপায়ে চাহিদা বৃদ্ধি করে মূল্যবৃদ্ধি তাতে সাধারণ মানুষ থেকে আমজনতা কপালে দুশ্চিন্তার ভাঁজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টাস্ক ফোর্সের আধিকারিকরা সকাল সকাল সল্টলেকের বিভিন্ন বাজারে অভিযান চালালেন সেই মতো সল্টলেকের বিডিমার্কেট এবিএ সি মার্কেট বিভিন্ন বাজারে অভিযান চালায়ন প্রত্যেকটি ব্যবসায়ীকে আলাদা আলাদা করে সবজির দাম জিজ্ঞাসা করা হল, লাগাম ছাড়া দাম বেগুন উচ্ছে বিনসের দাম জানিয়ে যথেষ্ট চিন্তিত। বাজারগুলিতে যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সবজি আলুর দাম নিয়ন্ত্রণে থাকে সেই জন্য লাগাতার অভিযান চলবে।
5 June 2025, 12:15 PM
Eid Ud Zoha: ঈদ উজ জোহা উপলক্ষে কলকাতা পুলিসের যান নিয়ন্ত্রণ। কলকাতার একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান । মানিকতলা , নারকেলডাঙ্গা আর জি কর রোড, এপিসি রোড রাজার দীনেন্দ্র স্ট্রিট, উত্তর শিয়ালদা, কাশীনাথ দত্ত, খগেন চ্যাটার্জী, লোক গেট রোডে করা হবে যান নিয়ন্ত্রণ। অন্যদিকে বন্দর অঞ্চলের গার্ডেনরিচ পাহাড়পুর রেলওয়ে লাইন ডক্টর একে রোডে চলবে না গাড়ি। ভোর চারটা থেকে দুপুর ১২টা পর্যন্ত করা হবে যান নিয়ন্ত্রণ। গাড়ির সঙ্গে করা হবে ট্রাম নিয়ন্ত্রণ লেলিন সরণীতে যখন ঈদের প্রার্থনা করতে মানুষ আসবেন তখন যান নিয়ন্ত্রণ করা হবে।
5 June 2025, 10:30 AM
Covid 19: দেশে আরো চওড়া হল করোনার গ্রাফ। পাঁচ হাজারের দোরগোড়ায় আক্রান্তের সংখ্যা। ৪৮৬৬ জন আক্রান্ত দেশে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৫৬৪ জন। গত ২৪ ঘন্টার ৭ জনের মৃত্যু।
# দিল্লি-
১.পাঁচ মাসের শিশুর মৃত্য। পৃথিবীর নিউমোনিয়া ছাড়াও শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল।
২. ৮৭ বছরের এক বৃদ্ধার মৃত্যু, কভিড নিউমোনিয়া, হার্ট ও কিডনিজনিত একাধিক সমস্যা ছিল
কর্ণাটক -
১. ৬৫ বছরের বৃদ্ধার মৃত্যু- কোলন ক্যান্সার এবং হাইপারটেনশনের সমস্যা ছিল।
২. ৪৫ বছরের মহিলার মৃত্যু- টাইপ ওয়ান রেসপিরেটরি ফেলিওর এর জেরে মৃত্যু।
মহারাষ্ট্র -
১. ৭৬ বছরের বৃদ্ধের মৃত্যু - একিউট রেসপিরেটরি ইনফেকশন ছাড়াও একাধিক সমস্যা ছিল।
২. ৭৬ বছরের আরো এক বৃদ্ধের মৃত্যু- ভাইরাল নিউমোনিয়া এবং অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম এর জেরে মৃত্যু।
৩. ৭৯ বছরের বৃদ্ধার মৃত্যু - শ্বাস কষ্ট জনিত সমস্যা ছাড়াও মাল্টি অর্গান ফেলিওর এর জেরে মৃত্যু।
** প্রত্যেকেই করোনা পজেটিভ ছিল।
5 June 2025, 09:15 AM
South 24 Prgs: কর্মরত ট্রাফিক অফিসারকে মারধর ও ট্রাফিকের কিয়স্ক ভাংচুর করল এক ব্যক্তি। মহেশতলা থানার অন্তর্গত ডাকঘর মোড়ে গতকাল রাত ৮ টা নাগাত ট্রাফিক ডিউটি করছিলেন গৌড় সর্দার নামে এক ট্রাফিক অফিসার। অভিযোগ, এক ব্যক্তি ডাকঘর মোড়ে হঠাৎ একটি অটোতে আচমকায় দৌড়ে উঠতে যায় এবং গালিগালাজ করতে থাকে। তখনই ওই ট্রাফিক অফিসারের সন্দেহ হয় তখনই ওই ব্যক্তিকে ধরে জিজ্ঞাসা করে কেন দৌড়ে গিয়ে অটোতে উঠলেন কেনই বা গালিগালাজ করছেন। ওই ব্যক্তি ট্রাফিক অফিসার কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং তার পর হঠাতই মারধর করতে থাকে কর্মরত অফিসার কে।আরো অভিযোগ ওই ব্যক্তি ট্রাফিকের কিয়স্ক ভাঙচুর করে কাঁচ ভেঙে দেয়। এরপর খবর দেয়া হয় মহেশতলা থানায় পুলিস ঘটনাস্থলে গিয়ে ওই অভিযুক্ত ব্যক্তি কে আটক করে থানায় নিয়ে আসে।ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিস।
5 June 2025, 09:15 AM
Nadia Accident: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের, গতকাল সন্ধ্যায় নদীয়ার হরিণঘাটা থানার অন্তর্গত ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ফতেপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় একটি দশ চাকার লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। ওই স্কুল পড়ুয়া ফতেপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র। গতকাল বিকেলে স্কুলে বই নিতে এসে বাড়ি ফিরছিল, সেই সময় ১০ টাকার লরি এসে তাকে ধাক্কা মারে তারপর হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত ওই স্কুল ছাত্রের নাম অরূপ মন্ডল, বাড়ি হরিণঘাটার ফতেপুর বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
5 June 2025, 08:30 AM
Asansol: গলায় রড ঢোকানো দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থল থেকে যুবকের বাইক উদ্ধার। দুর্ঘটনা না খুন তদন্তে পুলিস। আসানসোলের কুলটি থানার সীতারামপুর - এথোড়া রোডের রাস্তার উপর থেকে গলায় গভীর চোট লাগা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাস্থল থেকে যুবকের মোটরবাইক উদ্ধার করে পুলিস। যুবকের গলায় গুরুতর আঘাত, তবে দুর্ঘটনা কি খুন তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিস। মৃত যুবকের নাম দেব সিং। জামুরিয়ার নিঘার বাসিন্দা। খবর ১৯ নম্বরের জাতীয় সড়কের পাশেই এক জমি ব্যবসায়ীর অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিসের অনুমান। ময়নাতদন্তের পর জানা যাবে আসল ঘটনা কি। পুলিস তদন্ত করে দেখছে।
5 June 2025, 08:30 AM
South 24 Prgs: দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ পোকপাড়ি জমাদার পাড়া শেখ রাজ নামে এক ব্যক্তি। দুপুর থেকেই নিখোঁজ ছিল। রাত্রি ১০টা নাগাদ খোঁজাখুঁজির পর তার মৃতদেহটি একটি ড্রেনের মধ্যে থেকে পাওয়া যায়। তবে কীভাবে মারা গেছে তা এখনো স্পষ্ট নয় কিন্তু তার মৃগী রোগও ছিল। ২৫ বছর বয়স কোন কাজ করত না ঘুরে বেড়াতে। তবে সাধারণ পুলিসের অনুমান মৃগী রোগের কারণে ড্রেনে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে এমনটাই সন্দেহ করা হচ্ছে। যেহেতু তার কোন শত্রু নেই। তাকে ডেন থেকে উদ্ধার করে বজবজ হসপিটালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
5 June 2025, 08:30 AM
Rail News: তৎকাল টিকিটে আধার যাচাই বাধ্যতামূলক করার পথে রেল, কালোবাজারি রুখতেই কড়া পদক্ষেপ। তৎকাল বুকিংয়ের সময় কালোবাজারি ও বট ব্যবহারের প্রবণতা রুখতেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, খুব শিগগিরই তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আধার যাচাই বাধ্যতামূলক করা হবে। রেলমন্ত্রক সূত্রে খবর, ২৪মে থেকে ২ জুন পর্যন্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তৎকাল এসি টিকিটের ৬০ শতাংশের বেশি বুকিং প্রথম ১০ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। নন-এসি শ্রেণিতেও একই চিত্র—প্রায় ৮৪ শতাংশ টিকিট প্রথম ঘণ্টার মধ্যেই বুক। বট এবং স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে এই টিকিটগুলো অল্প সময়ে কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই রেল ২.৪ কোটির বেশি সন্দেহভাজন অ্যাকাউন্ট বন্ধ করেছে, এবং প্রায় ২০ লাখ অ্যাকাউন্ট তদন্তাধীন। অথচ ১৩ কোটির বেশি ব্যবহারকারীর মধ্যে মাত্র ১.২ কোটির আধার যাচাই সম্পন্ন হয়েছে। এই পরিস্থিতিতে, এবার শুধুমাত্র আধার-ভেরিফায়েড ব্যবহারকারীরাই তৎকাল টিকিট কাটতে পারবেন বলে জানিয়েছে রেল। অনুমোদিত এজেন্টদের প্রথম ১০ মিনিটে টিকিট কাটার অনুমতি দেওয়া হবে না। ভবিষ্যতে কাউন্টার থেকেও আধার যাচাই বাধ্যতামূলক করা হতে পারে।
5 June 2025, 08:30 AM
India Vs West Indies Test 2025: ইডেন থেকে সরছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ। ম্যাচটি অক্টোবরের ১০ থেকে ১৪ তারিখ ইডেনে হওয়ার কথা ছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা যাচ্ছে, সেই ম্যাচ পাচ্ছে দিল্লি। বদলে ১৪ থেকে ১৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটি দিল্লির পরিবর্তে ইডেনে আসবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে ম্যাচ সরবে কলকাতায়। চলতি বছরের নভেম্বরে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। দু’টি টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা।
