Live Now

Breaking News LIVE Update: প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে

Breaking News LIVE Update: প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর
13 June 2025 12:15 AM (IST)

বলিউডে দুঃসংবাদ। ৫৩ বছর বয়সেই প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। পোলো খেলার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে খবর।

12 June 2025 03:45 PM (IST)

Ahmedabad Plane Crash: বিমান দুর্ঘটনার জের। কলকাতা থেকে আমদাবাদগামী সমস্ত...

Ahmedabad Plane Crash: বিমান দুর্ঘটনার জের। কলকাতা থেকে আমদাবাদগামী সমস্ত বিমান বাতিল

12 June 2025 02:30 PM (IST)

Ahmedabad Aircrash: দুপুর ১টা ১৭ মিনিটে ওড়ার পরই বিমানটি ভেঙে পড়ে।...

Ahmedabad Aircrash:  দুপুর ১টা ১৭ মিনিটে ওড়ার পরই বিমানটি ভেঙে পড়ে। ৮২৫ ফুট উপর থেকে বিমানটি আছড়ে পড়ে। 

12 June 2025 02:30 PM (IST)

Ahmedabad Aircrash: আমদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার...

Ahmedabad Aircrash: আমদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে ছিলেন ২৩০ যাত্রী ও ১২ ক্রু মেম্বার। ঘটনাস্থল কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। কতঝন নিহত তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। নামানো হচ্ছে এনএসজিকেও। 

12 June 2025 11:00 AM (IST)

Bangaon Dumdum Train: সেক্টর ফাইভগামী অফিসযাত্রীদের জন্য সুখবর, ...

Bangaon Dumdum Train: সেক্টর ফাইভগামী অফিসযাত্রীদের জন্য সুখবর, বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টের মধ্যে পাঁচটি নতুন ট্রেন চালু করা হল। নতুন ট্রেন চালু করার কথা ঘোষণা করেছে পূর্ব রেল। আজ থেকেই এই লোকাল ট্রেনগুলি চলবে। মুম্বইয়ের লোকাল ট্রেনে দুর্ঘটনার পরই সতর্ক পূর্ব রেল।

12 June 2025 11:00 AM (IST)

Suvendu Adhikari: আজ ১ জন বিধায়ককে সঙ্গে নিয়ে মহেশতলায় যেতে চান শুভেন্দু...

Suvendu Adhikari: আজ ১ জন বিধায়ককে সঙ্গে নিয়ে মহেশতলায় যেতে চান শুভেন্দু অধিকারী। ডিজি ও ডায়মন্ড হারবারের এসপিকে চিঠি দিয়েছেন তিনি। তিনি সেখানে উল্লেখ করেছেন, আশা করি প্রশাসন বাধা দেবে না।

12 June 2025 08:45 AM (IST)

Basanti: ব্রিজ তৈরির এক মাসের মধ্যে ভেঙে পড়ল বাসন্তীতে ছোট্ট একটি ব্রিজ।...

Basanti: ব্রিজ তৈরির এক মাসের মধ্যে ভেঙে পড়ল বাসন্তীতে ছোট্ট একটি ব্রিজ। তৃণমূলের বিধায়ক শ্যামল মন্ডলে দাবি কয়েক দিনে  বৃষ্টির জন্য খালের জল উচ্চতা বেড়ে যাওয়ায় ব্রিজটি ভেঙে যায়। বিজেপির দাবি তৃণমূলের ৬০ শতাংশ কাটমানি খাওয়ার জন্য সঠিকভাবে ব্রিজ বানানো  হয়নি। তার জন্য ভেঙে গেছে। এলাকা ছড়িয়েছে এই নিয়ে  চাঞ্চল্য।

বাসন্তি ব্লকের আমঝাড়া অঞ্চলের ধুরি গ্রামের খালের উপর একটা ছোট ব্রিজ ভেঙে পড়লো। যা বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা ছিল বলে জানা যায়।
একমাস আগে বানানো হয়েছিল এই ব্রিজটি।, তার আগে  প্রথম ঢালাই করার পর ভেঙে পরে গিয়েছিল, তারপর আবার বানানো হয়, আবার বানানোর এক মাসের মাথায় আবার ভেঙে পড়লো,ব্রিজ টি।
এলাকার বিধায়ক শ্যামল মন্ডল জানান এ কদিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে খালের জলের উচ্চতা বেড়ে গেছে। যার ফলে বৃষ্টি ভেঙে গেছে আবার নতুন করে করা হবে বিরোধীরা যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।

পাল্টা বিজেপির তরফ থেকে  ওই এলাকার বিজেপি নেতা বিকাশ সরদার জানান তৃণমূল সব কাজে ৬০ শতাংশ করে কার্ড মানি খাচ্ছে বলে অভিযোগ করেন ।  সে ক্ষেত্রেও  ব্রিজ সঠিকভাবে কি করে বানানো সম্ভব। যারা বানাচ্ছে ঐভাবেই বানিয়ে দিচ্ছে। বিপদে ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করবে কিন্তু তার আগেই ভেঙে পড়ছে। এই নিয়ে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

12 June 2025 08:30 AM (IST)

Canning: জীবন্ত চন্দ্রবোড়া সাপ নিয়ে হাসপাতালে বধু। কামড় দিয়েছিল সাপ। সেই...

Canning: জীবন্ত চন্দ্রবোড়া সাপ নিয়ে হাসপাতালে বধু। কামড় দিয়েছিল সাপ। সেই সাপকে জীবন্ত অবস্থায় ধরে চিকিৎসার জন্য হাসপাতালে হাজীর হলেন বধু। আর এমন ঘটনায় সাপ দেখতে হাসপাতালে উপচে পড়ে ভীড়। বর্তমানে ওই বধু ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে বারুইপুর থানার অন্তর্গত রাঙাবেলেঘাটা গ্রামের বধু কৃষ্ণা নস্কর। বধু নিজের পেয়ারা বাগানে কাজ করছিলেন। সেই সময় তাঁর ডান হাতে একটি চন্দ্রবোড়া সাপ কামড় দেয়। কোন রকমে সাপটি ভয় না করে  ধরে ফেলেন। পরিবারের লোকজনদের কে ঘটনার কথা জানায়।চিকিৎসার জন্য তড়িঘড়ি বারুইপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই বধুর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। জীবন্ত সাপ নিয়ে ওই বধু ক্যানিং মহকুমা হাসপাতালে এলে হইচই পড়ে যায়। সাপ দেখার জন্য সাধারণ মানুষ ভীড় জমায়।তড়িঘড়ি ওই বধুর চিকিৎসা শুরু করেন ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় ও ডাঃ মধুরীমা মন্ডল।

12 June 2025 08:30 AM (IST)

West Midnapur: রাতের অন্ধকারে বোনের বিছানায় শুয়ে পড়েছিল দাদা। হঠাৎ বোনের...

West Midnapur: রাতের অন্ধকারে বোনের বিছানায় শুয়ে পড়েছিল দাদা। হঠাৎ বোনের চিৎকারে ছুটে আসে বাড়ির সদস্যেরা। শ্লীলতাহানির অভিযোগে মারধর করা হয় যুবককে,রাতের বেলা প্রাণ হাতে পালিয়ে যায় যুবক।বুধবার বাড়িতে আসতেই ফের শুরু হয় বচসা,এলাকাবাসীর পিটুনিতে মৃত্যু হল অভিযুক্ত যুবকের।ইতিমধ্যে এই ঘটনায় পুলিস ৮ জনকে গ্রেফতার করেছে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি  ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁইপাট বাকিবাজার এলাকায়।পুলিস সূত্রে খবর,মৃতের নাম সুরজিৎ জানা(২৬)।মঙ্গলবার রাতে কাকুর মেয়ের (বোন) বিছানায় শুয়ে পড়েছিল দাদা সুরজিৎ। এমনিতেই পাড়া-প্রতিবেশীর কাছে সুরজিৎ মোটেই ভালো ছেলে ছিল না।তার নামে আগেও একাধিক বার এইধরনের অভিযোগ উঠেছে।মঙ্গলবার রাতে পালিয়ে বাঁচলেও বুধবার সুরজিৎ বাড়ি ফিরতেই রাতের ঘটনা নিয়ে চেপে ধরে নাবালিকার পরিবার প্রতিবেশীরা।সে সাফাই দেয় কালকে রাতের ঘটনায় বোনের বিছানায় শোয়া নিয়ে।নাবালিকার পরিবারের দাবি,রাতের ঘটনায় সুরজিৎ এর মধ্যে কোনো অনুসুচনা ছিলনা বা দোষ কবুল না করে উল্টে পরিবারকেই দেখে নেওয়ার হুমকি দেয়। নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে ক্ষীপ্ত হয়ে উঠে পরিবার প্রতিবেশী থেকে এলাকাবাসী।এলাকাবাসীর সাথে জড়িয়ে পড়ে তুমুল বচসায়,সুরজিৎকে এলাকার বেশ কয়েকজন মারধর করায় রাস্তাতেই লুটিয়ে পড়ে সুরজিৎ,পরে সুরজিৎকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিস। এই ঘটনায় দাসপুর পুলিস মোট ৮ জনকে গ্রেফতার করেছে বলে জানাগেছে।

12 June 2025 08:30 AM (IST)

Murshidabad: গত রাতে অন্ধকারে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে...

Murshidabad: গত রাতে অন্ধকারে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। সূত্রের খবর, লেবুগাড়ার মাঠে বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত ব্যক্তির নাম চাদু শেখ বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিস। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে এখনো স্পষ্ট নয় ঠিক কী উদ্দেশ্যে বোমা তৈরি করছিল ওই যুবক।  নিরাপত্তার স্বার্থে লেবুগাড়া ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিস বাহিনী। চলছে টহলদারি। ঘটনার তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিস। কে বা কারা এর সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিস। স্থানীয় বাসিন্দাদের অনেকে এই ঘটনার নিন্দা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

12 June 2025 08:30 AM (IST)

Bankra: চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা বাঁকড়ার একটি বেসরকারি...

Bankra: চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা বাঁকড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। স্থানীয় বাসিন্দাদের ভাঙচুর ওই নার্সিংহোমে। ঘটনাস্থলে বাঁকড়া ফাঁড়ির পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সূত্রপাত বুধবার রাত  দশটা নাগাদ। বাঁকড়া মুন্সীডাঙ্গা শেখ পাড়ার বাসিন্দা টিনা বেগম (৩২) কে পেটের অসহ্য যন্ত্রণা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি করেন বাড়ির লোকেরা। তার শশুরবাড়ি হুগলির ডানকুনিতে। টিনার বাড়ির লোকের অভিযোগ যখন তাকে ওখানে নিয়ে আসা হয় তখন তাকে চিকিৎসক যন্ত্রণা বন্ধের একটি ইঞ্জেকশন দেয়। তারপর রোগীর অবস্থার দ্রুত অবনতি হয়। রাত পৌনে বারোটা নাগাদ মারা যায় ওই মহিলা। মৃত্যুর খবর চাউর হতে এলাকার বাসিন্দারা ভিড় জমায় ওই নার্সিংহোমে। তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ। টেবিল, চেয়ার, আসবাবপত্র, সিসিটিভির এবং চিকিৎসার যন্ত্রপাতি কোন কিছুই বাদ যায়নি বাসিন্দাদের ক্ষোভের আঁচ থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিস এবং রাফ। পুলিস কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার বাসিন্দাদের অভিযোগ এর আগেও ওই নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে অনেকের মৃত্যু হয়। ভাঙচুরের সময় চিকিৎসক এবং অন্যান্য কর্মীরা পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার তদন্ত করছে পুলিস।

Add Zee News as a Preferred Source

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

Read More