LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে

Bankura: প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণ করে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা যুবকের, হাতেনাতে ধরে যুবককে মারধর, হাসপাতাপে মৃত্যু অভিযুক্ত যুবকের।
Digha Hilsa: বঙ্গবাসীদের কাছে সুখবর। দীঘায় উঠল প্রথম ইলিশ। দীঘা মোহনায় আজ প্রায় ১৫ টন ইলিশের আমদানি হয়েছে। খুব শীঘ্রই সামুদ্রিক রূপলি শস্য এই ইলিশ পৌঁছে যাবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে।
Midnapur: শুভেন্দুর দুর্গে বিজেপির আস্ত পঞ্চায়েত হাতছাড়া, পূর্ব মেদিনীপুরের হৈপুর গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক পালাবদলের ফলে ঢাক ঢোল পিটিয়ে খুশির জোয়ার স্থানীয় তৃণমূল কর্মীদের। মিথ্যে মামলা ভয় দেখিয়ে অনৈতিক কাজ করল তৃণমূল। ২৬ এর বিধানসভায় এর জবাব পাবে। দাবি বিজেপির।
Purulia: একদিনের টানা বৃষ্টিতেই জলমগ্ন পুরুলিয়া শহরের বেশ কয়েকটি এলাকা । পুরুলিয়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের শরৎ সেন কম্পাউন্ড এলাকায় রাস্তার উপর হাঁটুজল দাঁড়িয়ে বিপত্তি। রাস্তা দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে পড়ায় চরম ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা । গাড়িখানা এলাকাতেও রাস্তার উপর জল দাঁড়িয়ে পড়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, গতকাল থেকে পুরুলিয়া জেলা জুড়ে বৃষ্টিপাত শুরু হয় । আজও একটানা চলতে থাকে বৃষ্টিপাত । এর জেরে পুরুলিয়া শহরের কয়েকটি এলাকায় জল দাঁড়িয়ে পড়ে ।
Jalpaiguri: কৃষি জমিতে রহস্যজনকভাবে মৃত ঘুঘু পাখিরা, আতঙ্ক মেটেলির কায়েতপাড়ায়। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া এলাকার কায়েতপাড়া সংলগ্ন কৃষিজমিতে এক ঝাঁক ঘুঘু পাখিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যাওয়ায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ। এদিন চালসার পরিবেশপ্রেমী ও বন দপ্তরের কর্মীরা ওই জমি থেকে প্রায় ৩০টি ঘুঘু পাখির মৃতদেহ উদ্ধার করেন। স্থানীয় পরিবেশ কর্মী সুমন দে জানান, জমিতে সম্প্রতি ধান বোনা হয়েছে এবং সম্ভবত ওই জমিতে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়েছিল। পাখিগুলি জমিতে খাবারের সন্ধানে নেমে বিষক্রিয়ায় মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। সুমন দে বলেন, "এই মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। আজ পাখি মরছে, কাল বন্যপ্রাণী বা মানুষও ক্ষতির মুখে পড়তে পারে। জমিতে যেসব ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ হচ্ছে তা বন্ধ হওয়া জরুরি।" ঘটনার খবর পেয়ে বন দপ্তর এলাকা পরিদর্শনে আসে ও বিষক্রিয়া সংক্রান্ত নমুনা সংগ্রহ করে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।
Chuchura: অভিভাবক কে, তা নিয়ে বিভ্রান্তির জেরে হাসপাতাল থেকে একরত্তি শিশুর ঠাঁই হয়েছিল হোমে। ৪২ দিনের টানাপোড়েন শেষে পিতামাতার কাছে ফিরল শিশু। গত ৫ মে হঠাৎ অসুস্থ হওয়ায় আড়াই বছরের শিশু ঈশা জেনাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করেছিলেন তার পিতামাতা। চক বাঁশবেড়িয়া মন্দিরতলার বাসিন্দা দম্পতি অশোক ও অনুপমা জেনার ছোটো মেয়ে ঈশা।অশোক বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলের শ্রমিক। মেয়েকে ভর্তি করে মা অনুপমা উড়িশা চলে যান তার মায়ের অসুস্থতার খবর পেয়ে। এদিকে দুদিন চিকিৎসার পর সুস্থ হলে ঈশাকে ছুটি দিয়ে দেয় হাসপাতাল। মা বাবা অনুপস্থিত থাকায় হাসপাতাল থেকে শিশুকে আনতে গিয়েছিলেন তার জ্যাঠা বটকৃষ্ণ। ভর্তির সময় অভিভাবকের এক নাম ছুটি করিয়ে নিয়ে যেতে এসেছেন অন্যজন! লিগাল গার্জেন কে তা নিয়ে বিভ্রান্তি হওয়ায় হাসপাতাল চাইল্ড লাইনকে জানায় বিষয়টি।চাইল্ড লাইন দ্রুত পদক্ষেপ নেয়।শিশুটিকে নিয়ে গিয়ে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে দেয়।কমিটি তাকে নবগ্রাম হোমে রাখে। এরপর কেটে গেছে ৪২ দিন।শিশুটির অভিভাবক উড়িষ্যা থেকে ফিরে এসে মেয়েকে ফিরে পাবার জন্য আবেদন নিবেদন করতে থাকেন।কোনো ভাবেই কিছু হয়না।
Namkhana: নিম্নচাপের জেরে উত্তাল হবে গভীর সমুদ্র। গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরতে নিষেধ করতে প্রশাসনের পক্ষ থেকে নামখানা ফ্রেজারগঞ্জ এলাকায় মাইকিং চলছে। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচর হওয়ার কারণে কোন মৎস্যজীবীরা মৎস্য শিকার করতে যেন গভীর সমুদ্রে না যায় তার জন্য জলপথে ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার পক্ষ থেকে মাইকিং প্রচার করলো। নামখানা বকখালি ডায়মন্ড হারবার সহ উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের কে সতর্ক করতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে অনেকে ফিরে আসছে সমুদ্রে এখন উত্তাল হয়ে উঠেছে তার সঙ্গে ঘন নিম্ন চাপ এর ফলে কোন ভাবে মৎস্যজীবীদের ক্ষতি না হয় সেই কারণে সতর্কতার সাথে সাথে মৎস্যজীবীদের গরুর সমুদ্রে পাড়ি দিতে না করা হচ্ছে এমনই ছবি দেখা গেল নামখানা ফেরার গঞ্জ এলাকায়।
Asim Munir: আমেরিকার প্রেসিডেন্ট আসিম মুনিরের সঙ্গে আজ সাক্ষাত ডেনাল্ড ট্রাম্পের। পাশাপাশি মার্কিন স্বরাষ্ট্র সচিব মার্ক রিবেইরোর সঙ্গে বৈঠকে বসবেন মুনির।
South 24 Prgs: ঘুটিয়ারি শরিফে কিশোরীর মৃত্যুকে ঘিরে উত্তাল জনতা, ন্যায় বিচারের দাবিতে রাস্তায় গ্রামবাসী। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল নবম শ্রেণির এক ছাত্রীর। এরপরই উত্তাল হয়ে উঠল ঘুটিয়ারি শরিফের বেতবেড়িয়া এলাকা। নিজের বাড়ির বিছানা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বছর চোদ্দোর ওই ছাত্রীর দেহ। দেহে ছিল একাধিক আঁচড়ের দাগ ও গলায় কালসিটে ছাপ। পুলিসের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। তারা কি ধর্ষণ করা হয়েছে কিনা? ময়নাতন্ত্রের রিপোর্টের তা যানা যাবে। জানা গিয়েছে, স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রীটি তার দাদার সঙ্গে থাকত। প্রায় দু’বছর আগে পিতৃহীন হয় সে। সম্প্রতি, ছাত্রীটির মা প্রতিবেশী এক ব্যক্তিকে বিয়ে করে আলাদা থাকতে শুরু করেন। ঘটনার দিন, সোমবার রাতে দাদা নাইট ডিউটিতে চলে যাওয়ার পর মঙ্গলবার দুপুরে মা তার মেয়ের সঙ্গে দেখা করতে এলে এই দেহ দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তে পাঠায়। মৃতদেহের পাশে পড়ে ছিল একটি গামছা, আর বিছানাতেই ছিল নিথর দেহটি। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ছাত্রীটির মা ও সৎ বাবাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। পরে অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন কিশোরীর মা।
এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা শোককে রোষে পরিণত করে। বেতবেড়িয়া শিব মন্দির থেকে নেতাজি মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘ প্রতিবাদ মিছিল করেন তাঁরা।
Iran Israel War:ধৈর্য ফুরিয়ে আসছে। ট্রাম্পের প্রচ্ছন্ন হুমকি ইরান কে। আয়াতুল্লা খামেইনি কোথায় লুকিয়ে আছে জানি। এক্ষুনি কিছু করছি না। তবে খামেইনি খুব সহজ টার্গেট আমাদের। এখনও বলছি, নিরীহ নাগরিকদের ওপর এবং মার্কিন সেনার ওপর মিসাইল হানা বন্ধ করুক ইরান।
Pakistan: আমেরিকায় পাক সেনাপ্রধান আসিম মুনিরকে ঘিরে বিক্ষোভ। বর্তমানে তিনি রয়েছেন আমেরিকায়। তার হোটেলের সামনে জড়ো হন পাক নাগরিকরা। এরপর তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পাকিস্তানের গণতন্ত্র নষ্টের জন্য তারা মুনিরকেই দায়ি করেন।
Siliguri: শহরে ফের মাফিয়া রাজ , আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেধড়ক মারধোরের অভিযোগ। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন বাড়িভাষা এলাকায় এক পরিবারের ওপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মঙ্গলবার এলাকার একটি দোকানের সামনে ইকমার্স সংস্থার ডেলিভারি বয়ের সাথে এক যুবকের ব্যাপক বচসা বাঁধে। দোকানদার তার দোকানের সামনে থেকে বচসা এড়াতে ডেলিভারি বয় ও সেই ক্রেতা যুবককে তার দোকানের সামনে থেকে সরে যেতে বলে। এই নিয়েই শুরু হয় তুমুল বিবাদ।
ক্রেতা সেই যুবক চড়াও হয় সেই দোকানীর উপর। ঘটনা শুধু এখানেই থেমে থাকে না। যুবক ফোন করে প্রায় ১৫ থেকে ২০ জন ছেলে এলাকায় ডেকে নিয়ে এসে ব্যাপক ভাঙচুর চালায় । দোকানী সহ দোকানীর পরিবারের উপর হামলা চালায় সেই যুবকরা। এমনকি, বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয় বলেও দাবি করেছেন আক্রান্তরা। ঘটনায় ছয় জন আক্রান্ত।
Dhoolagarh: ধুলাগড় ট্রাক টার্মিনাসে খুন ট্রাক চালক। নাম রাগুল কুন্দন। তামিলনাড়ুর বাসিন্দা। ট্রাক নিয়ে এসেছিল ধুলাগড় টার্মিনালে। অন্য চালকদের সাথে বচসা হয়। তখনই তার গলায় ছুরি চালিয়ে দেওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে সাকরাইল থানার পুলিস। অভিযুক্ত অন্য চালক পলাতক। তার সন্ধানে তল্লাশী চালাচ্ছে পুলিস। সাকরাইল থানার পাশাপাশি তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)