Breaking News LIVE Update: দিল্লি থেকে লেহগামী ইন্ডিগো ফ্লাইট 6E 2006-এর ইমার্জেন্সি ল্যান্ডিং!

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে

| Last Updated: Thursday, June 19, 2025 - 12:27
Breaking News LIVE Update: দিল্লি থেকে লেহগামী ইন্ডিগো ফ্লাইট 6E 2006-এর ইমার্জেন্সি ল্যান্ডিং!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

19 June 2025, 12:30 PM

Siliguri: ময়নাগুড়ির পর এবার শিলিগুড়িতে এটিএম লুট! খোয়া গেল সাড়ে দশ লক্ষ টাকা। গতকাল গভীর রাতে শিলিগুড়ি চম্পাশরী মোড় সংলগ্ন জ্যোতি নগর এলাকায় অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম লুট করে চম্পাট দিলো দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে এটিএম থেকে প্রায় সাড়ে দশ লক্ষ টাকা খোয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে রাত দুটো থেকে তিনটের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি সাদা গাড়িতে মুখ ঢেকে চার থেকে পাঁচজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, তার বাড়ির বিপরীতেই অবস্থিত এই এসবিআই এটিএমটিতে দুষ্কৃতীরা ঢোকে। তাঁর মেয়ে ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ১০০ নম্বরে ফোন করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। এরপর তিনি তার বাবাকে বিষয়টি জানান।

19 June 2025, 12:30 PM

Kalimpng: বৃষ্টিতে বিপর্যস্ত কালিম্পং ও সিকিম যাবার জাতীয় সড়ক ১০ , পাহাড় থেকে নেমে আসছে পাথর , ও বোল্ডারের চাই। বুধবার রাত থেকে ব্যাপক বৃষ্টিপাত হয় পাহাড় সহ সমতলে। যার জেরে কালিম্পং ও সিকিম যাওয়ার লাইফ লাইন জাতীয় সড়ক ১০ একাধিক জায়গায় ক্ষতিগ্রস্থ। যার জেরে যান চলাচলে আবার খানিকটা হ্রাস টানা হয়েছে। বিশেষ করে ভারী যান বাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে, পাহাড় থেকে নীচে নেমে আসছে পাথর ও বোল্ডারের চাই। কাজেই সমগ্র পরিস্থিতির কথা মাথায় রেখেই পুলিশি সহযোগীতায় যান চলাচলে অনুমতি দেওয়া হচ্ছে। 

19 June 2025, 12:30 PM

West Midnapur: টানা বৃষ্টিতে বিপর্যস্ত চন্দ্রকোনার পাশাপাশি গড়বেতাও। গড়বেতা ১ এবং ২ নম্বর ব্লকের শিলাবতী নদীর পাড়ে মোট ১৫টি অঞ্চল ক্ষতিগ্রস্থ হয়েছে। যার মধ্যে গড়বেতা ১ ব্লকে ১১ টা অঞ্চল এবং ২ ব্লকে ৪টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। মাইতা এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা। গরবেতা থেকে হুমগড় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারি আটটি নৌকা জলের তোড়ে ভাসিয়ে নিয়ে চলে গিয়েছে।জোগাড়ডাঙা সহ কুড়িটি গ্রামের মানুষ শহরের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।সকাল থেকেই প্রশাসনের সঙ্গে গ্রামবাসীদের পাশে এসে দাঁড়িয়েছেন গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা। চন্দ্রকোনা ও গড়বেতার পরিস্থিতি নিয়ে এলাকার বিডিও দের কে নিয়ে বৈঠক করছেন জেলাশাসক।

19 June 2025, 09:15 AM

Jalpaiguri: অগ্নিকাণ্ডে বড় ক্ষতি থেকে বৃষ্টি বাঁচিয়ে দিল জলপাইগুড়ি জেলা ধুপগুড়ি ব্লকের গোটা খট্টিমারি বাজারকে।জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের একমাত্র জনবহুল সাপ্তাহিক বাজার খট্টিমারি। ভয়াবহ অগ্নিকাণ্ডে  পুড়ে ছাই একটি দোকান । বুধবার রাতভর মুষলধারে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মাঝেই খট্টিমারি বাজারে রাত আনুমানিক দুইটা তিরিশ নাগাদ ভাগ্য রায়ের মোবাইল দোকানে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা দেখতে পান বাজারে বসবাস করা এক স্থানীয় বাসিন্দা। এরপরই প্রতিবেশীদের ঢেকে নিজেরা মিলেই শুরু হয় বৃষ্টিতে জমে থাকা জল দিয়ে আগুন নেভানো চেষ্টা। প্রবল বৃষ্টির মাঝেও আগুনের লেলিহান শিখা এতটাই ভয়ংকর রূপ নেয় যে প্রত্যেকেই আতঙ্কে আঁতকে ওঠে। ধুপগুড়ি দমকল ও ধুপগুড়ি থানায় খবর দেওয়া হলে তড়িঘড়ি ডাউকিমারি আউটপোস্টের পুলিশ, গ্রামীণ পুলিশ ও ধুপগুড়ি দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

19 June 2025, 08:45 AM

Iran Israel War: ইরান ইসরায়েলে যুদ্ধে বাড়ল জ্বালানি তেলের দাম। আরও দাম বাড়ার আশঙ্কা। বিশ্ব বাজারে ব্যারেল পিছু অপরিশোধিত তেলের দাম এপ্রিল মে মাসে ৫৯ মার্কিন ডলারে নেমে গেছিল। গতকাল সেই দাম বাড়তে বাড়তে পৌঁছে গেছে ৭৭ ডলারে। যুদ্ধ আরো তীব্রতর হলে ইরান হরমুজ প্রণালী ব্যবহারে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করতে পারে। যদি তাইই হয় তাহলে তেলের মূল্যবৃদ্ধির আর কোনো সীমা থাকবে না বলে আশঙ্কা করছে বিশ্বের অর্থনৈতিক মহল। কারণ ওমান এবং ইরানের মধ্যে থাকা ভূমধ্যসাগরের এই প্রণালী বা সমুদ্রখাদ দিয়ে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি তেল আমদানি রফতানি হয়। পারস্য উপসাগর অর্থাৎ ইরানের জলসীমার মধ্যে থাকা এই প্রণালী সিল হলে ঘুরপথে তেলের জাহাজ যাতায়াত করবে গোটা মধ্যপ্রাচ্য এবং পশ্চিম ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে। যার অবধারিত পরিণতি জ্বালানির দাম বৃদ্ধি। ভারতে এর তাৎক্ষণিক প্রভাব পড়ার আশঙ্কা কম। কারণ আপাতত পর্যাপ্ত তৈল ভান্ডার মজুদ আছে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলির রিফাইনারিতে। কিন্তু যুদ্ধ চলতে থাকলে তেলের দামে সুদূরপ্রসারী প্রভাব পড়বে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ গুলোতে। মনে করছেন অর্থিনীতিকরা।

19 June 2025, 08:45 AM

Iran Israel War: ইরানে বসবাসকারী ভারতীয় পড়ুয়ারা দেশে ফিরতে শুরু করলেন। ভারত সরকার অপারেশন সিন্ধুর মাধ্যমে ইতিমধ্যেই দেশে ফিরিয়ে এনেছে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে। প্রথমে ইরান থেকে তাদের আর্মেনিয়া স্থানান্তর করা হয়। এরপর সেখান থেকে আকাশ পথে দিল্লি ফিরিয়ে আনা হয়। এই ১১০ জনের মধ্যে ৯০ জন জম্মু কাশ্মীরের পড়ুয়া।

 

19 June 2025, 08:45 AM

South 24 Prgs: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের  ২ বছর ৪ মাসের ছেলেকে খুনের অভিযোগে অভিযুক্ত মা 'কে গ্রেপ্তার করল শাসন থানার পুলিস।মৃত শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মিতা হালদার(২৮)। ধৃতকে জেরা করে নিজের সন্তানকে খুনের সম্ভাব্য কারণ জানতে চাইছে শাসন থানার পুলিস। পুলিস সূত্রে জানা গেছে ধৃত মিতা হালদারের বাড়ি হুগলী জেলায়। কয়েক বছর আগে হুগলির ভদ্রেশ্বরে তাঁর বিয়ে হয়েছিল অভিজিৎ হালদারের সঙ্গে। তাদের একটি ছেলেও আছে। ছেলে অরিজিতের বয়স মাত্র ২ বছর ৪ মাস। ফেসবুকের মাধ্যমে মিতার সঙ্গে আলাপ হয়েছিল শাসনের এক যুবকের সঙ্গে। সেই আলাপ পরবর্তীতে প্রেমে পরিণত হয়।বিবাহবহির্ভূত প্রেমের টানেই মিতা ঘর ছেড়ে দুই সপ্তাহ আগে প্রেমিকের সঙ্গে চলে এসেছিল শাসনের তেহাটা গ্রামে।

19 June 2025, 08:45 AM

Kaliganj Bypoll: কালীগঞ্জ উপনির্বাচনে ভোট দিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ।

19 June 2025, 07:45 AM

Kaliganj Bypoll: কালীগঞ্জ উপনির্বাচনে লড়াই ত্রিমুখী। তৃণমূল, বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বাম-কংগ্রেস জোটও। প্রায় ২ হাজার রাজ্য পুলিস ও ১৪ কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হচ্ছে ভোটগ্রহণ। বুথের ভিতর তো বটেই, এবার প্রথম ভোট চলাকালীন বুথের বাইরেও থাকছে কমিশনের নজরদারি। সঙ্গে একশো শতাংশ ওয়েবকাস্টিং। 

মোট ভোটার- ২৫ লক্ষ ৪ হাজার ৪৭৮ জন
পুরুষ ভোটার- ১৩ লক্ষ ১ হাজার ৬০৩ জন
মহিলা ভোটার-১২ লক্ষ ৩ হাজার ২৭১ জন
রূপান্তরকামী ভোটার-৪ জন
মোট বুথ-৩০৯

একুশের বিধানসভা ভোটে কালীগঞ্জ কেন্দ্রটি ছিল তৃণমূলের দখলে। নির্বাচিত হয়েছিলেন নাসিরুদ্দিন আহমেদ। কিন্তু চলতি বছরে গোড়াতেই প্রয়াত হন তিনি। বার কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের বাজি তাঁর মেয়ে আলিফা আহমেদ। কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থী স্থানীয় পঞ্চায়েত সদস্য আশিষ ঘোষ। বামেদের সমর্থনে কংগ্রেস প্রার্থী হয়েছেন কাবিলউদ্দিন শেখ। 

19 June 2025, 07:45 AM

Kaliganj Bypoll: পলাশী মীরা বালিকা বিদ্যানিকেতন এই বুথেই ভোট দেবেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, সকাল থেকেই চলছে বৃষ্টি আর বৃষ্টি উপেক্ষা করেই ভোটকেন্দ্রে হাজির ভোটাররা,সকাল সকাল ভোট দিতে।

19 June 2025, 07:45 AM

Kaliganj Bypoll: সকাল সকাল দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই শুরু হল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সকাল থেকেই চলছে বৃষ্টিপাত। ভোটগ্রহণ হওয়া শুরু হতেই বড়চাঁদঘর উচ্চ বিদ্যালয়ের ৪৫ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ। ভোটদান করে তিনি বলেন, আবহাওয়া খুবই ভালো, কালীগঞ্জ কৃষিপ্রধান অঞ্চল তাই বৃষ্টি ভালো খবর। নিরাপত্তাও ভালো আছে। ভোট শান্তিপূর্ণ হবে।