LIVE Update: অস্ত্র দেখিয়ে বউকে হুমকি, ৯ এমএম পিস্তল-সহ গ্রেফতার স্বামী

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে

Last Updated: Thursday, May 1, 2025 - 14:20
LIVE Update: অস্ত্র দেখিয়ে বউকে হুমকি, ৯ এমএম পিস্তল-সহ গ্রেফতার স্বামী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

1 May 2025, 14:15 PM

West Midnapur: আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহবধূকে হুমকি। স্বামীর বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ গৃহবধূ। অভিযোগ পেয়েই নাইন এমএম পিস্তল সহ পুলিশের হাতে পাকড়াও গৃহবধূর স্বামী সহ তার এক বন্ধু। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বড়আকনা গ্রামের। বড়আকনা গ্রামের বাসিন্দা মঙ্গল ভূঁইয়্যা তার স্ত্রী বুল্টি ভূঁইয়্যাকে বিভিন্ন সময় মারধর বধূ নির্যাতন করে। এমনকি কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র দেখিয়েও গৃহবধূকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। গৃহবধূ চন্দ্রকোনা থানার পুলিসকে বিষয়টি জানায়,স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।পুলিস দ্রুত তদন্ত নেমে অভিযুক্ত স্বামী মঙ্গল ভূঁইয়া ও তার এক বন্ধুকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। চন্দ্রকোনা থানার পুলিস সূত্রে খবর, একটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে। ওই পিস্তল কোথা থেকে পেল কিভাবে আসল পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আজ পাঠানো হচ্ছে ঘাটাল মহকুমা আদালতে। স্থানীয় সূত্রে খবর,অভিযুক্তরা বিজেপি কর্মী হিসেবে পরিচিত। গৃহবধূকে বধূ নির্যাতনের তদন্তে নেমে স্বামীর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য চন্দ্রকোনায়।

 

1 May 2025, 12:00 PM

Chanditala: দীঘায় আমিষ খাওয়া বন্ধ নিয়ে খবর! সিপিআইএম এর মুখপত্র পুড়িয়ে প্রতিবাদ তৃণমূলের। চণ্ডীতলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা সিপিআইএম এর দৈনিক মুখপত্র পুড়িয়ে প্রতিবাদ জানাল। এলাকার উত্তর আদান গ্রামে
শীতলামাতা মন্দিরে মুখপত্র দেওয়া হয়। যিনি রোজ সেই পত্রিকা দিয়ে আসেন তাকে হুমকি দেওয়া হয়, নিষেধ করা হয় কাল থেকে আর না দিতে। এমনটাই অভিযোগ। তৃণমূলের অভিযোগ ওই মুখপত্রের মিথ্যাচারের ফলে এলাকার শান্তি নষ্ট হতে পারে। স্থানীয় তৃণমূল নেতা কৌশিক শীলের নেতৃত্বে চলে এই প্রতিবাদ। তিনি জানান,কাল থেকে পত্রিকা ওই মন্দিরে পড়লে সিপিআইএম নেতার বাড়ি ঘেরাও হবে। সিপিআইএম স্থানীয় নেতা রবীন মান্না বলেন, এর আগেও শহিদ বেদী ভাঙা থেকে অনেক হুমকি দেওয়া হয়েছে। মন্দিরে না হলে পাশে কোথায়ও দেওয়া হবে।

 

1 May 2025, 12:00 PM

Titagarh: নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে বড়বাজারে হোটেলের মধ্যেই দমবন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু টিটাগড়ের দুষ্মন্ত সোয়াইনের। শোকার্ত প্রতিবেশীরা চান কেন্দ্র বা রাজ্য সবাই তাদের পাশে থাক। এখনো মেলেনি কোন সরকারি সাহায্য। আজ তার মৃতদেহ ওড়িশার সামসেড় জেলায় নিজের পৈত্রিক বাড়িতে রওনা দিল। দীর্ঘ ২০ বছর ধরে টিটাগড়ের নতুন পল্লীতে বসবাস করতেন। কাল হল হোটেলের মধ্যে রিশেপসন পার্টি তে গিয়েই। আর দুসমন্ত ফিরবে না তা এখনো বুঝে উঠতে পারছেন না শোকার্ত প্রতিবেশীরা। সবাই চান কেন্দ্র বা রাজ্য সরকার যদি সোয়াইন পরিবারে পাশে দাঁড়ায় তাহলে পরিবারটা বেচে যাবে। কারণ এখনও কোন সরকারি সাহায্য না মেলায় হতাস পরিজন এবং প্রতিবেশীরা।

1 May 2025, 12:00 PM

Jhargram: গাড়ি এক কিন্তু নম্বর প্লেট অনেক। এই নাম্বার প্লেট বদল করে চলছে বালি পাচার। তাও আবার ঝাড়খন্ড থেকে। এরকম বালি বোঝাই নকল নাম্বার প্লেটের গাড়ি আটক করে ড্রাইভার কে গ্রেপ্তার করল বেলিয়াবেড়া থানার পুলিস। কাশ্মীর এর জঙ্গি নাশকতার পরই কড়াকড়ি করা হয়েছে রাজ্য সীমান্ত এলাকার চেকিং ও নজরদারি। তাতেই ধরা পড়ে, বালি তোলার ভুয়ো অনুমতি পত্র (সিও) নিয়ে বালি চুরি করে পাচারের সময় বুধবার রাত্রে বেলিয়াবেড়া থানার অন্তর্গত যুগডিহাতে গাড়ির চালকের সিও পরীক্ষা করার সময় তা ভুয়ো ধরা পড়ে। এর পরই ওই সিও তে দেওয়া ডাম্পার এর নাম্বার না মেলায় গাড়ির উপর ও সন্দেহ হয়। গাড়ির ডিটেল কাগজ চেক করলে ধরা পড়ে ডাম্পার এর না্বার প্লেটও জাল। এর পরেই গ্রেফতার করা হয় ঐ ড্রাইভারকে। অভিযুক্ত গাড়ি চালকের নাম এস.কে ইনজামুল। বাড়ি বীরভূম জেলার ঘুরিসা গ্রামে। তাকে জেরা করে জানা যায় ঝাড়খন্ড থেকে এভাবে বালি পাচারের কাজ চলে। এপার থেকেও বালি একই কায়দায় পাচার হয় কিনা সেটাও তদন্ত শুরু করেছে পুলিস। পাশাপাশি নাম্বার প্লেট বদল করে পড়শী রাজ্য থেকে আর কী কী পাচার হয় সেই বিষয়ও খোঁজ খবর শুরু করেছে জেলা পুলিস।

 

1 May 2025, 12:00 PM

Purulia: দীঘা জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাত প্রসঙ্গে পুরুলিয়ার জয়পুর বিধানসভার বিজেপি বিধায়ক নরহরি মাহাতো বলেন, এটা তাঁর নিজস্ব ব্যাপার । এক্ষেত্রে দলের কোনো বিষয় নয়।

1 May 2025, 12:00 PM

Purulia: "নদী তার বুকে ধরে বালি, স্রোতের গতিতে করে খেলা ।" এখন কংসাবতী নদী আর স্রোতের গতিতে খেলা করে না । কারণ শুকিয়ে কাঠ কংসাবতী নদী । নদীর বুক থেকে অবাধে উত্তোলন হচ্ছে বালি । মানুষের লোভের কারণে বলি হচ্ছে কংসাবতী নদী । খেলার মাঠে পরিণত হয়েছে কংসাবতী নদী । গ্রীষ্মের মরশুমে প্রতি বছরই শহর পুরুলিয়া তো বটেই জেলার বিভিন্ন প্রান্তের মানুষ জলকষ্টে ভোগে। জেলার একাংশ মানুষকে জল সংকটের থেকে রক্ষা করে এই কংসাবতী নদী । অথচ একদিকে গ্রীষ্মের দাবদাহ অন্যদিকে নদী থেকে প্রতিদিন নিয়মে, বেনিয়মে অবাধে উত্তোলনের ফলে চেহারা বদলেছে কংসাবতী নদীর । ধূ ধূ করছে নদীর বুক । পুরুলিয়ার একাংশের লাইফলাইন এই কংসাবতী। শহর পুরুলিয়া তো বটেই, জেলার একটা বড় অংশের পানীয় জলের একমাত্র ভরসা এই কংসাবতী নদী । নদীর বুকে বসানো পাম্প দিয়ে নদীগর্ভ থেকে জল তুলে পরিশ্রুত করে পুরুলিয়া শহরের ২৩ টি ওয়ার্ডেই জল সরবরাহ করা হয়। নদী পার্শ্ববতী গ্রামগুলোতেও সেই জল পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হয় ।

1 May 2025, 11:45 AM

Malbazar: আবার কিং কোবরা উদ্ধার মালবাজার মহকুমায়। একের পর এক কিং কোবরা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। এবার এক বস্তি থেকে উদ্ধার হয় এই বিশাল কিংকোবড়াটি। মালবাজার মহকুমার
চালসার নিউ খুনিয়া বস্তি থেকে উদ্ধার হল ১৬ ফুটের বিশালাকার কিং কোবরা।  এদিন খুনিয়া বস্তির একজনের বাড়ির স্টোর রুম থেকে উদ্ধার হয় সাপটি। বাড়ির লোকজন দেখতে পেয়ে সর্প প্রেমী দিবস রাইকে খবর দেয়। এরপর দিবস রাই এবং বন দপ্তরের উদ্যোগে সাপটিকে ধরে খাঁচাবন্দি করা হয়।  উদ্ধারের পর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বন দপ্তর জানিয়েছে। 

1 May 2025, 11:45 AM

Purbasthali: মৌলবীর পাশে বসে নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, চারজনকে লাঠি বাঁশ দিয়ে নৃসংস ভাবে মারধর। এমনটাই অভিযোগ উঠল কয়েক জনের বিরুদ্ধে। ঘটনাস্থলে পূর্বস্থলীর থানার পুলিস হাজির হয়, আহতদের রক্তার্ত অবস্থায় উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করাহয়,অভিযুক্তরা পলাতক।

1 May 2025, 10:45 AM

Barabazar: বড়বাজারে ঋতুরাজ হোটেলে গতকাল আগুন লাগার ঘটনায় পলাতক ছিলেন হোটেলের দুজন মালিক-সহ কর্মীরা। এই ঘটনায় একজন মালিক আকাশ চাওলা ও ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেপ্তার করল পুলিস। শুভেন্দু অধিকারিও ঘটনাস্থলে পৌঁছেছন এই মুহুর্তে।

1 May 2025, 09:15 AM

Asansol: গৃহবধূকে ইভটিজিং ও হেনস্থার প্রতিবাদে দুই গোষ্ঠীর লড়াই, বাইকে আগুন। থানায় বিক্ষোভ অগ্নিমিত্রার। খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ অন্যান্য নেতা কর্মীরা এসে প্রতিবাদ করেন। মধ্যরাত পর্যন্ত থানার সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান অগ্নিমিত্রা। পরে পুলিশি আশ্বাসে ওঠে বিক্ষোভ।।

1 May 2025, 09:15 AM

Basanti: পঞ্চম শ্রেণীর বারো বছর নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা। তদন্তে বাসন্তী থানার পুলিস। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ফুল মালঞ্চ ঝড়োপাড়া এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় বছর ১২ পঞ্চম শ্রেণীর এক নাবালিকার কে খাবারের প্রলোভন দেখিয়ে একটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে এলাকার এক ব্যক্তি ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ । বিষয়টি জানাজানি হয়ে গেলে নাবালিকার মা আহত নাবালিকাকে বাসন্তী হাসপাতালে, পরে ক্যানিং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। ঘটনার বিষয় নাবালিকার পরিবার বাসন্তী থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

1 May 2025, 08:30 AM

Basanti: বাসন্তীতে নিখোঁজ দুই ভাইয়ের খোঁজে এন ডি আর এফ টীম। গভীর  রাত পর্যন্ত  থাকেন বিধায়ক শ্যামল মণ্ডল ও ক্যানিং মহকুমা শাসক মিঠুন বিশ্বাস। বাসন্তী হোগল নদীতে ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি  জয়ন্ত সরদার ও বৃন্দাবন সরদারের।

1 May 2025, 08:30 AM

Saugata Roy: গুরুতর অসুস্থ হয়ে বেলঘরিয়ার এক বেসরকারি হসপিটালে ভর্তি হলেন দমদম সাংসদ সৌগত রায়। আরিয়াদহর কাছে এক মন্দির উদ্বোধন করতে গিয়েছিলেন সৌগত রায়। সেই সময় হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন তার অসুস্থতা দেখে সৌগত রয়ের সঙ্গে থাকা দেহরক্ষীরা তাকে এক জায়গায় বসিয়ে দেন। সেখানেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। সেখান থেকে তাকে নিয়ে আসা হয় কামারহাটির সরকারি হাসপাতালে। প্রথমে ডাক্তাররা তাকে চেকআপ করেন তারপরেই বলা হয় তার পেসমেকার বসাতে হবে।  খবর পেয়ে হসপিটালে ছুটে আসেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, বরানগর বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কামারহাটির পৌর প্রধান গোপাল সাহা এছাড়াও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এক বেসরকারি হাসপাতালে রাত নটায় তার অপারেশন হয় এবং পেসমেকার বসান হয়। প্রায় দেড় ঘন্টা পর তাকে অপারেশন থিয়েটার থেকে বার করা হয়। তার অবস্থা স্থিতিশীল।

 

 

1 May 2025, 08:30 AM

Baguiati:বাগুইআটি চিনারপার্ক এলাকায় একটি রেস্টুরেন্ট এ আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

1 May 2025, 08:30 AM

Burrabazar Hotel Fire:  ১) কলকাতা পুরসভার পুর কমিশনারের নেতৃত্বে হোটেলে অগ্নিকাণ্ডের জন্য তৈরি হয়েছে বিশেষ তদন্ত কমিটি। বিল্ডিং বিভাগের ডিজি, লাইসেন্স বিভাগের চিফ ম্যানেজার এবং রেভিনিউ বিভাগের চিফ ম্যানেজার ছাড়াও এই কমিটিতে আছেন রাজ্যের অগ্নি নির্বাপক দফতরের এক আধিকারিক এবং পুলিশের এক আধিকারিক।

২) হোটেলের আবাসিক, যারা ঘটনার সময় বাইরে থাকায় অক্ষত ছিলেন, তারা গতকাল বিকেলের পর থেকেই পুলিশের অনুমতি নিয়ে একে একে নিজেদের ঘরে ঢুকে জিনিসপত্র বের করে যার যার রাজ্যে ফিরেছেন।

৩) কলকাতা পুরসভার ট্রেড লাইসেন্স বিভাগের নথি অনুয়ায়ী ঋতুরাজ বলে কোনো রেসিডেনসিয়াল হোটেল নেই বলে সূত্রের খবর। ৬ নম্বর মদন মোহন লেনের এই ঠিকানায় বলরাম প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড নামের একটি গেস্ট হাউস এবং ঋতু আহার বলে একটি রেস্তোরার উল্লেখ আছে। ফলে এতো বড় কারচুপি কিভাবে সম্ভব হল সেটা তদন্ত করে দেখবে পুরসভার বিশেষ কমিটি। কমিটির আজ সকাল ১১ টায় স্পট ভিজিটের সম্ভবনা আছে। তবে এখনো পুরসভার তরফে এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

৪) ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১০, ১২৪, ১২৫, ২৮৭ এর ৩ বাই ৫ এবং ৩ বাই ৭ ধারায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জোড়াসাঁকো থানার সাব ইন্সপেক্টর মনোজ সরকারের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে এই ধারাগুলো প্রয়োগ করা হয়েছে।

৫) ১৩ টি মৃতদেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ধোঁয়ায় দমবন্ধ হয়ে শ্বাসকষ্টে মৃত্যুর কথা বলা হয়েছে। এছাড়াও থার্মাল বার্নিং এর কথা উল্লেখ করা হয়েছে। একজনের ওপর থেকে পড়ে ফ্যাটাল আঘাতে মৃত্যুর কথা বলা হয়েছে।

1 May 2025, 08:30 AM

Dilip Ghosh: বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন বিজেপি নেতা দিলীপ ঘোষের যাওয়াকে কেন্দ্র করে রাত্রে মেদিনীপুর শহরে সিপাইবাজার বিজেপির জেলা পার্টি অফিসে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। পরানো হয় দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা। বিক্ষোভকারী বিজেপি কর্মীরা পার্টি অফিসের গেটে লাগিয়ে দেয় তালা। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়। স্লোগান ওঠে দিলীপ ঘোষের কালো হাত ভেঙ্গে দেওয়ার, স্লোগান ওঠে দিলীপ ঘোষ দূর হটো, দিলীপ ঘোষ কে দল থেকে বহিষ্কার করারও দাবি উঠে। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি দিলীপ ঘোষ তৃণমূলের একটি দালাল। দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ায় সেটা প্রমাণিত হল। ২০২১ সাল থেকেই তলে তলে তৃণমূলের সাথে যোগ রয়েছে দিলীপ ঘোষের। টাকা নিয়ে নিজের পছন্দের মতন বিধানসভায় প্রার্থী দিয়েছিল ফলে সেই জেতা সিটগুলো আমাদেরকে হারতে হয়েছে। জেলা সভাপতি করা হয়েছে তার ইচ্ছা মতন, যারা হচ্ছে অযোগ্য, অপদার্থ। আমরা আজ থেকে এই দিলীপ ঘোষকে নেতা হিসেবে মানছি না।

এবিষয়ে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, পার্টি অফিসে কী ঘটনা ঘটেছে তা আমি জানি না। তবে দীঘায় দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়া নিয়ে বিকেল থেকে বহু কার্যকর্তার ফোন আমার কাছে এসেছে, বিশেষ করে গ্রাম থেকে। এটুকু বলতে পারি কার্যকর্তারা হতাশ। তারা জানিয়েছে যে তারা এটা আশা করেনি। বাদবাকি কে কোথায় যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে রাজ্য পার্টি তার স্ট্যান্ড পরিষ্কার করেছে। পূর্ব মেদিনীপুরে পার্টির অনুমোদিত একটাই প্রোগ্রাম হয়েছে বিরোধী দলনেতার। তাতে রাজ্য নেতাদের আমাদের অনেকেই উপস্থিত ছিলেন, স্বাভাবিকভাবেই পার্টি ওই প্রোগ্রামটাকেই মান্যতা দিয়েছে। তবে পার্টি অফিসে কি ঘটনা ঘটেছে তা খোঁজ নিয়ে জানতে হবে।