Breaking News LIVE Update: দমদম স্টেশনে বেলাইন ডাউন বনগাঁ লোকাল! হতাহতের খবর নেই...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে

Last Updated: Wednesday, May 14, 2025 - 12:47
Breaking News LIVE Update: দমদম স্টেশনে বেলাইন ডাউন বনগাঁ লোকাল! হতাহতের খবর নেই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

14 May 2025, 12:45 PM

Bangaon Local: দমদম স্টেশনে বেলাইন ডাউন বনগাঁ লোকাল। ৪ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত। ১২.১০ মিনিটে শিয়ালদহ গামী লোকাল লাইনচ্যুত। হতাহতের খবর নেই। গতি অত্যন্ত মন্থর ছিল। আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গেছেন। লাইনচ্যুত হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ট্রেন খালি করা হয়েছে। বিকল্প রিলিফ ট্রেন যাত্রীদের শিয়ালদহ স্টেশন ফিরিয়ে আনছে।

14 May 2025, 10:15 AM

Durgapur: গত তিন দিন আগে চাকরি করার নাম করে বেরিয়ে দেহ পাওয়া গেল উত্তরাখণ্ডে। নাম প্রীতম মজুমদার (২৭)। গত ১১/৫ তারিখে কলকাতায় চাকরি করার নাম করে বেরোয় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ইস্পাত নগরীর আবাসনের তার মামা অতনু দাসের বাড়ি থেকে। গতকাল রাত একটা নাগাদ ফোন আসে উত্তরাখণ্ডের পুলিশ বলছি বলে, বলে প্রীতম মারা গেছে আপনারা আসুন। অতনু বাবু প্রথমে ফেক ভাবলে, পরে লোকাল পুলিশের সাহায্য নিয়ে জানতে পারে ঠিক ঘটনা। কিন্তু কলকাতায় চাকরি করতে যাচ্ছি বলে উত্তরাখণ্ডে গেল সেটা তারা বুঝতে পারছেন না। এই মৃত্যুর খবর শুনে স্তম্ভিত হয়ে পড়ে মামারা। প্রীতম মামার বাড়িতেই মানুষ। গ্র্যাজুয়েসেন করে ইকোনোমিকস নিয়ে। এখানে মনের মত চাকরি পায় নি। তাই প্রাইভেট টিউসন পড়াত। কলকাতায় ভালো চাকরি করব নাম করে বেরোয়। কিভাবে এরকম হল বুঝতে পারছি না। মামা অতনু বাবু উত্তরাখণ্ড যাওয়ার জন্য রওনা দিলেন।

14 May 2025, 10:00 AM

Bankura: পথ কুকুরকে মারধর করার প্রতিবাদে দুই ভাইকে ব্যাপক মারধর, ঘটনায়  মৃত ১ আহত ১, ইটে করে ঘা দিয়ে মারা হলো প্রতিবাদী কে, অভিযুক্ত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কৃষ্ণগঞ্জ গড়গড়ান পাড়ার বাসিন্দা দুই ভাই সুদিন পাল ও অমিতাভ পাল। দুই ভাই পশুপ্রেমী। প্রতিদিন দুপুর ও রাতে বাড়ির পাশে বেশ কিছু কুকুরকে তারা খেতে দেয়। অভিযোগ একই পাড়ার ২ যুবক প্রতিদিন রাতে মত্ত অবস্থায় কুকুরদের মারধর করে। গতকাল এলাকায় গাজন উৎসব ছিল। গাজন থেকে বাড়ি ফিরেছিলেন অমিতাভ পাল ও তার পরিবার এসে দেখে বাড়ির সামনে পাড়ারই দুটি যুবক কুকুরদের বেধড়ক মারধর করছে। ঘটনার প্রতিবাদ করলে লাঠি করে অমিতাভ পাল কে মারধর করে অভিযুক্তরা। ঘটনাস্থলে ছুটে আসে অমিতাভ পালের বড়দা সুদিন পাল। ‌

 

14 May 2025, 08:45 AM

SSC Update: এ মাসেই প্রকাশিত হবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই মুহূর্তে নেওয়া হচ্ছে আইনি পরামর্শ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে SSC নিয়োগের প্রস্তুতি চূড়ান্ত।

14 May 2025, 08:00 AM

Jalpaiguri: ভোর হতেই কাল বৈশাখীর সঙ্গে বজ্রবিদুৎ সহ বৃষ্টি। প্রাকৃতিক তাণ্ডবে ভাঙল গাছ, স্তব্ধ স্বাভাবিক জনজীবন। জলপাইগুড়িতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত। বেশ কিছু জায়গায় উপড়ে পড়েছে গাছ। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বুধবার ভোররাত থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে। বেশ কিছু এলাকায় লোডশেডিং চলছে। কয়েকদিনের তীব্র দাবদাহ থেকে এই বৃষ্টিতে  কিছুটা হলেও স্বস্তিতে জেলাবাসি। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল হাওয়া অফিসের।

14 May 2025, 07:45 AM

Dilip Ghosh On Bangladesh: বাংলাদেশ নিয়ে দিলীপ ঘোষ বলেন,  নতুন ঘটনা নয়। বাংলদেশে পালাবদলের পর থেকে অস্থিরতা চলছে। অতীতে বাংলাদেশে সেনা প্রধানকে হত্যা করা হয়েছে। অভ্যুত্থান হয়েছে। প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। পাকিস্তানেও সেটাই হয়েছে। মৌলবাদী দেশ বলে এটা হচ্ছে। মুঘল পাঠান আমল থেকেই এই জিনিস হয়ে আসছে। গণতন্ত্রের নামে এইসব যে হচ্ছে ওখানে গণতন্ত্র আছে কোথায়? প্রধানমন্ত্রী হওয়ার কথা ইমরান খানের। হয়ে গেল অন্য কেউ। বাংলাদেশে নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। বাংলদেশে এখন যা চলছে তাতে আওয়ামী লীগ ব্যান করে একটা ফ্রন্ট তৈরির চেষ্টা চলছে। জামাতের লোকেরা সরকার গঠন করতে চায়। এই সুযোগে বিশ্বের দাদাগিরি করা দেশ নাক গলানোর সূযোগ পাবে। নেপালেও তাই। রাজ পরিবারকে শেষ করে একটা সরকার চাপিয়ে দেওয়া হয়েছে। নেপাল একটি গরিব দেশ। নিজস্ব কোনো রিসোর্স নেই। তারা আরো ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রতিবেশীদের সমস্যা হলে তার আঁচ আমাদের দেশের গায়ে লাগে। সেটাই চিন্তার বিষয়।

14 May 2025, 07:45 AM

Dilip-Rinku Son Death: স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে প্রতীকের মৃত্যু নিয়ে  মুখ খুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে দিলীপ ঘোষ বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট পেলে বুঝতে পারব। বন্ধুবান্ধব নিয়ে থাকত। একা থাকেনি সেইভাবে। ড্রাগের সমস্যা ওর আগে থেকেই ছিল। ওর কাউন্সেলিং চলছিল। ওর অফিসের ডাক্তার দেখত। হঠাৎ করে কেন হল কী হল রিপোর্ট এলে বুঝতে পারব। একটা তরতাজা ছেলে। আজকের যুবসমাজের মধ্যে নেশার যে কী প্রভাব, তার এটা একটা নমুনা। ঠিক কী হয়েছিল বলার আগেই তো ছেলেটা শেষ হয়ে গেল। আমাদের সবার কাছে এটা একটা বড় শিক্ষা। আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কী করছে? তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে দিলেই দায়িত্ব শেষ হয় না। তারপরেও এতবড় রিস্ক থেকে যায়। এটাই চিন্তার বিষয়।

14 May 2025, 07:45 AM

CBSE Results 2025: ফের শিক্ষা মানচিত্রে আরামবাগের স্থান। এবার রাজ্যেই নয়, গোটা দেশের মধ্যে  সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করল আরামবাগ বিবেকানন্দ একাডেমির ছাত্র উৎসব মিত্র।  তার প্রাপ্ত নম্বর ৪৯৭। তার আদি বাড়ি আরামবাগের বিরাটিতে হলেও বর্তমানে আরামবাগ পৌরসভার প্রান্তিক পল্লীতে তাঁরা থাকেন। উৎসব জানায়, আগামী দিনে সে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে  চিকিৎসক হতে চায়। স্বাভাবিকভাবেই উৎসবের এই সাফল্যে পরিবার পরিজন থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা সকলেই ভীষণ খুশি।এর পাশাপাশি এই স্কুলেরই ছাত্রী দিশা চক্রবর্তী গোটা দেশের মধ্যে  ৪৯৬ নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করে নেয়।তার ইচ্ছা আই আই টি ক্র‍্যাক করে পড়াশোনা করা।সে জানায় তার সব বিষয়ের ওপরেই একজন করে প্রাইভেট শিক্ষক ছিলেন। তার এই সাফল্যে তার পরিবারের পাশাপাশি স্কুলও গর্বিত।

14 May 2025, 07:30 AM

Canning Shocker: সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে ক্যানিংয়ে বৃদ্ধ খুন। ওই বৃদ্ধকে খুন করার অভিযোগ উঠলো প্রতিবেশীদের বিরুদ্ধে। মৃতের নাম সাজাহান সরদার(৬৫)।  বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং দিঘীরপাড় পঞ্চায়েতের মাঝেরপাড়া এলাকায়। ক্যানিং থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা  তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি  ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিস।  খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। এলাকায় রয়েছে  উত্তেজনা।