15 May 2025, 15:30 PM
Maldah Court: অমৃত ভারত প্রকল্পে পুরাতন মালদার মালদা কোর্ট স্টেশন সংস্কারের কাজ নিয়ে দূর্নীতির অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে। তা নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন স্টেশন পরামর্শ প্রদানকারী কমিটির সদস্যরা৷ তাঁরা আট দফা অভিযোগ জানিয়ে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠিও দিয়েছিলেন। চিঠির প্রতিলিপি পাঠানো হয় উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ম্যানেজারের কাছেও৷ সেই কাজের হাল হকিকত খতিয়ে দেখতে মালদা কোর্ট স্টেশনে আসেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ম্যানেজার সুরেন্দ্র কুমার৷
15 May 2025, 15:15 PM
WBCHSE 12th Result 2025: বিশ্বভারতীর থেকে মাত্র চার কিলোমিটার দূরে, অথচ শিক্ষার ছোঁয়া থেকেও বহু দূরে থাকা আদিবাসী অধ্যুষিত সাহেবডাঙা গ্রামে গর্বের অধ্যায় লিখল দুই কিশোরী — বাসন্তি টুডু ও সুমিত্রা টুডু। গ্রামের ইতিহাসে প্রথমবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল হল তারা। এই সাফল্যে খুশির জোয়ারে ভাসছে গ্রামবাসীরা, চোখে জল দুজনের মায়েরও — দুজনেরই নাম লক্ষ্মী টুডু, পেশায় দিনমজুর।
15 May 2025, 15:15 PM
Tapas Kumar Saha TMC: মারা গেলেন তেহট্ট বিধানসভার তৃনমূল সমর্থিত বিধায়ক তাপস কুমার সাহা,কলকাতা বেসরকারি নার্সিংহোমে। গতকাল সকাল ৮টায় অসুস্থ হয়ে পরলে নিয়ে আসা হয়েছিল প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে, অবস্থার অবনতি হলে বারোটার দিকে কৃষ্ণনগর পৌরসভার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয় কলকাতার বেসরকারি হাসপাতালে,সেখানে চিকিৎসা চলাকালীন আজ মারা যায়।
15 May 2025, 15:15 PM
Basirhat: বসিরহাট ঘোজাডাঙা সীমান্ত থেকে খাদিজা বিবি নামে এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল পুলিস। মহিলার সঙ্গে তার দুটি বাচ্চা আছে। অবৈধ ভাবে ভারতে ঢোকার অভিযোগে ওই বাংলাদেশি মহিলাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
15 May 2025, 14:45 PM
Kalna: ভারত বিরোধী পোস্ট শেয়ার করে গ্রেফতার এক ব্যক্তি। ধৃত কে ৫ দিনের পুলিশ হেফাজতে নিল কালনা থানা। কালনা থানার অন্তর্গত আনুখাল উত্তর-পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা পেশায় ট্রাক্টর ড্রাইভার নূর মোহাম্মদ শেখ, ফেসবুকে দুইটি ভারতের প্রধানমন্ত্রী ছবি শেয়ার করে। একটিতে দেখা যাচ্ছে ভারত প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে বেল্ট বেঁধে নিয়ে যাচ্ছেন, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। অপরটিতে দেখা যাচ্ছে মিসাইল আক্রমণে ছুটে পালাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরই বিজেপি তরফে কালনা থানায় আজ একটি অভিযোগ দায়ের করা হয় বুধবার এই দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে। এরপরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ বুধবার দুপুর দুটো নাগাদ কালনা আদালতে তোলা হলে ধৃতকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় কালনা আদালতের বিচারক। অভিযুক্ত ব্যক্তির দাবি, আমি লেখাপড়া জানিনা আমি বিষয়টি বুঝতে পারিনি, আমি এতে অনুতপ্ত।
15 May 2025, 14:45 PM
TMC MLA died: মারা গেলেন তেহট্ট বিধানসভার তৃনমূল সমর্থিত বিধায়ক তাপস কুমার সাহা,কলকাতা বেসরকারি নার্সিংহোমে। গতকাল সকাল ৮টায় অসুস্থ হয়ে পরলে নিয়ে আসা হয়েছিল প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে, অবস্থার অবনতি হলে বারোটার দিকে কৃষ্ণনগর পৌরসভার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয় কলকাতার বেসরকারি হাসপাতালে,সেখানে চিকিৎসা চলাকালীন আজ মারা যায়। তাপস সাহার বিরুদ্বে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ হয়েছিল,সিবিআই বাড়িতে ২০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল।
15 May 2025, 14:30 PM
Malbazar: বউমার হাতে কাকা শ্বশুর খুন? চাঞ্চল্য মাল ব্লকের সাহেবপাড়ায় । মাল ব্লকের তেশিমিলা গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুত্রবধূর হাতে খুন হয়েছেন কাকা শ্বশুর। মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ উড়াও (বয়স ৭০)। ঘটনা ঘটেছে বুধবার রাতে। প্রতিবেশীদের দাবি, বিশ্বনাথ উড়াও ও তাঁর পুত্রবধূ চিন্তামণি উড়াও-এর মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা শুরু হয়, যা ক্রমে হাতাহাতিতে রূপ নেয়। এরপর বিশ্বনাথবাবু নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে নাতনিরা লক্ষ করে যে দাদু এখনও ঘুম থেকে ওঠেননি—যা তাঁর স্বাভাবিক আচরণ নয়। সন্দেহ হওয়ায় ঘরে গিয়ে দেখা যায়, বিছানায় নিথর দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় মালবাজার থানায়। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত বউমা চিন্তামণি উড়াওকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মাল থানায় নিয়ে যায়।
15 May 2025, 14:00 PM
WBCHSE 12th Result 2025: বিশ্বভারতীর থেকে মাত্র চার কিলোমিটার দূরে, অথচ শিক্ষার ছোঁয়া থেকেও বহু দূরে থাকা আদিবাসী অধ্যুষিত সাহেবডাঙা গ্রামে গর্বের অধ্যায় লিখল দুই কিশোরী — বাসন্তি টুডু ও সুমিত্রা টুডু। গ্রামের ইতিহাসে প্রথমবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল হল তারা। এই সাফল্যে খুশির জোয়ারে ভাসছে গ্রামবাসীরা, চোখে জল দুজনের মায়েরও — দুজনেরই নাম লক্ষ্মী টুডু, পেশায় দিনমজুর।
15 May 2025, 14:00 PM
TMC: রাজনীতি ব্যবসার জায়গা নয়। আমার মনে হয়েছে রাজনীতির প্রথম কথা হচ্ছে সেবা, তারপরে হচ্ছে মানবিকতা। তারপর ধান্দা পানি আমরা করি, ওটা তো থাকবেই। কিন্তু ওটা মূল নয়। রাজনীতিবিদদের প্রথম কথা হচ্ছে সেবা। তারপরে মানবিকতা। অনেক আমার মত নেতা কে আমি দেখছি সেবার স ও নাই। মানবিকতার ম নাই। খালি কুনঠে কামাবো। আমার মত সমর মুখার্জির মতো এমএলএ রাএই ধান্দাই করছে। সেবা না মানবিকতা না। শুধু হাউ টু আর্ন মানি। গতকাল মালদার চাচলে প্রশাসনিক প্রশিক্ষণ কর্মশালাতে বক্তব্য রাখার সময় এই ভাবেই রাজনীতিবিদদের একাংশকে বিধলেন রতুয়ার বর্ষীয়ান তৃণমূল বিধায়ক ও মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়।
15 May 2025, 14:00 PM
Maldah Incident: প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে ধরে আছে আম। এমন বিদেশী প্রযুক্তি রাজ্যে প্রথম মালদহতে ব্যবহার করা হয়েছে। জেলা খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর পরীক্ষামূলকভাবে বিশেষ প্যাকেট ব্যবহার করে গাছেই আম ফলনের উদ্যোগ নিয়েছে। প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে আম যেমন বড় হবে। তেমনই পাকবে। এই আধুনিক পদ্ধতিতে আম চাষ করলে একদিকে যেমন আমের গুণগতমান বৃদ্ধি পাবে ।
15 May 2025, 09:15 AM
Jhargram: ঝাড়গ্রামে সাতসকালে বাড়ির উঠানে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। মৃত বৃদ্ধের নাম পরিমল মাহাতো (৬১)। পরিবার সূত্রে জানা যায়। প্রাতঃ কৃত করার জন্য পরিমালবাবু ভোর সাড়ে তিনটের নাগাদ বাড়ির বাইরে বেরোতেই একটি হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে নিয়ে কিছু দূরে আছারে মেরে ফেলে। বনদফতর সূত্রে জানা গেছে চারটি হাতির দল বাঁদরভুলার দিক থেকে এসে এই ঘটনা ঘটিয়েছে। অপারদিকে এলাকা বাসীর অভিযোগ এলাকায় সারাদিনই হাতি ঘোরা ফেরা করছে যার জেরে কাজু বাগান থেকে কাজু বা শাল পাতা তুলতে যেতে পারছেন না জঙ্গলে। বনদফতর কে বার বার বলা সত্বেও কোনো ব্যবস্থা নেয়নি। হাতির হামলায় প্রতিনিয়ত ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রাণহানির ঘটনা ঘটছে হুঁশ নেই বনদপ্তরের। বারংবার একই ঘটনা ঘটতে বনদপ্তরের বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ বাড়ছে স্থানীয় মানুষজনের। কবে সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষজন।
15 May 2025, 08:15 AM
Dilip Ghosh: সোফিয়া কুরেশি নিয়ে মন্তব্যে এবার বিপাকে মধ্যপ্রদেশের মন্ত্রী। এনিয়ে দিলীপ ঘোষ বলেন, সেনারা ভারতের জন্য লড়াই করছেন। তারা আমাদের গর্ব। তাদের সম্পর্কে কোনো নিন্দা সূচক বা গরিমা আঘাতকারী মন্তব্য কাঙ্খিত নয়। বাকিটা সরকার এবং আইন দেখবে। ওরা ধর্ম দেখে মেরেছে। আমরা কি ধর্ম দেখব? আমাদের কাছে সবাই সমান। সরকারি নীতির পক্ষে ওনার এই মন্তব্য খাপ খায়নি।
15 May 2025, 08:15 AM
Dilip Ghosh: আজ বিকাশ ভবন ঘেরাও। এনিয়ে দিলীপ ঘোষ বলেন, সরকার নিজের সমস্যায় জর্জরিত। শিক্ষা প্রায় বন্ধ। অনেক শিক্ষক চলে গেছেন। অনেক স্কুল প্যারাটিচার দিয়ে চলছে। স্কুল চলবে কিভাবে? সরকার তাই ওদের বারবার স্কুল যেতে বলছে যাতে স্কুল চলে। যারা যাবেন তাদের ভবিষ্যত পরিষ্কার না করলে তারা যাবেন কেন? সরকারকে আগে স্পষ্ট করতে হবে কি চায়? কিছু লোককে ভাতা দেবে কিছু লোককে দেবে না এইভাবে কদিন চলবে? কেন সরকার কোর্টে বলছে না যারা যোগ্য তাদের চাকরি ফেরত দিন? অযোগ্যদের কাছ থেকে আপনারা টাকা নিয়েছেন। তাদের আপনারাই বুঝে নিন।
15 May 2025, 08:15 AM
Dilip Ghosh: পূর্ণম এবং উকিলের প্রত্যাবর্তন নিয়ে দিলীপ ঘোষ বলেন, সেই সময় যদি অভিমন্যু বর্তমানের মতো ফাইটার পাইলট কে ফিরিয়ে আনতে পারি তাহলে তারপর তো অনেক জল গড়িয়েছে। ভারত এখন শক্ত সমর্থ দেশ। আমাদের সম্পূর্ণ ভরসা ছিল ভারত তার ফৌজিদের ফিরিয়ে আনবে। বাস্তবে সেটাই হল। বিশ্বে ভারতের সম্মান প্রমাণিত। মোদী হ্যায় তো মুমকিন হ্যায়।
15 May 2025, 08:15 AM
Dilip Ghosh: ভারত বরাবরই মানবতার পক্ষে। ভারত তার সাধ্যমতো করে। এটাই আমাদের সংস্কৃতি। তুরস্ককে এবার অন্যান্য দেশও বয়কট করবে। সহ্যের সীমা পার করেছে ওরা। বিশ্বাসঘাতকতার সীমা পেরিয়ে গেছে। যুদ্ধ নানারকমের হয়। এটা আর্থিক যুদ্ধ হবে। শুধু সরকার নয় দেশের সাধারণ মানুষের মধ্যে চেতনা জেগেছে। তারাও আজ বয়কট তুরস্ক শ্লোগান দিতে শুরু করেছেন। এর ফল ওদের ভুগতে হবে। চীন প্রচুর জিনিস ভারতে বিক্রি করে। দুই বছর আগে দীপাবলির আগে বয়কট চিন শ্লোগান উঠেছিল। এর ফলে ওদের ৫০ হাজার কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছিল। ভারতের বাজার দেড়শো কোটি লোকের। সবার কাছে এই বাজার আকর্ষণীয়। তার ফায়দা নিতে গেলে আমাদের সঙ্গে ভদ্র আচরণ করতে হবে। নাহলে বদলা নেওয়ার ক্ষমতা ভারতের আছে।
15 May 2025, 08:15 AM
C V Ananada Bose: হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল
15 May 2025, 08:00 AM
West Midnapur: "আর্মিদের মধ্যেও গদ্দার রয়েছে"। তৃণমূল আইটি সেলের এক নেতার সোশ্যাল মিডিয়ায় এরকম একটি পোস্ট ঘিরে দেখা দিয়েছে বিতর্ক। সমালোচনা এবং নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই বুধবার রাত্রে দলেরই মহিলা মোর্চার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে মেদিনীপুর কোতোয়ালি থানায়। তৃণমূলের আইটি সেলের মেদিনীপুর বিধানসভার কনভেনর গোপাল বৈদ্যভুষণ আজ ফেসবুকে আর্মিদের নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, "বিগত দিনের অভিজ্ঞতায় দেখা গেছে সব আর্মি সমান নয়,তাদের মধ্যেও গদ্দার রয়েছে।" এরপরেই এই পোস্ট ঘিরে সমালোচনা এবং নিন্দার ঝড় ওঠে। রাত্রেই মেদিনীপুর শহর মহিলা মোর্চার সহ সভানেত্রী সঙ্গীতা ভট্টাচার্য মেদিনীপুর কোতোয়ালি থানায় গোপাল বৈদ্যভুষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।যদিও এই বিষয়ে গোপাল বৈদ্যভূষণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, তিনি বিষয়টি জানতেন না। কি হয়েছে তা খোঁজ নিয়ে দেখবেন।
15 May 2025, 08:00 AM
Arjun Singh: কেন্দ্রীয় কয়লা প্রতিমন্ত্রী সতীশচন্দ্র দুবে যিনি বিহার থেকে জেতা সংসদ। তার কাছে অর্জুন সিং এর আর্জি ভোটের সময় যারা বাংলার ভোটার রয়েছে অর্থাৎ কর্মসূত্রে যারা বিহারে থাকেন তাদের প্রত্যেককে ভোট দিতে বাংলায় পাঠানো হোক এবং বাংলায় যারা বিহারের ভোটার রয়েছে তারা বাংলা থেকে গিয়ে বিহারে ভোট দেবে এটা যদি করা যায় তাহলে দুই রাজ্যেই বিজেপি জেতা নিশ্চিত। বাংলায় ৬৫ টা আসন আছে যেখানে বিহারি ভোটার গেম চেঞ্জার এর কাজ করে। সামনে বিহারের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের প্রচারের ক্ষেত্র হিসেবে বাংলার কিছু বিহারী অধ্যুষিত জায়গা কে বেছে নিল বিজেপি।
