Breaking News LIVE Update: আজ জম্মু ও কাশ্মীরে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল

Breaking News LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে

| Last Updated: Wednesday, May 21, 2025 - 13:48
Breaking News LIVE Update: আজ জম্মু ও কাশ্মীরে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

21 May 2025, 13:45 PM

বাস ধর্মঘট হচ্ছে না। ধর্মঘটের পথ থেকে আপাতত সরে এল মালিক সংগঠন। লালবাজারের বৈঠকে সিদ্ধান্ত। লালবাজারের বৈঠক ডাকেন সিপি।

21 May 2025, 12:45 PM

Bhangor: ভাঙ্গড়ে পুলিশের সাফল্য: হলুদ ট্যাক্সিতে বিপুল পরিমাণে গাঁজা সহ আটক ৫, তদন্তে  পুলিশ। ভাঙ্গড়ে ফের বড়সড় মাদক চক্রের হদিস পেল পোলারহাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে  ভাঙ্গড়ের হাতিশালা এলাকা থেকে একটি হলুদ ট্যাক্সি আটক করে পুলিশ। ট্যাক্সিটি থেকে উদ্ধার হয় পাঁচটি ব্যাগ ভর্তি গাঁজা, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিক অনুমান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা কোচবিহার থেকে ট্রেনে করে শিয়ালদহে পৌঁছায়। সেখান থেকে নিউটাউনের অ্যাকোয়াটিকা যাওয়ার নাম করে একটি হলুদ ট্যাক্সি ভাড়া নেয় তারা। তবে পরে চালককে অতিরিক্ত টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ভাঙ্গড়ের দিকে রওনা হয়। এই গোটা বিষয়ে আগে থেকেই নজর রাখছিল পোলারহাট থানার পুলিশ। হাতিশালা এলাকায় ফাঁদ পেতে থাকা পুলিশ ট্যাক্সিটিকে দাঁড় করায় এবং তল্লাশি চালিয়ে পাঁচটি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ট্যাক্সি চালক সহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা মাদকচক্রের পর্দাফাঁসের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।

21 May 2025, 12:45 PM

Nandigram: তৃণমূল ছেড়ে বিজেপিতে, এবার তৃণমূল পার্টি অফিস ফেরত চেয়ে প্রধানের দ্বারস্থ বিজেপি নেতা। বসল সালিশি সভা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন নেতা। এবার পার্টি অফিস টিও বিজেপিতে আনতে হবে। এই নিয়ে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের অফিস পদ্মনেতাকে ফেরত দেওয়ার সালিশি সভা ডাকল গ্রাম পঞ্চায়েত। নন্দীগ্রাম-২ ব্লকের বিরুলিয়ার ঘটনা। বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান এনিয়ে নন্দীগ্রাম-২ ব্লক যুব তৃণমূল সভাপতি রবিন জানাকে নোটিস দেন। রবিবার বিকেল ৪টায় বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের সভাঘরে এই সালিশি সভা ডাকা হয়েছিল। তবে যুব নেতা রবিন জানা ওই সালিশি সভায় হাজির হননি। তিনি গোটা বিষয়টি বিডিও-র নজরে এনেছেন। ওই ঘটনায় নন্দীগ্রাম-২ ব্লকে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।বিরুলিয়া ট্রেকার স্ট্যান্ডের উত্তর দিকে ক্যানেলপাড়ে প্রায় ১৫ বছর আগে আইএনটিটিইউসি অনুমোদিত অফিস তৈরি হয়। মূলত ট্রেকার চালক ও খালাসিদের জন্য ওই অফিস তৈরি হয়েছিল। অফিস তৈরির জন্য মূল উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন আইএনটিটিইউসি নেতা সুদীপ মণ্ডল। স্থানীয় ঘোলপুকুরের বাসিন্দা সুদীপ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তারপরই তিনি আইএনটিটিইউসি-র ওই অফিস ঘরটি পাওয়ার জন্য পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হন। গ্রামপঞ্চায়েত প্রধান শাসক দলের ওই সাংগঠনিক অফিস ঘরের হস্তান্তর নিয়ে সালিশি ডাকে। ব্লক যুব তৃণমূল সভাপতি রবিন জানা ওই অফিসে মাঝেমধ্যে বসেন। তিনিই দেখভালের দায়িত্বে আছেন। তাই পঞ্চায়েতের পক্ষ থেকে তাঁকে নোটিস পাঠানো হয়েছে। যদিও রবিবার বিকেল ৪টায় গ্রাম পঞ্চায়েতের ডাকা ওই সালিশিতে হাজির হননি রবিন জানা। তিনি বলেন, ক্যানাল পাড়ে পূর্ত দপ্তরের জায়গায় ওই অফিসঘরটি অবস্থিত। প্রায় ১৫ বছর আগে সুদীপ মণ্ডল আমাদের শ্রমিক সংগঠনের নেতা থাকাকালীন তাঁর উদ্যোগে তৈরি হয়েছিল। তিন বছর আগে তিনি দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। নেতা পার্টি বদল করেছেন। সেজন্য পার্টি অফিস হস্তান্তর হবে কেন? আমি গোটা বিষয়টি বিডিওকে জানিয়েছি।  সুদীপ মণ্ডল বলেন যে জায়গার উপর পার্টি অফিস রয়েছে ওই জায়গাটি তার নিজস্ব জায়গা, তৃণমূলে থাকার সময় তিনি ওই জায়গার উপর পার্টি অফিস তৈরি করেছিল। গ্রীষ্মকালে ড্রাইভার হেল্পাররা বিশ্রাম করার জন্য।

21 May 2025, 12:45 PM

TMC: তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের প্রতিনিধিদল আজ বিকেল ৪:৫৫ মিনিটে জম্মু-কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হবে। আজ রাতে শ্রীনগরে থাকবেন তাঁরা। আগামিকাল শ্রীনগর, উরি, বারামুলা, পহেলগাঁওয়ের বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করবেন তাঁরা।  তারপর জম্মুর পুঞ্জ ও রাজৌরীতে যাবেন তাঁরা। তৃণমূলের প্রতিনিধি দলে রয়েছেন - ডেরেক ও'ব্রায়েন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর এবং মানস ভূঁইয়া।

21 May 2025, 11:00 AM

Kakdwip: রেলের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার সকাল থেকে কাকদ্বীপ কাশিনগর স্টেশনের কিছু টা দুরে দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায, ডাউন নামখানা লোকাল ট্রেনের যাওয়া সময় দূঘটনা ঘটে। আজ সকালে শিয়ালদহ রেল পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। তবে আজ সকাল পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় কিছুই পাওয়া যায় নি। এই ঘটনায় কে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে। কাকদ্বীপ থানার পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত থানাতে জানানো হয়েছে, ওই ব্যক্তির সম্পর্কে

21 May 2025, 10:45 AM

Khanakul: নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় মৃত ২ আহত ৪। বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে খানাকুলের গোপালনগর এলাকায়। জানা গেছে,মৃতদের নাম শেখ আজিজুর রহমান ও সেখ মমিন আখতার। আজিজুলের বাড়ি খানাকুলের খুনিয়াচক ও মমিনের বাড়ি খানাকুলের শাবলসিংহপুর গ্রামে। দুর্ঘটনার সময় পিক আপ ভ্যানে আরো ৫জন ছিল বলে জানা গেছে। তাদের আহত অবস্থা প্রথমে খানাকুল ও পরে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে,এরা প্রত্যেকেই খানাকুল থেকে একটি ম্যাটাডোর গাড়িতে করে মায়াপুরে গরু কিনতে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারনা, যান্ত্রিক গোলোযোগের জেরে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মেরে এই ঘটনা ঘটেছে। যদিও সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

21 May 2025, 09:45 AM

Tarkeswar: সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রীকে হেয় করে দেশ বিরোধী পোস্ট।  নিজের প্রোফাইলে বাংলা দেশের জাতীয় পতাকা ব্যবহার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল তারকেশ্বর থানার পুলিশ। ধৃতের নাম সামসুদ্দিন মন্ডল, বাড়ি তারকেশ্বরের বালিগরি দুই নং গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে গত কাল বিকালে তারকেশ্বর এলাকার বেশ কিছু মানুষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির বিরুদ্ধে।অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভও হয়। এর পরই পুলিস পুরো বিষয়টি খতিয়ে দেখে গত কাল রাতে অভিযু্‌ক্তকে গ্রেপ্তার করে। আজ তাকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হবে। হুগলি গ্রামীন পুলিসের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণানু রায় জানিয়েছেন,একটা অভিযোগ হয়েছে।আমরা এক ব্যক্তিকে গ্রেফতার করেছি।সমাজ মাধ্যমে কেন এই ধরনের পোস্ট করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

21 May 2025, 09:30 AM

West Midnapur: সাতসকালে পুকুর থেকে বছর ৩৫ এর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। কী কারনে মৃত্যু তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের।বুধবার সকালে এক নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত পুকুর থেকে এলাকারই বাসিন্দা গণেশ ঘোড়ই (৩৫) এর মৃতদেহ উদ্ধার হয়।  পরিবারের সদস্যরা জানায়,কাল অর্থাৎ মঙ্গলবার রাত্রে বাড়ি ফেরেনি গণেশ আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরের জল থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ফাঁড়ির পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনা ঘিরে এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য।

 

21 May 2025, 09:00 AM

Canning: মোটা অঙ্কের টাকার বিনিময়ে হাসপাতালে থেকে প্রতিবন্ধী সার্টিফিকেট করে দেওয়ার অভিযোগে অসাধু এক মহিলা কে আটক করল পুলিস। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমা হাসপাতালে।অসাধু মহিলাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।  স্থানীয় ও হাসপাতাল সুত্রের খবর, কয়েক হাজার  টাকার বিনিময়ে এক মহিলা কে হাসপাতাল থেকে প্রতিবন্ধী সার্টিফিকেট করিয়ে দেওয়ার জন্য বলেছিলেন রেশমা নামে এক মহিলা। সেইমতো  হাসপাতাল চত্বরে ঘুরছিলেন তিনি ।এমনকি জনৈক মহিলাকে ডেকে এনেছিলেন রেশমা।ঘটনাটি নজরে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। মুহূর্তে অসাধু মহিলাকে ধরে ফেলেন।মহিলার অসংলগ্ন কথাবার্তা শুনে হাসপাতালের তরফে  খবর দেওয়া হয় পুলিশে।ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিসের হাতে তুলে দেওয়া হয় অসাধু মহিলা রেশমা কে।অসাধু মহিলার বাড়ি জীবনতলার কালীকাতলা এলাকায়। মহিলা সাথে আর কেউ জড়িত রয়েছে কি না সে বিষয়ে ধৃত মহিলাকে জিঞ্জাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার ডাঃ পার্থ সারথী কয়াল ঘটনা প্রসঙ্গে জানিয়েছে, ‘ অসাধু এক মহিলাকে ধরা হয়েছে এবং পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। তাছাড়াও বিগত দিনের ন্যায় হাসপাতালের মধ্যে অবাঞ্ছিত কোন ঘটনা যাতে না ঘটে তারজন্য হাসপাতালে সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

 

21 May 2025, 09:00 AM

Rail News: হাওড়া স্টেশনের উপর থেকে চাপ কমানোর জন্যই সাঁতরাগাছি রেল ইয়ার্ডকে ঢেলে সাজার সিদ্ধান্ত নেওয়া হয়। হাওড়ার বিকল্প হিসাবে সাঁতরাগাছিকে গড়ে তুলতে অনেক দিন ধরেই কাজ হচ্ছে সেখানে। সাঁতরাগাছি স্টেশনের প্রায় এক লক্ষ বর্গমিটার পরিসরযুক্ত পাঁচতলা ভবন, পার্কিং লট এবং কোনা এক্সপ্রেসওয়েকে যুক্ত করে র‌্যাম্প তৈরি হয়েছে। শুধু তা-ই নয়, বসেছে নতুন লাইন, সিগনালিং ব্যবস্থাকেও উন্নত করার কর্মযজ্ঞ শুরু হয়। রেল ঘোষণা করে গত ১৮ মে সেই সব কাজ সম্পন্ন হয়েছে।  রেলের একটা অংশের দাবি, ১৮ মে কাজ শেষ হওয়ার পরেও নন-ইন্টারলকিং সিগন্যাল ব্যবস্থায় ত্রুটি থেকে গিয়েছে। নন-ইন্টারলকিং সিগন্যাল ব্যবস্থা সঠিক ভাবে কাজ না-করায় সোমবার থেকেই দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ট্রেন চলাচল ব্যাহত হয়। মঙ্গলবার সেই সমস্যা আরও তীব্রতর আকার নেয়। কবে সমস্যা মিটবে, সদুত্তর নেই দক্ষিণ-পূর্ব রেলের কাছেও। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। অসংখ্য লোকাল-মেল-এক্সপ্রেস বাতিল। যেগুলো চলছে তা-ও অনির্দিষ্ট সময়ে চলছে। দেরির কোনও সীমাপরিসীমা নেই।

21 May 2025, 08:45 AM

Bus Strike: বাস ধর্মঘট রুখতে মরিয়া রাজ্য। লালবাজারে বৈঠক ডাকলেন নগরপাল মনোজ কুমার ভার্মা। থাকবেন পরিবহন দফতরের প্রধান সচিব সৌমিত্র মোহন। ধর্মঘটি সমস্ত বাস মালিক সংগঠনের নেতাদের ডাকা হল আলোচনায়। বেলা ১২ টায় ইউনিয়ন নেতাদের লালবাজার আসতে বলা হয়েছে।