Breaking News LIVE Update: 'আমরা বদলা নিইনি, আমরা বিচার দিয়েছি', পাকিস্তান প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে

| Last Updated: Thursday, May 22, 2025 - 13:51
Breaking News LIVE Update: 'আমরা বদলা নিইনি, আমরা বিচার দিয়েছি', পাকিস্তান প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

22 May 2025, 13:45 PM

Narendra Modi at Bikaner: 'পরমাণু হামলার হুমকিতে ভারত ভয় পায় না। পাকিস্তান আতঙ্ক ছড়িয়েছিল, নির্দোষ লোকেদের ওরা হত্যা করেছে, ভারতকে ভয় দেখাতে চেয়েছিল ওরা। পাকিস্তান একটা কথা ভুলে গেছে এখন ভারত মাতার সেবক মোদী ভারতের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। মোদীর মাথা ঠাণ্ডা থাকে, সবসময় ঠাণ্ডা রাখে। কিন্তু মোদীর রক্ত গরম হয়ে যায়। এখন মোদীর শিরায় উপশিরায় শুধু রক্ত নয়, সেই সঙ্গে গরম সিঁদুরও বইছে। ভারতে সন্ত্রাসবাদী হমলা হলে পাল্টা জবাব দেবো পাকিস্তানকে অনেক মূল্য চোকাতে হবে।' বললেন  প্রধানমন্ত্রী।

22 May 2025, 13:45 PM

Narendra Modi at Bikaner: 'ভারতে সন্ত্রাসবাদী হমলা হলে পাল্টা জবাব দেব, ওরা কিছিতেই আমাদের সঙ্গে লড়াইয়ে জিততে পারবে না,' বললেন প্রধানমন্ত্রী।

22 May 2025, 13:30 PM

Narendra Modi at Bikaner:  বিকনেরে মোদী বললেন, 'সিঁদুর বারুদে পরিণত হলে কী হয় বিশ্ব দেখেছে, পাকিস্তানকে কল্পনাতীত শাস্তি দিয়েছি।' সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন মোদী লসেন, এবার পাকিস্তানের আসল চেহারা পুরো দুনিয়ার সামনে দেখানো হবে। 

22 May 2025, 13:30 PM

Narendra Modi at Bikaner:  বিকনেরে মোদীর মুখে 'পহালগাঁও', বললেন, 'জঙ্গিদের ধুলোয় মেশানোর সঙ্কল্প নিয়েছিল দেশবাসী, যারা সিঁদুর মুছেছিল, তাদের মাটিতে মিশিয়ে দিয়েছি।'

22 May 2025, 13:30 PM

Narendra Modi at Bikaner:  সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদীর। বললেন, এটা প্রতিশোধের খেলা নয়। এটা ন্যায়। এটা ন্যায়ের একটা স্বরূপ, 'অপারেশন সিঁদুর' নিয়ে বললেন, 'আমরা বদলা নিইনি, আমরা বিচার দিয়েছি'।

22 May 2025, 13:15 PM

Narendra Modi at Bikaner: আজ মরু-রাজ্যে মোদী। বললেন, বুলেট ট্রেন প্রজেক্টের কাজ চলছে। 

22 May 2025, 13:15 PM

Narendra Modi at Bikaner: 'ভারতের রেল নেটওয়ার্ক মজবুত হচ্ছে, এছাড়াও এরফলে রাজস্থানের অনেক উন্নতি হচ্ছে। রাস্তা-ঘাট উন্নত হচ্ছে। এখান থেকে মুম্বই পর্যন্ত নতুন ট্রেন করা হচ্ছে,' বললেন প্রধানমন্ত্রী।

22 May 2025, 13:15 PM

Narendra Modi at Bikaner: 'গোটা বিশ্ব দেখছে ভারতের উন্নতি, বিকাশিত ভারতের প্রকল্প মজবুত হচ্ছে। বাংলা পাচ্ছে ৩টি অমৃত ভারত, যার মধ্যে আছে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় অমৃত ভারত স্টেশন, পানাগড়, কল্যানী ঘোষপাড়া অমৃত ভারত স্টেশন' রাজস্থানের বিকানেরে বললেন প্রধানমন্ত্রী। 

22 May 2025, 13:00 PM

Narendra Modi at Bikaner: '২৬ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্ধেধন, এরমধ্যে বাংলা পাচ্ছে ৩টি অমৃত ভারত,' বললেন প্রধানমন্ত্রী।

22 May 2025, 13:00 PM

Narendra Modi at Bikaner: 'আমরা ১৩০০টি স্টেশন আধুনিক করতে চলেছি, আমরা এই আধুনিক স্টেশনের নামই অমৃত ভারত রেখেছি। ১০০টিরও বেশি অমৃত ভারত স্টেশন তৈরি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতেও লোকেরা দেখছেন। আগে স্টেশনের হাল কী ছিল আর এখন কী হল তা সবাইই দেখতে পাচ্ছেন। স্টেশনের চিত্রটাই পুরোপুরিভাবে বদলে গেছে', বললেন প্রধানমন্ত্রী।

22 May 2025, 13:00 PM

Narendra Modi at Bikaner: পুরো প্রকল্পটির জন্য জন্য মোট ১১০০ কোটি টাকা খরচ করা হয়েছে, বললেন প্রধানমন্ত্রী।

22 May 2025, 12:45 PM

Narendra Modi at Bikaner:  প্রধানমন্ত্রী রাজস্থান গিয়ে ১০৩টি নতুন অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করেছেন তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি স্টেশন, সেগুলো হল- কল্যাণী ঘোষপাড়া, পানাগড় এবং জয়চণ্ডী পাহাড়। 

22 May 2025, 12:45 PM

Narendra Modi at Bikaner: 'অপারেশন সিঁদুর'-এর সাফল্যের পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান গিয়ে ১০৩টি নতুন অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

22 May 2025, 12:45 PM

Narendra Modi at Bikaner: রাজস্থানের দেশনোক থেকে ২৬ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী। 

22 May 2025, 12:30 PM

Narendra Modi at Bikaner: শতাধিক অমৃত ভারত স্টেশন, বাংলায় ৩টি অমৃত ভারত।ভারতের প্রকল্প ক্রমাগত মজবুত হচ্ছে, রাজস্থানের বিকানেরে বললেন প্রধানমন্ত্রী।

22 May 2025, 12:30 PM

Narendra Modi at Bikaner: রাজস্থানের বিকানেরে প্রধানমন্ত্রী, করলেন অমৃত্‍ ভারত প্রকল্পের উদ্বোধন।

22 May 2025, 11:15 AM

Narendra Modi at Bikaner: আজ বিকানের প্রধানমন্ত্রী মোদী। যাবেন বিকানের নাল এয়ারবেসে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ১০৩টি নতুন অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। 

22 May 2025, 11:15 AM

Narendra Modi at Bikaner: আদমপুরের পর আজ বিকেনেরের নাল এয়ারবেসে মোদী। 

22 May 2025, 10:15 AM

Hooghly: কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হুগলির ষন্ডেশ্বর মন্দির এলাকা। এখনো বিদ্যুৎ হীন শহরের একাধিক এলাকা। গতকাল সন্ধার পর গঙ্গাবক্ষ থেকে একটা ঝড় ওঠে ।পাক খেয়ে একাধিক গাছ,ইলেকট্রিক পোস্ট ভেঙে দিয়ে চলে যায়।
স্থানীয় বাসিন্দারা যাকে বলছেন টর্নেডো। গতকাল থেকে এখনো বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ দপ্তরের কর্মিরা কাজ শুরু করেছে। চুঁচুড়া ষন্ডেশ্বর তলায় বৈশাখী মেলা চলছে।হঠাৎ ঝড়ে গাছ পরে ক্ষতিগ্রস্ত হয় সেই মেলার দোকানপাট, ছোটোদের রাইডিং।
বাসিন্দারা জানান,ঝড় প্রথমে বৃষ্টি শুরু হয়।তারপর হঠাৎ একটা পাক খাওয়া ঝড় সব উড়িয়ে নিয়ে যায়।ইলেকট্রিক পোস্ট ভেঙে তার জরিয়ে যায়।মন্দির সংলগ্ন অনেক গাছ ও গাছের ডাল ভেঙে যায়।
ষন্ডেশ্বর মন্দিরের কোনো ক্ষতি না হলেও গাছের ডাল পরে একটি ছোটো মন্দিরের উপর পরে সামান্য ক্ষতি হয়।
ঝড় ষন্ডেশ্বর তলা পেরিয়ে শ্যামবাবুর শ্মশান ঘাটের দিকে চলে যায়।সেখানেও বিদ্যুৎ এর খুঁটি উপরে দেয়।গাছ ভেঙে চাপা পরে গুরুতর আহত হন এক দোকানদার বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়।তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যান্ডেল বন মসজিদের পাশে গাছ ভেঙে পরে একটি বাড়িতে।আটকে পরেন দুই মহিলা।তাদের জানালা ভেঙে উদ্ধার করে দমকল। রাতেই যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ শুরু করে পুরসভার কর্মিরা।দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তর।

হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পুরো পারিষদ সদ জয়দেব অধিকারী জানান,ঝরে শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে।বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া গাছ কেটে সরাতে কিছুটা সমস্যা হয়েছে।উত্তর চন্দননগর,খুশিগলি,শ্যামবাবুর ঘাটে বাড়ি গাড়ি চাপা পরেছে গাছে।

22 May 2025, 10:15 AM

JK Encounter: কাশ্মীরের কিস্তওয়ারে চলছে সেনা-জঙ্গি গুলি লড়াই। সেনাবাহিনীর সন্দেহ কিস্তওয়ারের সিঙ্গপোরার জঙ্গলে লুকিয়ে রয়েছে ৩-৪ জঙ্গি।

22 May 2025, 08:45 AM

SSC Protest Update: যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মী অধিকার মঞ্চের তরফ থেকে বিকাশ ভবনের সামনে আন্দোলনের জেরে গত ১৫ ই মে উত্তপ্ত হয়ে ওঠে। গেট ভেঙে ভিতরে ঢুকে সরকারি কর্মীদের আটকে রাখা ভাঙচুর করা পুলিসকে মারধর -সহ একাধিক অভিযোগ ওঠে সেই অভিযোগের ভিত্তিতে বিধান নগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের তদন্ত ভার যায় বিধান নগর গোয়েন্দা শাখার পুলিস এর হাতে। এর পর গতকাল বিকেলে মেহবুব সহ মোট চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

22 May 2025, 08:45 AM

SSC Protest Update: এসএসসি ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষকর্মীবৃন্দ তরফ থেকে বিজেপি অফিস ও কংগ্রেস অফিসে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার আপিল করবে। আন্দোলনের নেতা সুমন বিশ্বাস জানান, এখন প্যানেল যেখানে দাঁড়িয়ে আছে যা রিভিউ পরিস্থিতি রাজ্য সরকারের যা ভূমিকা তাতে একজনের চাকরি বাঁচবে না। 

22 May 2025, 08:45 AM

Kolkata Milk Van Accident: ভোরের শহরে ভিজে রাস্তায় দুধের গাড়ি উল্টে দুর্ঘটনা। ই এম বাইপাসে চিংড়িঘাটা থেকে সল্টলেক স্টেডিয়াম যাওয়ার রাস্তায় দুর্ঘটনা। সন্তোষপুর থেকে বাইপাস হয়ে রাজাবাজারগামী মিল্ক ভ্যান ভিজে রাস্তায় পিছলে যায়। সপাটে ধাক্কা মারে রাস্তায় মাঝের রেলিংয়ে। তবে গাড়ির গতি নিয়ন্ত্রণের মধ্যে থাকায় হতাহতের খবর নেই। চালক কোনক্রমে উল্টে যাওয়া গাড়ি থেকে বেরিয়ে আসেন। পরে বেলেঘাটা ট্র্যাফিক গার্ডের পুলিস রেকার ভ্যান দিয়ে গাড়িটি রাস্তা থেকে টেনে সোজা করে এবং সরিয়ে দেয়। এরপর বাইপাসের উত্তর দিকের লেনে যান চলাচল স্বাভাবিক হয়।

 

22 May 2025, 08:30 AM

Sundarban Satellite: ফ্রেজারগঞ্জ ও মৌসুমী দ্বীপের উপকূলে আকাশে দেখা গেল রহস্যময় আলো। ঘটনাটি ঘটেছে রাত ১১টা নাগাদ। বিভিন্ন রঙে আলোটিকে চলতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎই আকাশের দিকে তাকাতে একটি আলোকে উপকূলীয় এলাকায় ঘুরতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, এটি ড্রোনের আলো ছিল। এক্ষেত্রে একটি নয়, দুটো থেকে তিনটি আলো দেখা গিয়েছে। বিষয়টি বহুজনের নজরে এসেছে। এমনকি বেশ কয়েকজন মোবাইলে ভিডিয়ো করেছেন। বিষয়টি পুলিসকে জানানো হয়েছে। এবিষয়ে সুন্দরবন পুলিস জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, 'এরকম একটা খবর পাওয়া গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।' 

22 May 2025, 08:15 AM

Jalpaiguri:জলপাইগুড়ির বৈকন্ঠপুর বনদপ্তরের অধীন বোদাগঞ্জ জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায় হাতির হানায় ২ জনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গতকাল রাতে কীর্তন থেকে ফেরার পথে হাতির হানায় দুজনের মৃত্যু বলে স্থানীয় সূত্রে খবর । ঘটনাস্থলে পুলিশ। তবে বনদপ্তরের দিকেই আঙ্গুল তুলছেন স্থানীয়রা। অপর দিকে ডিএফও এম রাজা টেলিফোনে জানান, কিভাবে মৃত্যু তা খতিয়ে দেখা উপযুক্ত অবস্থা গ্রহণ করা হবে। বনদপ্তরের পাশাপাশি পুলিশও ঘটনাস্থলে ঘটনার তদন্ত শুরু করেছে।

 

22 May 2025, 08:15 AM

Bardhaman: রাজ্যের বিখ্যাত শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পূর্ব বর্ধমানের কলানবগ্রাম শিক্ষা নিকেতনের ক্যাম্পাসের ভিতর থেকে দুটি বহুমূল্য সাদা চন্দন গাছ চুরি হয়ে গেছে।  এই শিক্ষানিকেতন দ্বিতীয় শান্তিনিকেতন নামেও পরিচিত। দুদিন পেরিয়ে গেলেও পুলিস বা তদন্তকারীরা এখনো এর কিনারা করতে পারেননি। জানা গেছে, কলানবগ্রামের  শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের লাইব্ররীর পাশে বহুদিন আগে দুটি শ্বেত চন্দন গাছ লাগানো হয়েছিল । গাছগুলির এক থেকে দেড় ফুট বেড় হয়েছিল । মঙ্গলবার সকালে কাজে এসে প্রশিক্ষণ কেন্দ্রের ঝাড়ুদার রাজেন্দ্র রাজবংশী দেখেন গাছ দুটির মাঝ থেকে ৫-৭ ফুট লম্বা অংশ কে বা কারা কেটে নিয়ে  গেছে । বাকি অংশ পড়ে রয়েছে । এরপর তিনি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষকে ফোন করে বিষয়টি জানান ।

22 May 2025, 08:15 AM

Howrah:সাধু সেজে গৃহস্থের বাড়ি থেকে সোনার হার এবং সোনার মঙ্গলসূত্র চুরি। পরে পুলিসের তৎপরতায় উদ্ধার হয় সেগুলো। ঘটনায় গ্রেপ্তার ৪ দুষ্কৃতী। গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ হাওড়া ময়দান এলাকার রামেশ্বর মালিয়া ফাস্ট বাই লেনে পিন্টু শর্মার বাড়িতে আসে চারজন ব্যক্তি। পরনে সাধুর পোশাক মাথায় তিলক, হাতে ও গলায় রুদ্রাক্ষের মালা। সঙ্গে হনুমানজি ও শিবের মূর্তি। দেখে বোঝার উপায় নেই যে এরা সবাই আসলে ভন্ড। এরপর ওই চারজন বাড়ির মহিলাদের বিভিন্ন ধর্ম উপদেশ দিতে শুরু করেন। একই সঙ্গে চলে ভবিষ্যৎ বাণী। পিন্টু শর্মার স্ত্রী মমতা দেবী জানান এমনভাবে ওরা কথা বলছিল তাতে তিনি সম্মোহিত হয়ে যান। আস্থা অর্জনের পর তারা  সোনার গয়না দ্বিগুণ করে দেওয়ার টোপ দেন। এতে পিন্টু শর্মার স্ত্রী নিজের সোনার হার এবং সোনার মঙ্গল সূত্র খুলে সাধুদের হাতে তুলে দেন। সেগুলো কাপড়ের মধ্যে মুড়ে  ঘরের পূর্ব কোণে রেখে দিতে বলেন ওই সাধুরা। বলেন  সন্ধ্যাবেলায় ওই কাপড় খুললে সোনার গয়না দ্বিগুণ হয়ে যাবে। এরপরই ওই চারজন সাধু বাড়ি থেকে চম্পট দেন। কিন্তু এরই ফাঁকে যে হার ও মঙ্গলসূত্র হাওয়া হয়ে গেছে তা ঘুণাক্ষরেও টের পাননি। পরে বাড়ির লোকের সন্দেহ হওয়ায় কাপড় খুললে  দেখা যায় সেখানে কিছুই নেই। এই ঘটনায় হাওড়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন পিন্টু শর্মা। তদন্তে নেমে হাওড়া থানার পুলিস এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে। হাওড়া ময়দানের বঙ্গবাসী মোড় থেকে একটি সাধুদের দলকে বাসে উঠতে দেখা যায়। এই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ খবর পায় দক্ষিণেশ্বর এলাকায় বেশ কিছুদিন আগে একটি বানজারা দল থাকছে। তারা সাধু সেজে বিভিন্ন জায়গায় অপরাধ করে  চলেছে। গতকাল রাতে হাওড়া থানার একটি তদন্তকারী দল বানজারাদের গোপন ঘাঁটিতে পৌঁছে যায়।দক্ষিণেশ্বর থানার পুলিশের সহযোগিতায় সেখান থেকে চারজনকে হাতেনাতে পাকড়াও করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া সোনার গয়না।ধৃতরা হলেন হাদিস লাঠোর,মনোজ লাঠোর, ছোটু লাঠোর এবং নেতা লাঠোর।হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক বলেন এদের সকলের বাড়ি বিহারের গয়া জেলায়।

22 May 2025, 08:00 AM

Malda: তিনদিন ধরে মৃত যুবকের চিকিৎসা করার অভিযোগের তদন্ত শুরু করল মালদা জেলা প্রশাসন স্বাস্থ্য দপ্তর। জেলা স্বাস্থ্যসাথী প্রকল্পের কো অডিনেটর প্রতিক স্যানালের নেতৃত্ব পাঁচ সদস্যের একটি টিম মালদার কালিয়াচক থানার সুজাপুরের এক বেসরকারি নাসিংহোমে সরজমিনে তদন্ত শুরু করেছেন। চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু ত্রুটির প্রমান তদন্তে পেয়েছেন। এই চিকিৎসার ক্রুটি সংক্রান্ত রিপোর্ট তৈরী করে স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে। স্বাস্থ্য দপ্তরের নিদের্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানা গেছে।

22 May 2025, 08:00 AM

Howrah Train Cancel: দুর্ভোগ পুরোপুরি না মিটলেও আগের তুলনায় দুর্ভোগ কিছুটা কমল দক্ষিণ পূর্ব শাখায়। সোমবার এবং মঙ্গলবারের ব্যাক লগ হয়ে থাকা বেশিরভাগ ট্রেন গতকাল অর্থাৎ বুধবার রাতের মধ্যে হাওড়া স্টেশন থেকে ছেড়েছে। স্টেশনে গতকাল দুপুর পর্যন্ত যে যাত্রী ভিড় ছিল তা রাতের দিকে অনেকটাই কমে এসেছে বলে রেল সূত্রে দাবি। তবে এখনো সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে পরিষেবা বহাল করা যায়নি। দক্ষিণভারত গামী প্রায় সমস্ত ট্রেন এখনও নির্ধারিত সময়ের তুলনায় দেড় থেকে দুই ঘণ্টা দেরিতে ছাড়ছে।