Live Now

Breaking News LIVE Update: ভয়ংকর! সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল ১২ চাকার ডাম্পার, হতাহত...

LIVE Update: গত দুদিন ধরে চলছে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্নদের কর্মবিরতি । ব্যহত হয়ে পড়েছে হাসপাতালের চিকিৎসা পরিষেবা

Breaking News LIVE Update: ভয়ংকর! সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল ১২ চাকার ডাম্পার, হতাহত...
15 October 2025 11:00 AM (IST)

Namkhana: অবশেষে ৩৬ ঘন্টা পর উদ্ধার হল নিখোঁজ মৎস্যজীবীর দেহ। বুধবার সকালে...

Namkhana: অবশেষে ৩৬ ঘন্টা পর উদ্ধার হল নিখোঁজ মৎস্যজীবীর দেহ। বুধবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। মৃত মৎস্যজীবীর নাম বিশাল তিমসিনা (৩০)। উল্লেখ্য, মঙ্গলবার রাতে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে নেমে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই মৎস্যজীবী।  জানা গিয়েছে, হাতানিয়া দোয়ানিয়া নদীর মাঝখানে এফ বি ভদ্রকালী নামক ট্রলারটি দাঁড়িয়েছিল। বিশাল ওই ট্রলারের একজন কর্মী ছিলেন। সোমবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ তিনি ওই ট্রলারে ওঠার জন্য নামখানার খেয়াঘাটে এসেছিলেন। সেই সময় খেয়া ঘাটে কোনও নৌকা ছিল না। বাধ্য হয়ে তিনি ট্রলারে ওঠার জন্য নদীতে নেমে সাঁতার কাটা শুরু করেন। কিন্তু সেই সময় নদীতে প্রবল স্রোত ছিল। সেই স্রোতে তিনি তলিয়ে যান। বিষয়টি স্থানীয় কয়েকজন মৎস্যজীবী দেখতে পান। এরপরই তাঁর খোঁজে নদীতে তল্লাশি শুরু হয়েছিল। অবশেষে এদিন সকালে তাঁর দেহ উদ্ধার হয়। 

 

15 October 2025 08:00 AM (IST)

Malbazar: সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল ১২ চাকার ডাম্পার। ঘটনা ঘটে বুধবার সকালে...

Malbazar: সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল ১২ চাকার ডাম্পার। ঘটনা ঘটে বুধবার সকালে মালবাজার মহকুমার মেটেলির কুর্তি সেতুতে। তবে হতাহতের খবর নাই। জানা গেছে এদিন সকালে মালবাজারের দিক থেকে ডাম্পারটি চালসার দিকে যাবার সময় কুর্তি সেতুর রেলিং ভেঙ্গে বিকট শব্দ হয়ে নদীতে পড়ে যায়। বিকট শব্দে আশেপাশের মানুষ ছুটে আসে। তখনই গ্রামের মানুষজন দেখে নদীর পাড়ের মধ্যে পড়ে রয়েছে ডাম্পারটি। খবর পেয়ে ঘটনা স্থলে আসে পুলিশ। কি ভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে মেটেলি থানার পুলিস।  

15 October 2025 08:00 AM (IST)

Kulpi Accident: দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১ ট্রাক চালকের। দক্ষিণ...

Kulpi Accident: দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১ ট্রাক চালকের। দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার করঞ্জলী এলাকার ঘটনা। মৃত গাড়ি চালক পিন্টু মাল(৩০)  হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার ত্রিলোক চন্দ্রপুরের বাসিন্দা। 
পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার ভোর রাতে কুলপি থানার করঞ্জলী এলাকায় একটি বালি বোঝায় ট্রাক ও মাছ বহনকারী খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মাছ বহনকারী খালি ট্রাক চালকের মৃত্যু হয়েছে ও আহত ২ । ঘটনাস্থল থেকে গাড়ি দুটিকে আটক করা হয়। পাশাপাশি মৃত ট্রাক চালকের দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবারে পুলিশ মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। অন্যদিকে এই কুলপি থানার বেলপুকুর ভগবানপুর এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান উল্টে যায় নয়ন জলিতে ক্ষতিগ্রস্ত হয় ওই গাড়ির চালক পরপর এভাবে দুর্ঘটনায় কিভাবে ঘটছে তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন

15 October 2025 07:00 AM (IST)

Eastern Rail: পূর্ব রেলের মালদহ ডিভিশনে লাইন রক্ষণাবেক্ষণ এবং আনুষঙ্গিক কাজের...

Eastern Rail: পূর্ব রেলের মালদহ ডিভিশনে লাইন রক্ষণাবেক্ষণ এবং আনুষঙ্গিক কাজের জন্য সবমিলিয়ে ৭ দিন পাওয়ার ব্লকের প্রয়োজন পড়বে। অক্টোবরের ১৫, ১৮, ২০, ২২, ২৫, ২৭ এবং ২৯ তারিখ এই পাওয়ার ব্লক হবে। ৭ টি ডেমু, ৮ টি প্যাসেঞ্জার, ৩  টি মেমু চলাচলের সময় পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে।  ৫৩৪৩৪ বারারওয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ছাড়ার সময় এই দিনগুলিতে ১২০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। ৬৩৪২২ সাহেবগঞ্জ অজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার ছাড়ার সময় ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য স্বল্প এবং দূরপাল্লার ট্রেন পরিস্থিতি বুঝে তাৎক্ষণিক ঘোষণার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে খুব প্রয়োজন না পড়লে দূরপাল্লার এক্সপ্রেস মেইল ট্রেন সামান্য ঘুরপথে যাতায়াত করিয়ে দেওয়া হবে। অথবা সেগুলি হল্ট বা স্টপেজের মেয়াদ বৃদ্ধি হবে যা সংশ্লিষ্ট স্টেশনে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

 

15 October 2025 07:00 AM (IST)

Arambagh: আরামবাগ পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের হাত ধরে এবার বিজেপি...

Arambagh: আরামবাগ পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের হাত ধরে এবার বিজেপি ছেড়ে তৃণমূলে ২৭ টি পরিবার। বিধানসভা নির্বাচনের আগে পুরসভা এলাকায় বিজেপির লোকজন তৃণমূলে যোগদান করার ঘটনা রীতিমতো রাজনৈতিক ভাবে শোরগোল পড়ে যায়। মঙ্গলবার রাতে আরামবাগ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুজলপুর তৃণমূল কার্যালয়ে পুরপ্রধান সমীর ভান্ডারী ও উপ পুরপ্রধান  মমতা মুখোপাধ্যায় তাঁদের হাতে  তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। এছাড়াও হাজির  ছিলেন  কাউন্সিলর অপরাজিতা রায়, হাসান আলী চৌধুরী, সোমা পন্ডিত, মিতা দে সঞ্জয় ঘড়ুই, ছাড়া অন্যান্য কাউন্সিলররা।

15 October 2025 07:00 AM (IST)

Purulia: গত দুদিন ধরে চলছে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

Purulia: গত দুদিন ধরে চলছে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্নদের কর্মবিরতি । ব্যহত হয়ে পড়েছে হাসপাতালের চিকিৎসা পরিষেবা । পুরুলিয়া শহরের ক্যাম্পাস থেকে চিকিৎসার সমস্ত বিভাগ পুরুলিয়ার হাতোয়াড়া ক্যাম্পাসে স্থানান্তর করা, নিরাপত্তা এবং মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের দাবিতে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সামিল হয়েছেন ৯৪ জন ইন্টার্ন।
পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুরুলিয়া শহর ক্যাম্পাস এবং হাতোয়াড়া এই দুটি ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ বিভক্ত রয়েছে । দুটি ক্যাম্পাসে দুরত্ব প্রায় ৬ কিমি । প্রতিদিন দুই ক্যাম্পাসে পড়াশোনা করা এবং ডাক্তারি চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় ইন্টার্নদের এবং চিকিৎসকদের । রয়েছে রাত্রি বেলায় যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তাজনিত সমস্যাও । তাই সমস্ত বিভাগ হাতোয়াড়া ক্যাম্পাসে নিয়ে আসার দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন ডাক্তারি পড়ুয়ারা। অধ্যক্ষর অফিসের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন তারা । মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরেও সমস্যার সমাধান হয়নি । ফলে নিজেদের দাবি পূরণে অনড় রয়েছেন ইন্টার্নরা।

15 October 2025 07:00 AM (IST)

Bardhaman Medical Collage: স্থানীয়দের তৎপরতায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল...

Bardhaman Medical Collage: স্থানীয়দের তৎপরতায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুকে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করলো বর্ধমান থানার পুলিস। পাশাপাশি শিশু চুরির ঘটনায় দুই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম রিঙ্কি খাতুন ওরফে রুমকি খাতুন, বাড়ি বর্ধমানের বিজয়রামে। ধৃত অন্য মহিলার নাম মিনিরা বিবি। বাড়ি বর্ধমানের কেষ্টপুরে। সম্পর্কে এরা দু'জনে মা ও মেয়ে।

শিশু চুরির ঘটনা জি ২৪ ঘন্টায় সম্প্রচারের পরই এলাকার বাসিন্দাদের সন্দেহ হয় রিঙ্কি খাতুনের কোলে থাকা শিশুকে নিয়ে। প্রতিবেশী কয়েকজন বর্ধমানের খাগড়াগড়ের উত্তরপাড়ায় ভাড়াবাড়িতে থাকা রিঙ্কি খাতুনের বাড়িতে যান। রিঙ্কি ও তার মা মিনিরা বিবি সদ্যজাত বললেও তাদের সন্দেহ হয়। তখন তারা বর্ধমান থানায় খবর দেন। খবর পেয়েই বর্ধমান থানার পুলিশ খাগড়াগড়ের উত্তর পাড়ায় গিয়ে চুরি যাওয়াকে শিশুকে উদ্ধার করে। 
মঙ্গলবার দুপুর ১টার সময় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ১৮ দিনের এক শিশুপুত্রকে হাসপাতাল চত্বর থেকে চুরি করে পালানোর  অভিযোগ ওঠে এক অজ্ঞাতপরিচয় মহিলার বিরুদ্ধে।

 

Add Zee News as a Preferred Source

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

Read More