3 September 2025, 10:00 AM
Taldi Murder: গ্রেফতার আরো একজন। মোট তিনজন গ্রেপ্তার হল। তালদির খুনের ঘটনায়। ক্যানিংয়ে তালদি খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজে চারজন কে দেখা গিয়েছিল। ফুটেজ খতিয়ে দেখে ক্যানিং থানার পুলিশ ইতিমধ্যে আরো ১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সংখ্যাও মোট তিন জন।। ধৃতরা বিশ্বজিত সাঁফুই,গণেশ সরদার ও সুব্রত প্রামাণিক। আজ তাদের আলিপুর আদালতে তোলা হবে আরো একজনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
3 September 2025, 10:00 AM
Purulia: কর্মবিরতির দু দিন পার হয়ে গেলেও অস্থায়ী কর্মীদের সঙ্গে আলোচনায় বসেনি পুরুলিয়া পৌরসভা কর্তৃপক্ষ । পুজোর মুখে অচল হয়ে রয়েছে পৌরসভা । দাবি না পূরণ হলে কর্মবিরতি থেকে সরে আসতে নারাজ অস্থায়ী কর্মীরা । দাবি আদায়ে বুধবার সকালে শহর জুড়ে মিছিল পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীদের। বেতন বকেয়া মেটানো, বেতন বৃদ্ধি, পুজোর বোনাসের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হয়েছেন পুরুলিয়া পৌরসভার সাফাই, জল, আলো, অফিস বিভাগের প্রায় ১৭০০ জন অস্থায়ী কর্মী । পৌরসভায় পোস্টার সাঁটিয়ে কর্মবিরতিতে সামিল হয়েছেন তারা। দুদিন ধরে কর্মবিরতি চলায় শহর ঢেকেছে আবর্জনায়।
3 September 2025, 10:00 AM
Asansol: পথ দুর্ঘটনায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা, ক্ষতিপূরণের দাবিতে আসানসোলের সালানপুর দেন্দুয়া মোড়ে পথ অবরোধ এলাকাবাসীর। এর জেরে ঝাড়খণ্ড - চিত্তরঞ্জন আসানসোলগামী রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলেই সালানপুর থানার পুলিশ পৌছায়।প্রসঙ্গত মঙ্গলবার রাতে দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডে লরির ধাক্কায় অশোক মাহাতো নামে এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়।তারই প্রতিবাদে ক্ষতিপূরণের দাবিতে বুধবার দেন্দুয়া মোড়ে এই পথ অবরোধ করা হয়।।
3 September 2025, 07:15 AM
Raidighi: রায়দিঘিতে জলাশয় থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই দেহটিকে দেখতে পেয়ে রায়দিঘি থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মমতাজ মোল্লা(৪৯)। রায়দিঘি থানার শ্রীপলতলা মুসলমান পাড়ায় বাড়ি, ওই ব্যক্তি একদিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার কে ঘিরে রহস্য ডানা বেধেছে।ওই ব্যক্তি কিভাবে জলে পড়ে গেল তার খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে মৃতদেহ উদ্ধার করে রায়দিঘি থানার পুলিশ ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
3 September 2025, 07:15 AM
Kakdip: দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ থানার অন্তর্গত নতুন রাস্তার সীমাবাঁধ মেন রাস্তার পাশে একটি ১২ চাকা লরি উল্টে যায় নয়ন জলিতে, স্থানীয় সূত্রে জানা গেছে ওই ১২ চাকা লরি টি পাথরপ্রতিমা থেকে কাকদ্বীপের দিকে আসছিল তখনই সীমাবাদের কাছে ওই গাড়ির চাকার ব্লাস্ট হয় বলে জানা যায়। তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ন জলিতে পড়ে যায়,তৎক্ষণাৎ ড্রাইভার বার হতে গিয়ে কিছুটা আঘাত পায়, স্থানীয়রা ওই গাড়ি চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এই ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছায় কাকদ্বীপ থানার পুলিশ পৌঁছে নয়নজলী থেকে গাড়িটিকে উদ্ধার করে কাকদ্বীপ পুলিশ স্টেশনে নিয়ে যায় তবে এই ঘটনার কারণে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
3 September 2025, 07:00 AM
Bardhaman: দাগি শিক্ষকের তালিকায় ডাকাবুকো বিজেপি নেতার দাদার নাম প্রকাশ্যে আসতেই হুলস্থুল পূর্ববর্ধমানে। আদালতের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন(SSC)’দাগি’ শিক্ষকদের নামের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে। সেই তালিকায় রাজ্যের শাসক দলের একাধিক নেতা,মন্ত্রী,বিধায়ক ও কাউন্সিলর ঘনিষ্টের নাম প্রকাশিত হয়েছে ।তা নিয়ে রাজ্য সরকারকে ’মহাদাগি’ সরকার বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেন। এর পরেই আসরে নেমে এস.এস.সি (SSC) প্রকাশিত ’দাগি’ শিক্ষকের তালিকায় পূর্ব বর্ধমানের ডাকাবুকো বিজেপি নেতার দাদার নাম প্রকাশ্যে আসায় বিড়ম্বনায় পড়েছে পদ্মশিবির ।তারই সাথে ’চোরের বড় গলা“ বলে পাল্টা কটাক্ষে শুভেন্দু অধিকারীকে বিঁধেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
3 September 2025, 07:00 AM
Hooghly Murder: হলুদ স্কুটিতে রক্তের দাগ,চন্ডীতলা খুনের কিনারা করল পুলিস। চন্ডীতলায় প্রেমিকার স্বামীকে খুন করে পালিয়ে গিয়েছিল প্রেমিক। কাকদ্বীপ হাসপাতাল থেকে গ্রেফতার করা হল তাকে। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন।
গত ৩১ আগস্ট রাতে চন্ডীতলার হাটপুকুর এলাকায় একটি হলুদ স্কুটিতে চাপ চাপ রক্ত দেখে চাঞ্চল্য ছড়ায়। চন্ডীতলা থানার পুলিস অদূরেই একটি ডোবা থেকে শ্রীমন্ত কোড়ার(৫০) গলাকাটা মৃতদেহ উদ্ধার করে।
তদন্তে পুলিশ জানতে পারে শ্রীমন্তর বাড়ি হুগলির পান্ডুয়া থানার চাঁদপুর গ্রামে। টুম্পা ক্ষেত্রপাল কে নিয়ে চন্ডীতলার কুমির মোড়ায় ঘর ভাড়া নিয়ে থাকতেন। রাজমিস্ত্রির কাজ করতেন। টুম্পা স্থানীয় একটি জল কারখানায় কাজ করতেন। সেখানেই তার সঙ্গে কাজ করতেন বরুণ হালদার। বরুণ হাটপুকুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। টুম্পার সঙ্গে বরুণের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত জুলাই মাসে প্রেমিক বরুণের সঙ্গে কাকদ্বীপে পালিয়ে গিয়েছিলেন টুম্পা। টুম্পার মা চন্ডীতলা থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলেন। টুম্পার প্রথম পক্ষের দুটি সন্তান তার বাপের বাড়ি পান্ডুয়াতে রয়েছে। তাদের দেখতে কিছুদিন পর কাকদ্বীপ থেকে পান্ডুয়ায় ফিরে আসেন। এরপর আবার শ্রীমন্তর সঙ্গে চন্ডীতলায় থাকতে শুরু করেন।
ঘটনার দিন বরুণ শ্রীমন্তকে নিয়ে একসঙ্গে মদ্যপান করে। তারপর দুজনে স্কুটি করে যাওয়ার সময় টুম্পাকে নিয়ে বচসা হয়। নির্জন জায়গায় স্কুটি দাঁড় করিয়ে দুজনের বচসা চলতে থাকে।হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে শ্রীমন্তকে ডোবায় ফেলে দেয় বরুণ। দুজনের মধ্যে ধ্বস্তাধস্তি হয়। আঘাত করার সময় বরুনও আহত হয়। এরপর সে থেকে পালিয়ে যায়।
পুলিস টুম্পাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। সেখান থেকেই বরুণের কথা জানতে পারে। এও জানতে পারে ঘটনার পর বরুণ দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ হাসপাতালে গিয়ে ভর্তি হয়। হুগলি গ্রামীন পুলিশের একটি টিম সেখানে পৌঁছে যায়। বরুণকে নজর বন্দি করে রাখে।আজ বিকালে তাকে গ্রেফতার করে পুলিস।
3 September 2025, 07:00 AM
BJP Leader Arrested: প্রদেশ কংগ্রেস দফতরে তাণ্ডব। গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। মঙ্গলবার রাতে তাকে তার ট্যাংরার ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। ৫ দিন পালিয়ে বেড়ানোর পর তাকে গ্রেফতার করল পুলিস।
3 September 2025, 07:00 AM
Nadia: ভুয়ো ভাউচার দিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার নদিয়ার তেহট্টর কানাইনগর গ্রাম পঞ্চায়েত CPIM এর প্রধান টগরী ঘোষ। ভুয়ো ভাউচার দিয়ে টাকা আত্মসাৎ করায়, তেহট্ট ১ বিডিও সঞ্জীব সেনের অভিযোগের ভিত্তিতে,তেহট্ট থানার পুলিস,তেহট্ট বাজার এলাকা থেকে গ্রেফতার করে কানাইনগর গ্রাম পঞ্চায়েতের CPIM এর প্রধান টগরী ঘোষকে।
কানাইনগর পঞ্চায়েতের সদস্য সংখ্যা-তৃণমূল-৯, সিপিএম-৬, বিজেপি-৩, কংগ্রেস-৪, নির্দল-৩। সিপিএম-কংগ্রেস জোটের দখলে এই পঞ্চায়েত। মঙ্গলবার তেহট্ট বি ডি ও অফিসে ডেঙ্গু নিয়ে মিটিং ছিল, সেই মিটিং থেকে বাড়ি ফেরার পথে পুলিস গ্রেফতার করে। এদিনই বি ডি ও অভিযোগ করেন এবং পুলিস এদিনই তাকে গ্রেফতার করে। এমনই জানালেন সিপিআইএমের জেলা সদস্য সুবোধ বিশ্বাস।
