Live Now

Breaking News LIVE Update: নজিরবিহীন শোরগোল, বাঙালির কন্ঠরোধ করা যাবে না, স্লোগান তুললেন মুখ্যমন্ত্রীই

LIVE Update: প্রয়াত রিজওয়ানুর রহমান ও রুকবানুর রহমান - এর মা কিশওয়ার জাহান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Breaking News LIVE Update: নজিরবিহীন শোরগোল, বাঙালির কন্ঠরোধ করা যাবে না, স্লোগান তুললেন মুখ্যমন্ত্রীই
04 September 2025 10:15 AM (IST)

Murshidabad: মুর্শিদাবাদের রানিনগরে শিক্ষকের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূল নেতা ও রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সদস্য আইনাল হক। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ।  বুধবার রানিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত শিক্ষক উজ্বল সিংহ রায়ের স্ত্রী পলি সিংহ রায়। ভারতীয় ন্যায় সংহিতার ১০৮, ৩৫১ , ৩৫২ ধারায় দায়ের হয়  মামলা  । মঙ্গলবার সকালে বাবুলতলি খলিলুর রহমান বিদ্যা নিকেতন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্বল সিংহ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। ওই শিক্ষকের স্ত্রীর অভিযোগ, স্কুল পরিচালন সমিতি ওই প্রধান শিক্ষকের কাছ থেকে ৩৫ লক্ষ টাকা চেয়ে চাপ দিয়েছিল। চোর অপবাদ দেওয়া হয়েছিল। এতেই মানসিক অবসাদে আত্মঘাতী হন শিক্ষক। এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত , তৃণমূল নেতা আইনাল হক।

 

04 September 2025 10:15 AM (IST)

Bardhaman: মা–মেয়ের পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বুধবার রাতে বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠে। এক প্রাক্তন কলেজ অধ্যাপকের বাড়ি থেকে স্ত্রী ও মেয়ের পচাগলা দেহ উদ্ধার হল।  বুধবার রাতে এই ঘটনা সামনে আসে। পুলিস সূত্রে খবর, মৃতরা হলেন শিখা ভট্টাচার্য (৫৬) ও তাঁর মেয়ে তৃষা ভট্টাচার্য (৩০)। শিখার স্বামী স্বপন ভট্টাচার্য আরামবাগের একটি কলেজের প্রাক্তন অধ্যাপক ছিলেন। তিনি এক বছর আগে অসুস্থ হয়ে মারা যান। তারপর থেকেই মা–মেয়ে ওই বাড়িতে একসঙ্গেই থাকতেন। স্থানীয়রা জানান, দেড় বছর আগে তৃষার বিয়ে হয়।তারপর ডিভোর্স হয়ে যায়। আর তারপর থেকে তিনি মায়ের কাছেই থাকতেন। প্রতিবেশীরা জানান, গত ৬–৭ দিন ধরে শিখা ও তৃষাকে দেখা যাচ্ছিল না। বুধবার রাতে এক প্রতিবেশী নিমন্ত্রণ করতে গিয়ে বাড়ির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে ঢুকে দুজনের পচাগলা দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। প্রাথমিক অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন মা ও মেয়ে। এক আত্মীয় জানিয়েছেন, কিছুদিন আগেও তাঁরা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁদের সঙ্গে আত্মীয়স্বজনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।এই ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

04 September 2025 08:30 AM (IST)

Namkhana: পঞ্চম শ্রেণির ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা তে চাঞ্চল্য ছড়ালো নামখানায়। মৃত ছাত্রীর নাম এনাক্ষি কয়াল বয়স ১১। ঘটনাটি ঘটেছে সন্ধ্যা নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা থানার উত্তর চন্দন পিড়ী গ্রামে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,এনাক্ষীর বাবা মা দুজনেই কেরালায় পরিযায়ী শ্রমিক। বাড়িতে এনাক্ষী ও তার দিদি থাকতো তার জেঠু জেঠিমা তাদেরকে দেখাশোনা করত। এনাক্ষী উত্তর চন্দনপিঁড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর ছাত্রী।  তার দিদি স্কুল থেকে হয়ে কোচিং পড়ে, সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরে। বাড়ি ফিরে  দেখে তার রুমের ভেতরে বোনের একটি চিঠি লেখা রয়েছে। সেই চিঠি পড়ে  তৎক্ষণাৎ সে বাড়ির ছাদে ছুটে যায়। , বাড়ির ছাদে ছুটে গিয়ে দেখে  বোন  গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে। তৎক্ষণাৎ সে চিৎকার শুরু করে দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। এরপর খবর দেওয়া হয় নামখানা থানায়। নামখানা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ পুলিশ মারগে পাঠায় তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখে পুলিশ প্রশাসন

04 September 2025 08:30 AM (IST)

Canning: অস্বাভাবিক মৃত্যু, শ্মশান থেকে আধাপোড়া দেহ নিয়ে এল পুলিস। ডেথ সার্টিফিকেট না থাকায় আটক ছেলে। ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা পঞ্চায়েতের বৈকুন্ঠপুর গ্রামের ঘটনা। গ্রামের বাসিন্দা শীতলা সরদার(৫৫) মারা গিয়েছিল বুধবার । স্থানীয় কালিগঙ্গা শ্মাশানে দাহ করার জন্য গ্রামের লোকজন কে সাথে নিয়ে ছেলে অরুণ সরদার গিয়েছিলেন মায়ের দেহ নিয়ে । ছিল না কোন পঞ্চায়েত ডেট সার্টিফিকেট। এরপরে পুলিশ খবর পায়। পুলিশ শ্মশানে গেলে  এরপর ওই দেহ  শ্মশানে আধপোড়া অবস্থায় পিয়ালি নদীতে ফেলে পালিয়ে যায় শ্মাশনযাত্রীরা।। পুলিশ আধপোড়া দেহ উদ্ধার করে। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় ডাক্তারি পরীক্ষার জন্য। পরে ময়না তদন্তে জন্য  পাঠায়। মৃত শীতলা দেবীর ছেলে অরুণ সরদার জানিয়েছে ,স্থানীয় পঞ্চায়েত থেকে ’শংসা পত্র নিয়ে দাহ করার জন্য কালিগঙ্গা শ্মশানে নিয়ে গিয়েছিল। তবে পুলিশ সুত্রের খবর কোন প্রকার  মৃত্যুর ’শংসা পত্র দেখাতে পারেনি মৃতার পরিবার । যারফলে আধপোড়া দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। তবে শীতলা দেবী মৃত্যু কি কারনে হয়েছিল কেন বা ডেড সার্টিফিকেট ছিল না তড়িঘড়ি কেন পোড়ানো হচ্ছিল সবটাই ক্যানিং থানার পুলিশ তদন্ত করছে। ছেলেকে আটক করে। 

04 September 2025 07:15 AM (IST)

BJP Leader Rakesh Singh: প্রদেশ কংগ্রেস সদর দফতরে ভাঙচুরে অভিযুক্ত রাকেশ সিংয়ের পাশে দাঁড়ালেন অর্জুন সিং। পুলিশের বিরুদ্ধে মামালার হুঁশিয়ারি। অর্জুন বলেন, যারা রাকেশ সিংয়ের বাড়ি গিয়েছিল তাদের নামে মামলা করা হবে। রাকেশ সিংয়ের নামে মামলা হয়েছে কিন্ত তার মেয়ে কী করেছিল! ছেলে কী করেছিল! একটা আন্দোলন করেছেন করেছিল রাকেশ সিং। কিন্ত তার জন্য তার পরিবারের উপর কেন হামলা হবে। 

 

04 September 2025 07:00 AM (IST)

Shyamnagar: এবার জমি মাফিয়াদের নজর শ্যামনগরের প্রতীক সংঘ খেলার মাঠ। এমনটাই দাবি ক্লাব কর্তৃপক্ষ ও এলাকার বাসিন্দাদের। মাঠ বাঁচাতে পথে নামলেন এলাকার বাসিন্দারা এবং ওই মাঠে খেলা বাচ্চারা। শতাব্দি প্রাচীন শ্যামনগর প্রতীক সংঘ খেলার মাঠ ক্লাব কর্তারা রীতিমতো আতঙ্কে কবে কাদের মাঠ দখল করে জমি মাফিয়ারা । কদিন ধরে দেখা যাচ্ছে কিছু মানুষ এসে মাঠের জমি মাপামাপি করছে। আর এতেই তারা আতঙ্কিত হয়ে পরেছে ক্লাব কর্তৃপক্ষ থেকে যারা ঐ মাঠে খেলাধুলা করে।আর এই নিয়ে তারা প্রশাসনিক মহলে অভিযোগ জানানো হয়েছে। এমনকি রাস্তায় নেমে প্রতিবাদ ও করেছে।

04 September 2025 07:00 AM (IST)

Rizwanur Rahman: প্রয়াত রিজওয়ানুর রহমান ও রুকবানুর রহমান - এর মা কিশওয়ার জাহান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন,   রিজওয়ানুর ও রুকবানুর রহমান - এর মা কিশওয়ার জাহানের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত।  ওনার সাথে আমার গভীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমায় উনি আপনজন হিসেবে খুব ভালোবাসতেন। আমি প্রতি ঈদ-এ ওনার সাথে দেখা করতে যেতাম। কত পুরোনো স্মৃতি আজ মনে আসছে। আমার হৃদয়ে উনি চিরদিন থাকবেন। আমি রুকবানুর সহ ওর পরিবার-পরিজন -সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই।

04 September 2025 07:00 AM (IST)

Krishnanagar Murder: কৃষ্ণনগরের ঈশিতা খুনের ঘটনায় মৃত ঈশিতার বাবা মা, ভাইকে নিয়ে আজ টিআই প্যারেড করল কৃষ্ণনগর পুলিস প্রশাসন কৃষ্ণনগর জেলা সংশোধনগারে। ঈশিতার বাবা জেলের বাহিরে ছিলেন, ঈশিতার মা এবং ভাই জেলের ভিতরে যায়।  খুনি দেশরাজ সিংকে সনাক্ত করে,বাড়ি ফিরে ঈশিতার মা বলেন আমি সনাক্ত  করেছি আমার মেয়ের খুনের, অনেক কিছুই মনে হচ্ছিল সামনে দেখে।

About the Author