Live Now

Breaking News LIVE Update: ল্যাবে তৈরি সোনা বিক্রি করে কোটি টাকার প্রতারণা! দাঁতনে পাকড়াও এক দুষ্কৃতী

LIVE Update: টোটো- স্করপিও মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের।মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত সোনাখালি সংলগ্ন তেঁতুলতলা এলাকায়

Breaking News LIVE Update: ল্যাবে তৈরি সোনা বিক্রি করে কোটি টাকার প্রতারণা! দাঁতনে পাকড়াও এক দুষ্কৃতী
10 September 2025 11:45 AM (IST)

Arjun Singh: ভাটপাড়া বিধানসভা অঞ্চলে ভুয়ো ভোটারের সংখ্যা ৯৩৭৭ এখনো পর্যন্ত এই ভুয়া ভোটার আছে এমনটাই দাবি প্রাক্তন সংসদ অর্জুন সিং এর পাশাপাশি তিনি বলেন সব জায়গা করতে পারলে ১২ থেকে ১৩০০০ ভুয়া ভোটার পাওয়া যাবে। পাশাপাশি তিনি সরব হন বি এল ও নিয়েও। 

10 September 2025 11:45 AM (IST)

Samsi:উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই ছাত্রের। মৃত দুই ছাত্রের নাম তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহান। দুজনেরই বাড়ি পুখুরিয়া থানার শ্রীপুর বল্লভপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এরা দুজনেই সামসি এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। বুধবার উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল। দুই বন্ধু বাইকে চেপে রতুয়া হাই স্কুলের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। কিন্তু মতিগঞ্জ পার হয়ে কিছুটা দূরে রতুয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান এদেরকে সরাসরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই রাস্তার উপর পড়ে গিয়ে মৃত্যু হয় তাদের। দুই ছাত্রের অকাল মৃত্যুর সংবাদ শুনে সামসী গ্রামীণ হাসপাতালে ছুটে আসেন সামসী এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পান্ডে , উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত স্বপন সিংহ, পৃথ্বীশ কুন্ডু প্রমুখ। মৃত দুই ছাত্রের দেহ সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তাদের দেখার জন্য মানুষের ঢল নামে। তন্ময়ের বাবা তপন প্রামাণিক একটা সেলুনের দোকান চালান। রেহান এর বাবা পেশায় কৃষক। দুই ছাত্রের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে সামসি এগ্রিল হাই স্কুল সহ শ্রীপুর এলাকায়।

 

10 September 2025 09:15 AM (IST)

Murshidabad: ফের পুলিশের মানবিক মুখ, জাতীয় সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীদের নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন DSP। জানা যায় মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থেকে নদিয়ার ফিরছিলেন রানাঘাট জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমার , সেই সময় কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কে একটি দুর্ঘটনা ঘটে।  পুলিশ সূত্রে খবর, একটি টোটো গাড়িকে চার চাকা গাড়ি ধাক্কা দিলে টোটো গাড়ির যাত্রীরা আহত হন। টোটো গাড়িতে চালকসহ সাত জন যাত্রী ছিলেন , যাদের মধ্যে তিনজন শিশু ছিলেন। তাদের প্রত্যেককেই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পাশাপাশি ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে টোটো গাড়ির যাত্রী সকলেই কৃষ্ণনগরের বাসিন্দা। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। ডিএসপি সঞ্জয় কুমার বলেন , মুর্শিদাবাদ জঙ্গিপুর কোর্টে সাক্ষী দিয়ে নদিয়াতে ফিরেছিলেন , সেই সময় রাত আনুমানিক ন,টা নাগাদ , কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কে নজরে আসে একটি দুর্ঘটনা। তড়িঘড়ি নিজেই গাড়ি থেকে নেমে স্থানীয়দের সহযোগিতায় টোটো গাড়িতে থাকা চালকসহ ৭ জন যাত্রীকে নিজের গাড়িতে করে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দেন । পাশাপাশি ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে থানায় তুলে দেন ডিএসপি সঞ্জয় কুমার। তবে পুলিশের এই এহেনো ভূমিকাকে সাধুবাদ জানান সাধারণ মানুষ , এই ঘটনায় রানাঘাট জেলা পুলিশের দৃষ্টান্ত স্থাপন করলেন ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমার। 1) সঞ্জয় কুমার , ট্রাফিক ডিএসপি , রানাঘাট জেলা

10 September 2025 09:15 AM (IST)

Rampurhat: পুজোর প্রাক্কালে ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল বীরভূমের রামপুরহাটে। ঘটনাটি ঘটেছে ডাকবাংলাপাড়া এলাকায়। প্রশাসনের তরফে ওই অঞ্চলের পশু চিকিৎসালয়ের দেওয়াল লাগোয়া বসে থাকা ফুটপাত ব্যবসায়ীদের আগেই উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে । অভিযোগ, নির্দেশ অমান্য করায় গতকাল  রাতে আচমকাই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে জেসিপি দিয়ে দোকান ভাঙচুরের চেষ্টা শুরু করে প্রশাসনের কর্মীরা।

10 September 2025 09:15 AM (IST)

Bardhaman: প্রতিদিনের মতো সকালে ফুল তুলতে বেরিয়ে বাড়ির সামনের রাস্তা পরিষ্কার করার সময় মাথা থেতলে খুন করার অভিযোগ উঠলো উঠলো প্রতিবেশীদের দিরুদ্ধে ঘটনাটি কালনার নসরতপুর গ্রামের মাধব সাহার গলিতে। এরপরই সকালে ওই ব্যক্তির রহস্যজনক রক্তাক্ত দেহ উদ্ধার। স্বাভাবিক মৃত্যু নয় তাকে খুন করা হয়েছে দাবি পরিবারের। ঘটনা স্থলে নাদনঘাট থানার পুলিশ,জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম বিমল কৃষ্ণ সাহা। 

 

10 September 2025 08:00 AM (IST)

Fake Gold: নকল সোনা আসল বলে চলছিল বিক্রি। কোটি টাকার এই প্রতারণা চক্রের এক দুষ্কৃতীকে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকা থেকে ধরল হাসনাবাদ থানার পুলিস। নিজেদের হেপাজাতে নিয়ে এই চক্রের মাথা সহ বাকিদের খোঁজ করছে পুলিস। পুলিস সূত্রে জানা যায়,গত কয়েক মাস ধরে হাসনাবাদ ও বসিরহাট সহ বিভিন্ন এলাকায়  ব্যবসায়ীদের কাছে নকল সোনা বিক্রি করে কয়েক কোটি টাকা প্রতারণা করে দুষ্কৃতীরা। এ বিষয়ে সম্প্রতি হাসনাবাদ এলাকার এক ব্যবসায়ীর কাছ তাকে কম দামে সোনার লোভ দেখিয়ে নকল সোনা বিক্রি করে তার কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা  হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। এই অভিযোগ পেয়ে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকা থেকে বনবিহারী কামিন্ডা নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিস। তাকে ১২ দিনের পুলিস এই চক্রের মাথা সহ বাকিদের খুঁজছে পুলিস। প্রাথমিক তদন্ত পুলিস মনে করছে এই জেলার কোন এক জায়গাতে কারখানায় ল্যাবে  নকল সোনা সঙ্গে অল্প সোনা মিশিয়ে বাজার থেকে অল্প দামে সোনার লোভ দেখিয়ে মানুষ ঠকাচ্ছে এই  প্রতারকরা। 

10 September 2025 07:45 AM (IST)

Bhangor Accident: ভাঙড়ে মুখোমুখি বাইক সংঘর্ষে মৃত এক আহত দুই। ঘটনাটি ঘটেছে ভাঙড় পোলেরহাট কাঁটাতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় রাতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। একজন বাইক থেকে ছিটকে পড়ে গেলে তার মাথার উপর দিয়ে একটি  ডাম্পার গাড়ি চলে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। রাতে এলাকা ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাতে। ঘটনার স্থলে আসে পোলের থানার পুলিশ। বাকি দুজনার স্থানীয় নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

10 September 2025 06:45 AM (IST)

West Midnapur: গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা,বারবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা না মেলায়  ক্ষোভে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর এক নম্বর ব্লকের সরবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় । সরবেড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝগেড়িয়া পশ্চিমপাড়ায় দীর্ঘ ৬০০ মিটার গ্রামীণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে, সেই রাস্তা দিয়ে যাতায়াত কার্যত অযোগ্য । বারবার রাস্তা মেরামতের বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা না মেলায় বাধ্য হয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ।

 

10 September 2025 06:45 AM (IST)

Basanti: টোটো- স্করপিও মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের।মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত সোনাখালি সংলগ্ন তেঁতুলতলা এলাকায়। মৃত তিনজনের নাম সুভাষ নস্কর(৩৫),মহাদেব বৈদ্য (৩১) ও সুনন্দা সিংহ (১৭) । 
স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন রাতে একটি যাত্রীবাহী টোটো গাড়ি সোনাখালি থেকে কুলতলির দিকে যাচ্ছিল। সেই সময় একটি স্করপিও বাসন্তীর দিকে যাচ্ছিল। তেঁতুলতলা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হয় ৭ জন।স্থানীয়রা জখমদের কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজন টোটো যাত্রী সুভাষ নস্কর ও মহাদেব বৈদ্যকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে স্করপিও’র মহিলা যাত্রী বাসন্তী হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী সুনন্দা কে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাসন্তী ও ক্যানিং থানার পুলিশ মৃতদেহ তিনটি ময়না তদন্তে পাঠিয়ে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য টোটো গাড়িতে চালক সহ তিনজন ছিলেন। অন্যদিকে স্করপিও তে চালক সাহিদ মোল্লা সহ তিনজন মহিলা যাত্রী ছিলেন।

10 September 2025 06:45 AM (IST)

Diamondharbour: হুগলি নদীর জেটিঘাটের সংলগ্ন নদী বাঁধে ফাটল তৎপর পুলিশ প্রশাসন। মঙ্গলবার  ডায়মন্ড হারবার ২ নং ব্লকের নুরপুর জেটিঘাটের কাছে নদী বাঁধ ফাটল ধরে। ডায়মন্ড হারবার ২ নং ব্লকের নূরপুরে হুলগি নদী তিনটি জেলাকে ভাগ করছে একদিকে মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগণা জেলা। এই তিন জেলার মানুষ হুগলি নদী ফেরি পারাপারের মধ্যমে যাতাযাত করেন মেদিনীপুর গেঁওখালি, হাওড়ার গাদিয়াড়া ও দক্ষিণ ২৪ পরগণা জেলার নূরপুর জেটিঘাটের মাধ্যমে ফেরি চালাচলের মধ্য দিয়ে তিন জেলার সাধারণ মানুষ ও পর্যটকদের যাতায়াত। নিত্যদিন বহু মানুষ যাতায়াত  করেন এই ফেরি সার্ভিসের মাধ্যমে। মঙ্গলবার  নূরপুর জেটিঘাট সংলগ্ন নদী বাঁধে ফাটল ধরে। বেশ কিছু দিন আগে একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে নূরপুর নদী বাঁধে ধাক্কা মারে। সেদিন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও নদীতে জোয়ার আসার পর জাহাজটি পূনরায় গন্তব্যের দিকে চলে যায়। সেদিন জোর ধাক্কা লাগার পর আস্তে আস্তে  আজ এই নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। খবর পাওয়া মাত্র স্থানীয় পুলিশ প্রশাসন তৎপর যাতে কোন অসুবিধা না হয় তা দ্রুতার সঙ্গে দেখেন। মঙ্গলবার দিন রাত হতেই নদীতে ভাটা পড়তেই নতুন ফেরিঘাট একটা অংশ পুরোপুরি জলের তলায় তলিয়ে যায়। এই বাধটা পুরোপুরি ভেঙে গেলে গ্রাম ডুবে যাবে পাশে একটি খ্রিস্টান মিশনারি সেবা প্রতিষ্ঠান আছে সেটাও ক্ষতিগ্রস্ত হতে পারে। 

Add Zee News as a Preferred Source

About the Author