Live Now

Breaking News LIVE Update: ফের মেট্রো বিপর্যয়! মহানায়ক উত্তম কুমার থেকে ক্ষুদিরাম পর্যন্ত চলাচল বন্ধ...

LIVE Update: শিল্প শহরে হলদিয়ায় টাটা স্টিল কারখানায় হুগলি মেড কোক ডিভিশনে স্থায়ী কর্মীদের নির্বাচনে জয় গেরুয়া শিবিরের

Breaking News LIVE Update: ফের মেট্রো বিপর্যয়! মহানায়ক উত্তম কুমার থেকে ক্ষুদিরাম পর্যন্ত চলাচল বন্ধ...
11 September 2025 01:00 PM (IST)

Kolkata Metro: ফের মেট্রো বিভ্রাট। শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। ৪৫ মিনিট থেকে এক ঘণ্টার উপরে এই স্টেশন গুলিতে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে বলে মেট্রো সূত্রে খবর। মেট্রো তরফে চেষ্টা করা হচ্ছে শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত আলাদা মেট্রো চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।

11 September 2025 09:30 AM (IST)

Tiger Dead: আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘন্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু। মঙ্গলবার পায়েলের মৃত্যু হয় । তার ঠিক পরের দিনই বুধবার আর এক বাঘিনী রূপাও মারা যায়। ২৪ ঘন্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। যদিও অরণ্য ভবন সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে দুই বাঘিনীর।

 

11 September 2025 09:00 AM (IST)

South 24 Prgs: দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত মশামারী গ্রামে একাদশ শ্রেণির ছাত্রী গলায় দড়ি দিয়ে মৃত্যু করে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যায় ওই ছাত্রী মোবাইল দেখছিল সেই নিয়ে পরিবারের লোকজন বকাবকি করে এরপর ওই ছাত্রী ভোররাতে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলপি থানার পুলিশ। ওই ছাত্রীর দেহ উদ্ধার করে কুলপি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ওই ছাত্রীর মৃতদেহ ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায়। কি কারনে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

11 September 2025 09:00 AM (IST)

Malda: গোপন সূত্রের খবরে মালদা জেলা মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের সকুল্লাপুর এলাকা থেকে ডলফিনের তেলসহ দুইজনকে গ্রেপ্তার করে কালিয়াচক এবং মালদার বনদপ্তরের আধিকারিকরা। গোপন সূত্রের খবরে বনদপ্তরের লোকজন পৌঁছায় শুকুল্লাপুর সেখানে এক বাড়ি থেকে তিন জারের মত বিলুপ্তপ্রায় মারা নিষিদ্ধ জলজ প্রাণী ডলফিনের তেল উদ্ধার করে, সঙ্গে দুজনকে গ্রেফতার করে বনদপ্তর। জানা যায় এই তেল মাছের চার হিসেবে ব্যবহার হয়, এবং অনেক সময় ব্যথার কাজেও লাগে এমনটাই দাবি তাদের। গ্রেফতার করা দুইজনকে নিয়ে আসা হয় মালদা শহরের কানির মোড় ফরেস্টের রেঞ্জ অফিসে। সেখানে তাদেরকে জিজ্ঞাসা বাদের পর বনদপ্তর তাদের মালদা কোর্টে তোলে, এবং দুইজনের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ এক্ট অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে । একজনের নাম ক্ষুদিরাম মন্ডল, বয়স ৫৬ বছর, আরেকজনের নাম সুজিত চৌধুরী বয়স ৪৬ বছর। এবং এই ঘটনার আরো তদন্ত শুরু করে বনদপ্তর।

 

11 September 2025 09:00 AM (IST)

Swarupnagar: স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেক পোস্টে  ৫০ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার এক। প্রশাসন সূত্রে জানাযায় ভোর রাতে  বাংলাদেশ  থেকে মোটরসাইকেল করে এক ব্যাক্তি সন্দেহজনক ভাবে স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে দিয়ে যাওয়ার সময় বিএসএফ জওয়ানরা তাকে আটক করে। তাকে তল্লাসি করতে গিয়ে মোটরসাইকেলের  টিউবের মধ্যে চারটি সোনার বিস্কুট উদ্ধার হয়। এর বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। সোনার বিস্কুট সহ সাইন গাজী নামে ঐ পাচাকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়। জেরায় সে জানায় বাংলাদেশ থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সোনার বিস্কুট গুলি।

 

11 September 2025 07:15 AM (IST)

Arjun Singh: মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চক্রান্ত করছে অর্জুন সিং। এমনটাই মনে করছেন ব্যারাকপুর ব্যারাকপুরে সাংসদ পার্থ ভৌমিক। আর এই মর্মে বিভিন্ন থানায় অর্জুন সিং এর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। নেপালের গণঅভ্যুত্থান নিয়ে বলতে গিয়ে অর্জুন সিং বলেছিলেন যেভাবে ১৮ থেকে ৩০ বছরের যুবকেরা রাস্তায় নেমে আন্দোলন করছে সেইভাবে বাংলাতে ও আন্দোলন হওয়া উচিত আর বিনা রক্তপাতে কোন আন্দোলন হয় না। অর্জুন সিংয়ের এই মন্তব্যে কারণে ই ব্যারাকপুর সংসদ মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে খুন করার গভীর চক্রান্ত চালানো হচ্ছে। যদিও এই এফ আই আর নিয়ে বিচলিত নন অর্জুন সিং তার দাবি একটা দুটো কেন ৪০০ থানায় এফআইআর করুক। তিনি যে কথা বলেছেন সেখান থেকে তিনি পিছু হটবেন না। ৪০০টা এফআইআর না হলে তার মান সম্মান থাকবে না এমনটাই দাবি করেন অর্জুন সিং। 

11 September 2025 07:15 AM (IST)

Midnapur Town: গত এক সপ্তাহ ধরে কল থেকে বেরোচ্ছে নোংরা দুর্গন্ধ যুক্ত পানীয় জল, যা পানের অযোগ্য। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে অসুস্থ হয়ে ভর্তি হতে হয়েছে হাসপাতালে।এলাকায় পৌঁছেছে মেডিকেল টিম।তবে  পৌরসভা কর্তৃপক্ষ পানীয় জলে দুর্গন্ধের কথা মেনে নিলেও তাদের দাবি জল থেকে নয়, খাওয়ার খেয়ে অসুস্থ হয়েছে এলাকাবাসীরা। দ্রুত পাইপলাইন মেরামত করা হচ্ছে যাতে পরিষ্কার পানীয় জল সরবরাহ হয়।

11 September 2025 07:15 AM (IST)

Haldia: শিল্প শহরে হলদিয়ায় টাটা স্টিল কারখানায় হুগলি মেড কোক ডিভিশনে স্থায়ী কর্মীদের নির্বাচনে জয় গেরুয়া শিবিরের। বুধবার সকাল ৭ টা থেকে ভোট শুরু হয়। শেষ হয় বিকাল ৪ টায়। মোট তিনটি প্রতীকে ভোট হয়। একটি তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি, একটি বিজেপি সমর্থিত ভারতীয় মজদুর সংঙ্ঘ, অপরটি বাম সমর্থিত সিটু। মোট ভোটার ১৯৯ জন। তৃণমূলের প্রতীক সূর্য, ভারতীয় মজদূর সংঙ্ঘের সিংহ, বামেদের কাস্তে হাতুড়ি। ফলাফল ঘোষণাও তো দেখা যায় ১৯৯ জনের মধ্যে মধ্যে ১৯৭ জন স্থায়ী কর্মী ভোট দেয় এবং গেরুয়া শিবির ১২৮ টি ভোট পেয়ে জয় লাভ করে।

 

11 September 2025 07:15 AM (IST)

West Midnapur: কর্মসূত্রে নেপালে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল, চন্দ্রকোনা,দাসপুরের একাধিক পরিবারের সদস্যরা। তারমধ্য নেপালে কর্মরত দাসপুরের সংখ্যাটা বেশিই।দাসপুরের গোপালপুর,কোটালপুর,গোপীনাথপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে কর্মসূত্রে রয়েছেন নেপালে। কারও বাবা,কারও ছেলে আবার কারও পরিবারের অন্য সদস্যরা দীর্ঘদিন ধরে নেপালে সোনার কাজে কর্মরত।তেমনই দাসপুরের গোপীনাথপুর এলাকার বেশ কয়েকটি পরিবারের সদস্যরা জানান বর্তমানে নেপালে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে চিন্তিত নেপালে কর্মসূত্রে থাকা ব্যক্তিরা ও তাদের পরিবারের লোকজন। নেপাল থেকে সরাসরি পরিবারের লোকজনকে অনলাইন কল ও ভিডিও কলের মাধ্যমে নেপালের ভয়াবহ পরিস্থিতির কথা জানাচ্ছেন।কেউ কেউ জানান এখন যোগাযোগ করা যাচ্ছে না,যার ফলে চিন্তায় ঘুম উড়েছে পরিবারের লোকজনের।বাঙালির সব থেকে বড় উৎসব দূর্গাপূজোয় বাড়ি আসার কথা তাদের, কিন্তু এই পরিস্থিতিতে তারা কিভাবে বাড়ি ফিরবেন তা নিয়েও সংশয় রয়েছে।দাসপুর থেকে সরাসরি নেপালে যাওয়ার বেশকিছু বাস চলাচল হয়,এই পরিস্থিতির জন্য আপাতত বন্ধ পরিবহন পরিষেবা।এই অবস্থায় কিভাবে বাড়ি ফিরবে,পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তাই নিয়ে দুঃশ্চিন্তায় সকলেই।

Add Zee News as a Preferred Source

About the Author