)
Malda: পুজোর মুখে বড়সড় সাফল্য পুলিসের। ব্যাংক ডাকাতির ছক বানচাল। ব্যাংক থেকেই গ্রেপ্তার বিহারের দুই দুষ্কৃতী, পলাতক তিন, উদ্ধার জাল আধার কার্ড, ধৃতদের আন্ত:রাজ্য একাধিক অপরাধে যোগ। তদন্ত শুরু করেছে পুলিস। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় একটি রাষ্ট্রয়াত্ত ব্যাংকে ৫ দুষ্কৃতী জড়ো হয়ে ছিল ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে। চলছিল রেকি। ব্যাংকে সেই সময় বহু মানুষ। হরিশ্চন্দ্রপুর থানার পুলিসের অপরাধ দমন বাহিনী প্রত্যেক দিনের মতই এলাকার নিরাপত্তা সুনিশ্চিত রাখতে বেরিয়ে ছিল টহলে। সেই বাহিনীতে ছিলেন কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর জাকির হোসেন। তারা ঐ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও যান নিরাপত্তা খতিয়ে দেখতে। সেই সময় দুইজনকে ব্যাংকের মধ্যেই ব্যাগ কাঁধে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে। পুলিস তাদের উপর নজর রাখে। তারপর ব্যাংকের বাইরেই একটি মোটর বাইক উদ্ধার হয়। যে মোটর বাইকের নাম্বার প্লেট দেখে পুলিসের সন্দেহ হয়েছিল। চেক করতে গিয়ে দেখা যায় ভুয়ো নাম্বার প্লেট। বাইকের মালিকের খোঁজ করতেই জালে আসে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে থাকা ওই দুই দুষ্কৃতী। তাদের তল্লাশি নেয় পুলিশ। উদ্ধার হয় জাল আধার কার্ড, মুখ ঢাকা দেওয়ার বিভিন্ন কাপড়, স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে একাধিক সরঞ্জাম। জেরাতে তারা ডাকাতির ছকের কথা স্বীকার করে। ধৃত দুই দুষ্কৃতীর নাম বিরু কুমার যাদব (২৮), সতীশ যাদব (৪০)। তাদের কাছ থেকে জানা যায় সেখানে আরো তিনজন ছিল। যারা পলাতক। পুলিশ আরো জানতে পারে ধৃতরা বহু রাজ্যে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে যুক্ত।ভুয়ো পরিচয় ব্যবহার করে তারা আত্মগোপন করে থাকে।এই ঘটনা একটি বৃহত্তর পরিকল্পিত অপরাধচক্রের অংশ। তদন্তের অগ্রগতির জন্য ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এদিকে পুলিশের এই তৎপরতার ফলে একটি বড় ডাকাতির পরিকল্পনা বানচাল হয়েছে। যার জন্য পুলিশকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
Alipurduar: অবশেষে তিন ধাপে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে থাকা অপরিচিত মানুষের মৃতদেহ গুলো দাহ করা হল। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ও পুরসভার মধ্যে মৃতদেহ দাহ করা নিয়ে বেশ কিছুদিন ঠান্ডা লড়াই চলছে। পুরসভা পরিচালিত বৈদ্যতিক চুল্লি নষ্ট হওয়ায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে প্রায় ১৮ টি অপরিচিত ব্যক্তির মৃতদেহ পরেছিল। এতো মৃতদেহ থাকায় তাতে পচন ধরে। পুরসভার চেয়ারম্যান মৃতদেহ দাহ করতে প্রথমে অস্বীকার করে। কিন্তু পুরসভার বৈদ্যুতিক চুল্লি খারাপ হওয়ায় কিছুটা দায় পরে পুরসভার ঘাড়ে। কাঠ দিয়ে মৃতদেহ দাহ করতে বেশ খরচ রয়েছে। পরে শহরের মানুষ পুরসভাকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় তিন দফায় ১৮ টি মৃতদেহ দাহ শেষ করা হল। ফলে হাফ ছেড়ে বেচেছে হাসপাতাল কতৃপক্ষ। পুরসভার চেয়ারম্যান থেকে হাসপাতাল সুপার সকলেই শহরের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু আর্থিক সংকট ও আইনি জটিলতার দরুন পুরসভার বৈদ্যতিক চুল্লি প্রায় আড়াই মাসের বেশি সময় ধরে নষ্ট হয়েই পরে রয়েছে। কবে ঠিক হবে কেউ জানে না।
Canning: চলন্ত বাইক চালককে ধারাল অস্ত্রের কোপ মারল দুষ্কৃতীরা। আহত হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে পুলিস আটক করল এক যুবককে। চলন্ত বাইকে ধারালো অস্ত্রের কোপ মারল দুষ্কৃতীরা আহত হাসপাতালে চিকিৎসাধীন তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার সাতমুখী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মামা রেজাউল লস্কর প্রতিবেশী ভাগনা সাইফুদ্দিন সর্দার কে নিয়ে ক্যানিং মৌখালি পাঙোশখালী বাড়ি থেকে সাতমুখীতে আসছিল বাইকে চেপে। হঠাৎ পিছন দিক থেকে একটি বাইক দুই ব্যক্তি ধাওয়া করে কাছেই এসে চালক মামা রেজাউল লস্কর কে ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় কোপায় বলে অভিযোগ। বাইক থেকে পড়ে যায়, মামা ও ভাগ্নে। পরে পালিয়ে যায় বাইক নিয়ে দুষ্কৃতীরা। আহত কে তড়িঘড়ি ক্যানিং মহাকুমা হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ যায় ক্যানিং হাসপাতালে। ইতিমধ্যে ভাগ্নে সাইফুদ্দিন সরদার কে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আহতর অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসকরা কলকাতা হাসপাতালে রেফার করে,। এলাকা ছড়িয়েছে চাঞ্চল্য। তদন্তে পুলিশ।
Gangasagar: বিজেপি তৃণমূলের প্রায় ১০০ কর্মী সমর্থক নিজেদের দল ছেড়ে গঙ্গাসাগরে আইএসএফে যোগদান করল। ২৬ শে নির্বাচন রাজনৈতিক নেতারা নিজেদের ঘর সামলাতে গুছিয়ে নিতে চাইছে পুজোর মধ্যে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব থাকলেও রাজনৈতিক নেতাদের রাজনীতি করতে ছাড়ছে না। দক্ষিণ ২৪ পরগনা গঙ্গাসাগরে আইএসএফের পক্ষ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এসআইআর ও ওয়াক আপ বিলের আইন প্রত্যাহারের দাবি তুলে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা হয়, আর সেই প্রতিবাদ সভাতে বিজেপি এবং তৃণমূল ছেড়ে কয়েকশো কর্মী সমর্থকরা আই এস এফ এ জয়েন করলো । পাশাপাশি আইএসএফের হাত শক্ত করতে দল ভাঙছে তৃণমূল এবং বিজেপি আগামী দিনে আইএসএপের নেতা নওশাদ সিদ্দিকীকে আরো হাত শক্ত করতে বিভিন্ন দল ভেঙে জয়েন করবে বলে এমনটাই জানিয়েছেন আইএসএফের নেতৃত্বরা।
Malda: সরকারি জায়গায় দূর্গাপুজা। ৫০বছর ধরে চলছে এই পুজো। কিন্তু এই বছর পুজোর অনুমতি দিল না ব্লক প্রশাসন। আর তাই ব্লক আধিকারিককে বিক্ষোভ পুজো উদ্যোক্তাদের। মালদার চাঁচোলের এই ঘটনা। মালদার চাঁচলের বিগ বাজেটের হিসেবে পরিচিত বিবেকানন্দ স্মৃতি সমিতির পুজো। প্রস্তুতি প্রায় চুড়ান্ত। কিন্তু এখনও দেওয়া হয়নি পুজোর অনুমতি। অভিযোগ সরকারি জায়গায় পুজো করা হচ্ছে। তাই চাচলে ১ নং ব্লকের বিডিও থিনলে ফুন্টসক ভুটিয়া এই পুজোর অনুমতি দিচ্ছেন না। তা জানতে পেরে পুজোর কর্মকর্তারা ক্ষিপ্ত হয়ে ব্লক দপ্তরে বিডিও কে ঘিরে বিক্ষোভ করেন। উদ্যোক্তাদের দাবি, এখানে ৫০ বছর ধরে পুজো হচ্ছে। কেউ বাধা দেইনি।এই বিডিওর আমলেই বেগ পেতে হচ্ছে।এ প্রসঙ্গে বিডিও কোনো মন্তব্য করতে চাননি।তবে এই ঘটনা ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে।
Jalpaiguri: পুজোর মুখে ৬ লক্ষ ৯৪ হাজার টাকা উদ্ধার করে জলপাইগুড়িতে প্রতারিতদের ফিরিয়ে দিল সাইবার পুলিস। মোট ৬,৯৪,০০০ টাকা সাতজন ভুক্তভোগীর হাতে তুলে দেন কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন ক্রাইম শাখার ডিএসপি শান্তি নাথ পাজাঁ ও সাইবার ক্রাইম থানার আইসি। এ ধরনের উদ্যোগে ভুক্তভোগীরা ন্যায়বিচারের আশ্বাস পাচ্ছেন বলে মনে করছেন। সাইবার অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতেই পুলিসের এই প্রচেষ্টা। এই কর্মসূচিকে ঘিরে জলপাইগুড়ি জেলায় ইতিবাচক সাড়া পড়েছে।
Maheshtala Fire: যাত্রীবাহী গাড়িতে ভয়াবহ আগুন। মহেশতলা থানার অন্তর্গত ইডেন সিটি গেটের ঠিক উল্টোদিকে বজবজ ট্রাঙ্ক রোড এর উপর একটি চারচাকা গাড়িতে বিধ্বংসী আগুন। গাড়িটি রাত্রি এগারোটা নাগাদ তারাতলা থেকে বজবজের দিকে আসার সময় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে এলে ও গাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। তবে হতাহতের কোন খবর নেই। তবে প্যাসেঞ্জার বহনকারী গাড়ি কিভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। ব্যাটারি থেকে আগুন লাগার সম্ভাবনা আছে বলে জানিয়েছে দমকল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)