)
Rakhi: রাখির সুতোর টানে স্বাবলম্বিতার স্বপ্ন বুনছেন মেমারির মহিলারা। একটা ছোট্ট রাখি। হাতে বাঁধা মাত্রই তা ভালোবাসা, সুরক্ষা আর ভ্রাতৃত্বের প্রতীক। কিন্তু এই রাখির সুতোয় যে কত স্বপ্ন জড়িয়ে থাকে, তা কি আমরা ভেবেছি কখনও? সামনে রাখি বন্ধন উৎসব। তার আগেই রাখি তৈরিতে ব্যস্ত এই মহিলারা। পূর্ব বর্ধমানের মেমারি-২ নম্বর ব্লকের বোহার-১ নম্বর ও গন্তার-১ নম্বর পঞ্চায়েত এলাকার মহিলারা এখন দিনভর হাতে তুলে নিয়েছেন সুতো, পুঁতি আর রঙিন কাগজ। সকাল থেকে সন্ধ্যা, রোদের তাপে ঘাম ঝরিয়ে তাঁরা তৈরি করছেন হাজার হাজার রাখি-- স্বপ্ন দেখছেন একটু বেশি উপার্জনের।
Himachal Pradesh: একই পরিবারের ৬ জনের মৃত্যু! ৫০০ মিটার নীচে খাদে পড়ে গেল গাড়ি। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হিমাচলের চাম্বা উপত্যকায়।
CM On Ravindra Prayan Divas: আজ, শুক্রবার, ২২ শ্রাবণ। দিনটি রবীন্দ্রপ্রয়াণ দিবস। সেই দিনটি স্মরণ করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন-- 'বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমার প্রণতি জানাই। প্রতিদিন, প্রতিক্ষণ তিনি আমাদের অন্তরে থাকেন। তিনি আমাদের প্রাণের কবি-- আজ তাঁকে বিশেষভাবে অন্তরে আহ্বান করি। তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের ধ্রুবতারা।
'গতকাল ঝাড়গ্রামে আমাদের সরকারি কর্মসূচি ছিল। সেখানে সর্বসমক্ষে অনেক মনীষীকে একত্র শ্রদ্ধা জানানোর সুযোগ ছিল। বিশ্বকবিকে সেই অবকাশে প্রণাম জানাই। সেই অনুষ্ঠানের আগে প্রকাশ্যে সমাজমাধ্যমেও তাঁকে শ্রদ্ধার্ঘ্য দিই। রবীন্দ্রনাথ আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী। তাঁর স্মরণে প্রতিদিন-ই পুণ্যদিন।
'কবিকে স্মরণ করি ও তাঁকে উদযাপন করি বছরভর এবং দিবারাত্র।
'জাগরিত হোক সেই দেশ, যেখানে রবীন্দ্রনাথের ভাষা, বাংলা ভাষা, সম্মান পায়, মর্যাদা পায় ও সকল দেশবাসীর ভালবাসা পায়। বিকশিত হোক সেই দেশ, যে দেশে ভাষা-সন্ত্রাস থাকবে না।'
Rajarhat: রাজারহাট নারায়ণপুরে দেবী পার্ক এলাকায় দেনার দায়ে তিনজনের এক সঙ্গে আত্মহত্যার চেষ্টা। হাসপাতালে নিয়ে গেলে দুজনের মৃত্যু হয়, একজনের অবস্থা আশঙ্কাজনক। রাজারহাট নারায়ণপুর দেবী পার্ক এলাকায় স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে ভাড়া থাকতেন সঞ্জয় দে। বাজারে তাঁর প্রচুর পরিমাণে দেনা হয়ে যায়। এজন্য ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। বাজারে একাধিক মানুষজন তাঁর থেকে টাকা পান, দিতে পারবেন না, এই আশঙ্কায় সঞ্জয় নিজে, এবং সঞ্জয়ের স্ত্রী এবং শাশুড়ি একসঙ্গে ঘুমের ওষুধ এবং প্রেশারের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শাশুড়ি এবং স্ত্রীর মৃত্যু হয়। সঞ্জয় এখনও চিকিৎসাধীন রয়েছেন।
RGKar Case Updates: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা হয়নি। যে সময় তাঁদের দেওয়া হয়েছে, ততদিন তাঁদের পক্ষে অপেক্ষা করা সম্ভব নয় বলে জানান তিলোত্তমার পরিবার। সিবিআই সঙ্গে কথা বলে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। সিবিআই তদন্ত ছাড়তে চাওয়ার কথা বলেছেন বলে জানান তিলোত্তমার বাবা-মা। সিবিআই এর এই মন্তব্য কোর্টে গিয়ে জানানোর কথা বলেছেন তাঁরা। ওদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী তিলোত্তমার মা'কে নারীশক্তি পুরস্কার দিয়েছিলেন। সেই পুরস্কার ফেরত দেন তাঁরা। অপরাধীর উপযুক্ত শাস্তি হলে তবেই সম্মান নেবেন বলে জানান তিলোত্তমার মা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)