Live Now

Breaking News Live Update: রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন, উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়...

Bengal News LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News Live Update: রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন, উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়...
15 August 2025 11:15 AM (IST)

Mamata Banerjee: পর্যটন দফতরের পক্ষ থেকে দুর্গা প্রতিমা নিয়ে একটি...

Mamata Banerjee: পর্যটন দফতরের পক্ষ থেকে দুর্গা প্রতিমা নিয়ে একটি ট্যাবলো প্রদর্শিত হবে ৷ এছাড়াও তথ্য ও সংস্কৃতি, মহিলা ও শিশু উন্নয়ন, স্কুল শিক্ষা, শ্রম, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (MSME) এবং যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের পক্ষ থেকে হবে জমকালো কুচকাওয়াজ । 

15 August 2025 11:15 AM (IST)

Red Road: রেড রোডে ভারতের পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী। পুলিস...

Red Road: রেড রোডে ভারতের পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী। পুলিস আধিকারিকদের সম্মান জানাতে তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী। গোটা রেড রোড চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

15 August 2025 09:45 AM (IST)

Modi: প্রত্যেক ভাষাকে সম্মান করা উচিত, লালকেল্লা থেকে ভাষণে বড় বার্তা...

Modi: প্রত্যেক ভাষাকে সম্মান করা উচিত, লালকেল্লা থেকে ভাষণে বড় বার্তা প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসে মোদীর বার্তা, “আমাদের বৈচিত্র‍্যকে উদযাপন করা উচিত। কারণ এই বৈচিত্র্যই আমাদের শক্তি।” দিনকয়েক আগেই বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেছিলেন বাংলা বলে কোনও ভাষা নেই। সেই বিতর্কের আবহেই তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধানমন্ত্রীর। 

15 August 2025 09:30 AM (IST)

Modi: সিন্ধু জলচুক্তি নিয়েও পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মোদি।...

Modi: সিন্ধু জলচুক্তি নিয়েও পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মোদি। পাকিস্তানের উদ্দেশে প্রধানমন্ত্রীর কড়া বার্তা, “রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। একতরফা সিন্ধু চুক্তি আমরা কোনওভাবেই সহ্য করব না।” “বর্তমানে সিন্ধু চুক্তির যে শর্ত রয়েছে, সেই শর্ত আমরা মানব না। কৃষকদের হীতের জন্য, দেশের হীতের জন্য আমরা এই সমঝোতা কোনওভাবেই মানা হবে না।”

15 August 2025 09:30 AM (IST)

PM Modi: লালকেল্লায় পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়।...

PM Modi: লালকেল্লায় পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর ২১ বার তোপধ্বনির মধ্যেই জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। আকাশপথে পুষ্পবৃষ্টি করে সেনার কপ্টার, তাতে লেখা ছিল অপারেশন সিঁদুর। স্বাধীনতা দিবসের দিনেই লালকেল্লা থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমবার চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা। 

15 August 2025 08:45 AM (IST)

Bhangar: ভাঙড়ে বাসন্তী হাইওয়েতে ইঞ্জিনভ্যানে প্যাসেঞ্জার নিয়ে চলাচল করা...

Bhangar: ভাঙড়ে বাসন্তী হাইওয়েতে ইঞ্জিনভ্যানে প্যাসেঞ্জার নিয়ে চলাচল করা যাবে না। চলাচল করলে থানায় জমা হবে ইঞ্জিনভ্যান, পুলিসের কড়া নির্দেশ। ভাঙড়ে কলকাতা পুলিসের কড়া নির্দেশ, ইঞ্জিনভ্যানে প্যাসেঞ্জার নিয়ে বাসন্তী হাইওয়েতে চলাচল করা যাবে না। যদি কেউ প্যাসেঞ্জার নিয়ে বাসন্তী হাইওয়েতে চলাচল করে তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেই ইঞ্জিনভ্যান থানায় জমা করছে ভাঙ্গড় থানার পুলিশ ও ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিস। যৌথ অভিযান চলছে পুলিসের। বেশ কিছুদিন ধরে ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিসের পক্ষ থেকে ইঞ্জিনভ্যান চালকদের সতর্ক করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে মাইকিং প্রচার করা হয়েছে, যে ইঞ্জিনভ্যানে প্যাসেঞ্জার নিয়ে চলাচল করা যাবে না। পথ দুর্ঘটনা রুখতেই পুলিসের এই কড়া নির্দেশ বলে জানা যায়।

15 August 2025 08:45 AM (IST)

Teesta: জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়। শুক্রবার সকাল...

Teesta: জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়। শুক্রবার সকাল আটটায় জল ছাড়ার পরিমাণ 1361 কিউমেক। তিস্তা নদীর উপর লাল সর্তকতা অব্যাহত। মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতা। সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা। NH 31 জলঢাকা নদীর উপরে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হল সতর্কতা। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় জলপাইগুড়িতে আজ সকাল থেকেই রোজ ঝলমলে আকাশ। নিচু জায়গার জমা জল অনেকটাই নেমেছে। কিছুটা হলেও স্বস্তি। 

15 August 2025 08:45 AM (IST)

Jalpaiguri: বিষ মেশানো মাংস খাইয়ে ১২ টি কুকুর নিধন। নৃশংস ঘটনায় চাঞ্চল্য...

Jalpaiguri: বিষ মেশানো মাংস খাইয়ে ১২ টি কুকুর নিধন। নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে  জলপাইগুড়িতে। রাস্তার কুকুরের কামড়ে মারা যায় পোষ্য ছাগল।প্রতিশোধ নিতে ওই মৃত ছাগল কেটে তার মাংসে বিষ মিশিয়ে সেই মাংস গ্রামে ছড়িয়ে দেওয়া হয়। আর সেই মাংস খেয়ে মারা যায় অন্তত ১২ টি পথ কুকুর। আরও বেশ কয়েকটি কুকুর ধুঁকছে। সেগুলিও মৃত্যুর পথে। নৃশংস এই হত্যাকাণ্ড ঘটেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত মোহিত নগর এলাকায়। বিষয়টি সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে। পশু প্রেমী সংস্থা স্পোর এর তরফে থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকটি কুকুরের দেহ উদ্ধার হয়েছে। অসুস্থ কুকুর গুলির চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গেছে।  থানায় অভিযোগ দায়ের হতেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে অভিযুকরা।

15 August 2025 08:45 AM (IST)

Red Road: রেড রোড-সহ সংলগ্ন এলাকায় থাকবে ৯ টি পিসিআর ভ্যান রাখা হবে। ৬ টি...

Red Road: রেড রোড-সহ সংলগ্ন এলাকায় থাকবে ৯ টি পিসিআর ভ্যান রাখা হবে। ৬ টি ওয়াচ টাওয়ার তৈরি রাখা হচ্ছে। মহড়া দেখতে আসা ব্যক্তিরদের জন্য ডাফরিন রোড বাস্কেট বল গ্রাউন্ডে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আজ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ কে ঘিরে রেড রোডকে ১৩টি জ়োনে ভাগ করা হয়েছে। সকাল থেকে মোতায়েন বিশাল পুলিস বাহিনী। আছেন যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিক সহ একাধিক পদস্থ অফিসার। প্রতি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন IPS ও একজন করে ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। রেড রোড সহ সংলগ্ন এলাকায় থাকবে ৫ টি পুলিশ বুথ। গতকাল রাত থেকেই রেড রোড সংলগ্ন এলাকায় সাধারণ গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় সকাল নাকা চেকিং। বাড়তি নজরদারি থাকবে মেট্রো স্টেশনগুলি এবং হাওড়া শিয়ালদহ কলকাতা স্টেশনে। রেড রোড সহ সংলগ্ন এলাকায় আছে ৯ টি পিসিআর ভ্যান। ৬ টি ওয়াচ টাওয়ার । কুচকাওয়াজ দেখতে আসা ব্যক্তিরদের জন্য ডাফরিন রোড বাস্কেট বল গ্রাউন্ডে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল বৈসরণে পর্যটকদের বেছে বেছে খুন করে জঙ্গিরা। সেই ঘটনার কয়েকদিন পর ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। এরপর জঙ্গিদের হয়ে পক্ষ নিয়ে ভারতের সঙ্গে সংঘাতে জড়ায় পাকিস্তান। ভারত-পাকিস্তান সেই সংঘাতের পর এবার প্রথম ১৫ই অগস্ট। তাই নিরাপত্তা আরও আটোসাঁটো করতে জোর দিচ্ছে পুলিস। 

Add Zee News as a Preferred Source