)
Bula Chowdhuwry: গতকাল হুগলির হিন্দমোটর দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারু পদ্মশ্রী বুলা চৌধুরীর "সুন্দর বাড়ি" তে চুরির ঘটনা সামনে আসে। তার যাবতীয় পদক রাখা ছিল ঘরের আলমারিতে।সব কিছু চুরি হয়ে যায়।বুলা চৌধুরী এখন ওই বাড়িতে থাকেন না থাকেন কলকাতার বাড়িতে।ফাঁকা বাড়িতে তার সব পদক চুরির ঘটনা দেখে কেঁদে ফেলেন। সেই পদকের মধ্যে রাষ্ট্রপতির হাত থেকে নেওয়া পদ্মশ্রী পদকও ছিল। গতকাল সাতারুর বাড়িতে চুরির ঘটনা সামনে আসতে তৎপর হয় পুলিস। উত্তরপাড়া থানার আই সি অমিতাভ সান্যাল, এসিপি ৩ আলি রাজা, ডিসিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাস ঘটনার তদন্তে যান। কয়েকজন পরিচিত দুস্কৃতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিস সূত্রে খবর। পাশাপাশি আজ সিআইডির ফরেনসিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের একটি দল বুলা চৌধুরীর বাড়িতে আসে। তারা নমুনা সংগ্রহ করে।ছবি তোলে।
Rg Kar Incident: রাষ্ট্রপতিকে ই-মেইলে অভিযোগ। অভিযোগ জানালেন অভয়ার বাবা ও মা। আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। আমরা সব কিছু হারিয়েছি, নৃশংস ভাবে হত্যা করা হয়েছে আমাদের মেয়েকে। আমার মেয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে আমার স্ত্রী আক্রান্ত হয়েছে, কলকাতা পুলিসের দ্বারা। গত ১৩ ই আগস্ট রাষ্ট্রপতিকে ইমেইলে অভিযোগ জানান অভয়ার বাবা ও মা। তার উত্তর এল রাষ্ট্রপতি ভবন থেকে। রাষ্ট্রপতি ভবন থেকে রাজ্যের মুখ্য সচিবকে ইমেইলে নির্দেশ দেওয়া হয়েছে। অভয়ার বাবা ও মা যে অভিযোগ করছে সেই বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা যেন অতি দ্রুত রাষ্ট্রপতি ভবনকে জানানো হয় মুখ্য সচিবের তরফ থেকে।
Rg Kar: হাসপাতাল দেখতে চায় অভয়ার পরিবার। সেই মুহূর্তে জামিন চেয়ে আদালতে দারস্থ সন্দীপ ঘোষ। আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় জামিনের আবেদন সন্দীপের। তার বিরুদ্ধে দেওয়া ধরা অনুযায়ী হেফাজতে রাখার সময় পেরিয়ে গিয়েছে। বিধিবদ্ধ জামিন পাওয়ার অধিকারী সন্দীপ। আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি।
Digha: দীঘার জগন্নাথ মন্দির ধামে আগামীকাল প্রথমবারের মতো পালিত হতে চলেছে জন্মাষ্টমী উৎসব। সেই উপলক্ষে চলছে নানান আচার অনুষ্ঠানের প্রস্তুতি। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ ও ভক্তিমূলক উচ্ছ্বাস। ইতিমধ্যেই মন্দির চত্বর ও আশপাশের এলাকা সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জা ও ফুলের তোড়ে।
Purba Medinipur: ভগবানপুরে বোমা তৈরির মসলা সহ তৃণমূল নেতা গ্রেফতার, নাড়ুবিলা বিস্ফোরণ মামলার এন আই এর ১২ নম্বর তালিকায় অভিযুক্ত সুবীর মাইতি গ্রেফতার। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের অর্জুননগরে গোপন সূত্রে অভিযান চালিয়ে ভূপতিনগর থানার পুলিস, নাড়ুয়াভিলা বিস্ফোরণের ঘটনায় বারো-নম্বরে NIA-র তালিকাভুক্ত তৃণমূল নেতা সুবীর মাইতিকে গ্রেফতার করে। তার গোডাউনে বারুদ মসলা গাড়িতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে।প্রায় ৬০ কেজি বোমা তৈরির মসলা সহ উপকরণ উদ্ধার হয়। ২০২২ সালের ৩রা ডিসেম্বর নাড়ুভিলা বোমা বিস্ফোরণ মামলায় তার নাম উঠে এসেছিল।
Basanti: রাত প্রায় ১২ টা। বাড়িতে ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন দম্পতি। আচমকা এক যুবক কুড়ুল দিয়ে দম্পতিকে কোপালে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে দম্পতির চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে আসে। অভিযুক্তকে ধরে ফেলে। তাকে পুলিসের হাতে তুলে দেয়। পাশাপাশি আক্রান্ত দম্পতিকে উদ্ধার করে। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসন্তী থানার আমঝাড়া পঞ্চায়েতের তালদা শিকারী পাড়া। পাড়ার এক দম্পতি তপন নস্কর ও প্রতিমা নস্কর। শুক্রবার রাতে ঘুমাচ্ছিলেন। অভিযোগ সেই সময় পাড়ার যুবক চিন্তামণি পুরকাইত কুড়ুল হাতে দরজা ভেঙে ঢুকে পড়ে। অভিযোগ ঘরে ঢুকে কুড়ুল দিয়ে দম্পতিকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে। দম্পত্তির চিৎকারে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। তারা দৌড়ে আসে। অভিযুক্ত চিন্তামণিকে ধরে ফেলে।
Canning: ধারালো বঁটি দিয়ে এক বধুকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার দাঁড়িয়া পঞ্চায়েতের সুন্দিপুকুরিয়া গ্রামে। আক্রান্ত বধু আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসন্তী থানার আমঝাড়ার জয়দেব পাড়া এলাকার মৌমিতা খানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ক্যানিংয়ের সুন্দিপুকুরিয়া গ্রামের যুবক খোকন হাজারীর। প্রেম পরিণত হয় । গত ৮ বছর আগে বিয়ে হয়। দম্পতির দুই ছেলে রয়েছে। অভিযোগ, গত প্রায় দুমাস আগে থেকেই শাশুড়ি গৌরী হাজারী ও ননদ সুন্দরী নস্কর প্রতিনিয়ত বধুর উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে। শুক্রবার রাতেও বধুর স্বামী খোকন হাজারী কাজের সূত্রে অন্যত্র ছিলেন। অভিযোগ সেই সুযোগে শাশুড়ি ও ননদ মিলে বধুর উপর অত্যাচার শুরু করে। দেওয়ালে মাথা ঠুকে দিয়ে বধুর মাথা ফাটিয়ে দেয়, ধারালে বঁটি নিয়ে বধুর উপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকি প্রাণে মেরে ফেলারও চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা বধুকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আক্রান্ত বধু আশাঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)