)
Madhyamgram Blast: গতকাল গভীর রাতে মধ্যমগ্রাম রেল ব্রিজের কাছে বোমা বিস্ফোরণ ঘটে। রেল ব্রিজ-সংলগ্ন মধ্যমগ্রাম বয়েজ স্কুলের সামনে রাত ১.১০ নাগাদ ঘটনাটি ঘটে। তাতে শচীন্দ্র মিশ্র বলে একজন আহত হন। তাঁকে মধ্যেমগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সকাল ৮.৩০টায় নাগাদ মৃত্যু হয় তাঁর। উত্তরপ্রদেশের বাসিন্দা। ২৫ বছর বয়স।
Adivasi Row in Medinipur: খেলা চলাকালীন আদিবাসী শিক্ষক রেফারি লক্ষণ মান্ডিকে মাঠে লাথি মারা এবং আদিবাসী চাকরিহারা শিক্ষক সুবল সরেনের মৃত্যুর প্রতিবাদে পথে নামল আদিবাসী সমাজ। রবিবার রাত্রে মেদিনীপুর শহরের কুইকোটা এলাকা থেকে কালেক্টরেট মোড় পর্যন্ত প্রতিবাদ ও ধিক্কার মিছিল এবং পথসভা করলেন তাঁরা। মিছিলে ছিলেন নিগৃহীত রেফারি লক্ষণ মান্ডিও। তাদের দাবি, রেফারিকে যে লাথি মেরেছে, তার বিরুদ্ধে আদিবাসী আইন লাগু করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও দিকে দিকে যেভাবে আদিবাসীদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে, তা বন্ধ করতে হবে। অন্য দিকে, লাথি মারার প্রতিবাদে রবিবার মেদিনীপুর স্টেডিয়ামে হাতে কালো ব্যাজ পরে খেলা পরিচালনা করতে দেখা যায় রেফারিদের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)