)
Namkhana Dam Damage: নামখানায় প্রায় ২৫০ মিটার নদীবাঁধে নামল ধস। আতঙ্কে গ্রামবাসীরা যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে বাঁধ মেরামতের কাজ। দক্ষিণ ২৪ পরগনা নামখানায় জোয়ারের সময় ভেঙে পড়ে নামখানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর এলাকায় সপ্তমুখী নদীর বাঁধ।
Nimta Case: রবিবার রাতে নিমতার শ্রীদুর্গা পল্লীতে শ্বশুড়বাড়ি থেকে বছর তেইশের এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য। পুলিসসূত্রে খবর, মৃতার নাম সুস্মিতা দাস। গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী-সহ শ্বশুর-শাশুড়িকে আটক করা হয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিবারের দাবি, এদিন মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফোন করে তাদের বলা হয়, তাদের মেয়ে গলায় দড়ি দিয়েছে! তারা এ-ও জানায় যে, তারা মেয়েকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাচ্ছে। এরপর মেয়ের পরিবার তড়িঘড়ি সাগর দত্ত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে বলা হয় মেয়েকে বিরাটি পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পৌঁছনোর পথে জানানো হয় মেয়ে মারা গিয়েছে, তাঁকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে!
Shyamnagar Abortion Case: নদীয়ার বাসিন্দা বছর ছাব্বিশের নিবেদিতা বৈদ্য স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে নদীয়া জেলাতেই নিজের বাপের বাড়িতে থাকতেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েও পড়েন তিনি বলে খবর। এরপর এই সম্পর্ক গভীর হলে তিনি বুঝতে পারেন, তিনি গর্ভবতী। বিষয়টি জানাজানি হওয়ার আগেই গোপনে তিনি উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের চিকিৎসক শিবেন সরকারের সঙ্গে যোগাযোগ করেন। গর্ভপাতের সিদ্ধান্ত করা হয়। এরপর নিবেদিতা শনিবার দুপুরের পরে চিকিৎসকের চেম্বারে পৌঁছন। এবং তাঁর চিকিৎসা শুরু হয়। জানা যায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রথমে অচৈতন্য হয়ে পড়েন নিবেদিতা। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনার পরেই জগদ্দল থানার পুলিস এসে গ্রেফতার করে চিকিৎসক শিবেন সরকারকে। রবিবার তাকে ব্যারাকপুর আদালতে তুলতে বিচারপতি তাকে পাঁচদিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)