Live Now

Breaking News Live Update: আজ শুরু শীতকালীন অধিবেশন! সংসদে প্রধানমন্ত্রী বললেন, 'পরাজয়ের হতাশা থেকে বের হোক বিরোধীরা...'

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

Breaking News Live Update: আজ শুরু শীতকালীন অধিবেশন! সংসদে প্রধানমন্ত্রী বললেন, 'পরাজয়ের হতাশা থেকে বের হোক বিরোধীরা...'
01 December 2025 09:15 AM (IST)

Sheikh Shahjahan: সিবিআইকে আটকাতে পুনর্বিবেচনার আবেদন নিয়ে আদালতে শাহজাহানের...

Sheikh Shahjahan: সিবিআইকে আটকাতে পুনর্বিবেচনার আবেদন নিয়ে আদালতে শাহজাহানের ভাই আলমগীর। সন্দেশখালি তিন খুনের মামলার তদন্তভার সিবিআইকে হস্তান্তর করে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। সেই মামলায় এবার পুনর্বিবেচনার আবেদন দুই ভাইয়ের। পদ্মা মণ্ডলের দায়ের করা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি জয় সেনগুপ্ত। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় শেখ শাহজাহান। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

 

01 December 2025 09:00 AM (IST)

INDIA-TMC News: ফের ইন্ডিয়া জোটে ধাক্কা! ফের কংগ্রেস তৃণমূলের মধ্যে দূরত্ব।...

INDIA-TMC News: ফের ইন্ডিয়া জোটে ধাক্কা! ফের কংগ্রেস তৃণমূলের মধ্যে দূরত্ব। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই তেমন ছবি? বাংলায় ২৬-এর নির্বাচনের আগে আবার কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় তৃণমূলের। ঠিক যেমন ২৪-এর লোকসভা নির্বাচনের আগে দেখা গিয়েছিল। এসআইআর বিরোধিতায় কংগ্রেসের রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেদের সঙ্গে বিশেষ কোনও পার্থক্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। তবুও দূরত্ব। কেন? 

Add Zee News as a Preferred Source

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

Read More