)
Tiger Attack in Patharpratima: বাঘের কামড়ে গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী। আহত মৎস্যজীবীর নাম বনু ভক্তা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় কলস দ্বীপের বোগোখালি জঙ্গলের কাছে। তিনি কাঁকড়া ধরছিলেন। এই সময়ে পিছন থেকে একটি রয়্যাল বেঙ্গল টাইগার তাঁকে আক্রমণ করে। তাঁর সঙ্গে থাকা অন্যান্য মৎস্যজীবীরা বাঘের উপরে ঝাঁপিয়ে পড়তে বনু ভক্তাকে ছেড়ে জঙ্গলে দিকে পালিয়ে যায় বাঘটি। আহত অবস্থায় প্রথমে তাঁকে পাথরপ্রতিমা হাসপাতালে নিয়ে আসা হয়। তার পরে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানা যায়। পাথরপ্রতিমা সত্যদাসপুর এলাকা থেকে ১০ জনের একটি দল গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিল বলে জানা গিয়েছে। সেখানে গিয়েই এই বিপত্তি। বনুর হাতে এবং কাঁধে কামড় বাঘের। তার চিকিৎসা চলছে কাকদ্বীপ হাসপাতালে।
Amit Shah in Bengal: বারাকপুর আনন্দপুরীর মাঠে ৩১ জানুয়ারি আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। যদিও জনসভা করবেন না তিনি। এটি বিজেপির সাংগঠনিক সভা। উত্তর ২৪ পরগনা বিজেপির কার্যকর্তাদের সঙ্গে তিনি কথা বলবেন। বুথ থেকে আরম্ভ করে জেলার নেতৃত্ব সকলেই থাকবেন। বিধানসভা ভোটের আগে অমিত শার এই সাংগঠনিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল। তাঁর তরফে বিজেপি নেতাকর্মীদের জন্য কী বার্তা থাকে, সেটাই দেখার।
PM Modi News: আজ, বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। এদিন সংসদে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা! কী বললেন মোদীজি? বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন তিনি। সামনেই-- ১ ফেব্রুয়ারি বাজেট পেশ। তার আগে পিএম মোদী ভারত-ইউরোপীয় ইউনিয়নের চুক্তির কথা বললেন। বললেন আত্মবিশ্বাসে ভরপুর নতুন বিকশিত ভারতের কথাও। মনে করালেন আগামী ২৫ বছরের গুরুত্বের কথা।
Anandapur Fire Updates: আনন্দপুর অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত মৃত ২১। পুলিসের খাতায় নিখোঁজ আরও ১২। উদ্ধার হওয়া ২১ দেহাংশের ডিএনএ ম্যাপিং হতে পারে আজ, বৃহস্পতিবার। ঘটনাস্থলে গতকাল, বুধবার মধ্যরাত থেকে ভারতীয় ন্যায় সংহিতা ১৬৩ (পূর্বতন ইন্ডিয়ান পেনাল কোড ১৪৪) ধারা বলবৎ। সকাল সাড়ে ৯টা নাগাদ ঢুকতে পারে জেসিবি। প্লাস্টিক ফুলের ভস্মীভূত গুদামের দুমড়ে-মুচড়ে যাওয়া টিনের শেড উপড়ে ফেলে খোঁজা হতে পারে নিখোঁজদের দেহাংশ। আনুমানিক বিকেল ৩টে নাগাদ ঘটনাস্থলে আসার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার আগে ঘটনাস্থল মুড়ে ফেলা হতে পারে ব্যাপক পুলিসি ঘেরাটোপে।
Raids in Morning Kolkata: সুনীল কানরিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে সিবিআই। কী কারণে এখনও পরিষ্কার নয়। ওদিকে পূর্ব পুটিয়ার সুবিনয় সাহার বাড়িতে আয়কর দফতর। এখানে দুই ভাই থাকেন। এক ভাই সুবিনয় এই বাড়িতে থাকেন, ছোট ভাই কর্মসূত্রে বাইরে থাকেন। দুই ভাই বেসরকারি ফার্মে চাকরি করেন বলে জানা যাচ্ছে। কয়েক বছর আগে এই অঞ্চলে বাড়ি করে আসেন তাঁরা। আগে থাকতেন পুঁটিয়ারির চাকদহ অঞ্চলে। এঁদের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির দুই গেটে তালা দিয়ে দিলেন আয়কর অধিকারেরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)