Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

ব্যারাকপুরের সিপি বদল। সরিয়ে দেওয়া হল অজয় ঠাকুর। তাঁর জায়গায় ব্যারাকপুরের নতুন পুলিস কমিশনার হলেন মুরলীধর শর্মা। অজয় ঠাকুরকে পাঠিয়ে দেওয়া হল সিআইডি-তে।
Kolkata News:নেতাজীনগর থানা এলাকার রামগড়ে রাজা সুবোধ মল্লিক রোডের আলিশান ৩ তলা বাড়ির তৃতীয় তলা থেকে উদ্ধার আশুতোষ দাস নামে ৭৫ বছরের বৃদ্ধের দেহ। দেহটি প্রায় পুরোটাই ডিকম্পোজ। ঠিক কতদিন আগে এবং কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। দুই সন্তান শহরের বাইরে। তিন তলা বিশাল বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ। এলাকায় কারুর সঙ্গেই তেমন মিশতেন না। বাড়ির নিচে গত ৪ থেকে ৫ দিনের খবরের কাগজ পড়ে থাকতে দেখা গেছে। মাত্রাতিরিক্ত দুর্গন্ধ পেয়ে পাড়া প্রতিবেশী পুলিসকে খবর দেন। পুলিস দরজা ভেঙে দেহ বের করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাড়িটি সম্পূর্ণ সিল করেছে থানা।
North Dinajpur: চা বাগান থেকে এক যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষীপুরে। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় দোষিদের শাস্তির দাবীতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর।
SSC Appoint: এসএসসি নিয়োগ নিয়ে নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা। শুনানির জন্যে আদালতে দৃষ্টি আকর্ষণ মামলাকারী আইনজীবীর। ফিরদৌস শামীম, তারুনজ্যোতি তিওয়ারি একত্রিত ভাবে দৃষ্ট আকর্ষণ করেন। আগামী মাসের শুরুতে শুনানি।
BSF Jawan Death in Kolkata: নিউটাউনে বিএসএফ জওয়ান এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত জওয়ান এর নাম সূর্য কান্ত দাস(৩৮)। উড়িষ্যার বাসিন্দা। ইকোপার্ক থানার শুলংগুড়ি এলাকায় এক মাস আগে ভাড়া আসে ওই জওয়ান। পরিবারের সদস্যদের সুইসাইড নোট পাঠায়। আজ সকালে পরিবারের সদস্যরা এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় জওয়ানকে। খবর পেয়ে আসে ইকোপার্ক থানার পুলিশ ও বিএসএফ এর আধিকারিকরা। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
Mumbai Local Train News: মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে থানের কাসারার দিকে যাওয়া একটি ট্রেনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কী ঘটেছে? ট্রেন থেকে অন্তত ১২ জন পড়ে গিয়েছিলেন। এর মধ্যে মারা গিয়েছেন ৫ জনই। থানের মাম্বরা স্টেশনের কাছে ঘটেছে এই ভয়ংকর দুর্ঘটনা।
SSC Protest: সোমবার সকালে দিল্লির উদ্দেশে রওনা দিলেন চাকরিহারা অনশনকারী শিক্ষকদের পক্ষ থেকে সুমন বিশ্বাস-সহ তিনজন। এ বিষয়ে সুমন বিশ্বাস জানান, 'আমরা দিল্লি যাচ্ছি। রাজ্যে অযোগ্যদের বাঁচানোর জন্য এসএসসি প্যানেল বাতিল হল, যোগ্যদের চাকরি চলে গেল। সুপ্রিম কোর্টের গত ৩ এপ্রিল ২০২৫-এর যে-রায়, তাকে অগ্রাহ্য করে স্কুল সার্ভিস কমিশন একটি বেআইনি নোটিস বেআইনি গেজেট প্রকাশ করেছে, এটা নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা যাচ্ছি। চাকরি ফেরত পাওয়ার জন্য যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার, তাই আইনের কোন কৌশলে এই চাকরি ফেরত পাওয়া যায়, বাংলার সমস্ত যোগ্যজনদের জন্য অনশনকারীদের পক্ষ থেকে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে বলার জন্য দিল্লি যাচ্ছি। এই যে বেআইনি নোটিস এবং বেআইনি গেজেট, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে রাজ্য সরকার করেছে, সুপ্রিম কোর্টে এটা বলব। ২২ লক্ষ ওএমআর প্রকাশের মামলা করেছে, সেই মামলার কী হবে-- সবাই জানতে পেরে যাবেন।
Sukanta Majumdar: 'পশ্চিমবাংলায় সরকার পরিবর্তন গোটা ভারতের জন্য জরুরি' বললেন সুকান্ত মজুমদার। আজ, সোমবার সকালে দমদম বিমানবন্দরে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, '২০২৬ সালের পশ্চিমবাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। এটা শুধু পশ্চিমবাংলার জন্য নয়, গোটা ভারতবর্ষের জন্য জরুরি। পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে ভারতের যে ডেমোগ্রাফিক পরিবর্তনের চেষ্টা হচ্ছে, তা বন্ধ হবে।'
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)